24/01/2026
আমাদের মধ্যে কত মানুষের ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালানোর সময় হয় কিন্তু নামাজ পড়ার সময় নেই!
হায় আফসোস,
সময় সৃষ্টির মালিকের জন্যই সময় নেই!!
তবে কী মূল্য রইলো এই জীবনের?যা কিনা আবার ঐ সময় সৃষ্টির মালিকেরই দেওয়া জীবন!
কত বড় অকৃতজ্ঞের জীবন এটা,ভেবে দেখেছি কি একবার?
নামাজ,ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী।
অর্থাৎ কে ঈমানদার আর কে কা@ফির তা বোঝা যাবে কে নামাজ আদায় করে আর কে করে না।
ঈমান থাকার পরেও নামাজ আদায় না করার কারণে নিজের অবস্থান ক@ফিরদের কাতারে চলে যাওয়ার উপক্রম হচ্ছে তবুও কি বোধোদয় হবে না গাফেল হৃদয়ের?
নিয়মিত নামাজ আদায় করা মানে ঈমানকে আগলে রাখা।
নামাজ শুধু ইবাদত নয়,ঈমানের পরিচায়ক।