Shop Plus

Shop Plus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shop Plus, Home decor, Rangpur City, Rangpur.
(1)

Shop plus একটি বিশাল পরিবার, এই পরিবারে সবার ঘর সাজানোর দায়িত্ব আমাদের।চলুন একসাথে ঘর সাজাই।

আমাদের কাছে পাবেন কাস্টমাইজড অর্ডার করার সুবিধা।ঘর সাজানোর জন্য সোফা রানার,কুশন কভার,চাদর,পর্দা পাবেন। আমরা শুধু দেশেই না, বিদেশেও পন্য ডেলিভারি দিয়ে থাকি।

25/09/2026

এক অর্ডারেই ২৫ হাজার +টাকার কাস্টমাইজড সোফা রানার সেট যাচ্ছে।


ঘর সাজানো মনকে শান্ত রাখে। পরিপাটি ঘর মানসিক ভারসাম্য আনে। হালকা রঙ, আলো, সুগন্ধ ও ব্যক্তিগত ছোঁয়া ঘরে প্রশান্তি তৈরি কর...
25/09/2026

ঘর সাজানো মনকে শান্ত রাখে। পরিপাটি ঘর মানসিক ভারসাম্য আনে। হালকা রঙ, আলো, সুগন্ধ ও ব্যক্তিগত ছোঁয়া ঘরে প্রশান্তি তৈরি করে। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে মনও হালকা হয়। সাজানো ঘর মানেই সজাগ ও শান্ত মন।

✅আমাদের নতুন সোফা রানার সেট

অনেক কাস্টমার মনে করে এগুলা বুঝি মেশিনে ঢুকায় আর রাতারাতি রেডি হয়ে বের হয়ে আসে।কাস্টমার কাস্টমাইজড কাজও চাইবে আবার রাতার...
24/09/2026

অনেক কাস্টমার মনে করে এগুলা বুঝি মেশিনে ঢুকায় আর রাতারাতি রেডি হয়ে বের হয়ে আসে।কাস্টমার কাস্টমাইজড কাজও চাইবে আবার রাতারাতি ডেলিভারিও চাইবে, তাহলে আমাদের অনন্ত জলিলের মত হতে হবে।এই ভদ্রলোকই অসম্ভবকে সম্ভব করতে পারে।আমরা পারি না।

কাস্টমাইজড কাজ একেকটা কোয়ান্টিটি / ডিজাইন /প্ল্যান/ সাইজের ওপর তৈরি করতে সময় লাগে ১০-১৫ দিন পর্যন্ত। সময় বলে দেয়ার পরও যদি কোনো কাস্টমার সেই সময়ের মধ্যেই অর্ডার ক্যনসেল করতে চায় তাহলে তার কাস্টমাইজড অর্ডারের বুকিং মানি যেটা তারা বিকাশ করে কনফার্ম করে সেটা রিফান্ড হবে না।।

মনে রেখে অর্ডার করবেন।নইলে এড়িয়ে যাবেন 🙂

বাড়ি না হওয়া পর্যন্ত একটা ইট কেনার গল্পও কারও কাছে কবেন না পরিকল্পনা গোপন রাখবেন,কারণ বদনজর সত্য।”ঠিক তেমনই —জমি কিনবেন,...
24/09/2026

বাড়ি না হওয়া পর্যন্ত একটা ইট কেনার গল্পও কারও কাছে কবেন না পরিকল্পনা গোপন রাখবেন,কারণ বদনজর সত্য।”

ঠিক তেমনই —জমি কিনবেন,গাড়ি কিনবেন, ট্যুরে যাবেন ‼️ চুপ থাকুন কাউকে জানাবেন না।

আপনার ঘর সাজানোর প্ল্যানটাও সবাইকে বলবেন না!
কারণ যখন হঠাৎ দেখবে Shop plus–এর চাদর হাতের কাজের রানার, কিচেন পর্দা, টেবিল ক্লথ সেট
তখন কিন্তু সবাই অবাক হয়ে বলবে —
“এটা কোথায় থেকে নিলে?”

হাসিমুখে শুধু বলবেন—
“প্ল্যানটা আগে বললে তো ভাই, নজর লেগে যেত।” 😌✨

পরে শুধু টুক করে আমাদের পেজের নাম Shop plus টা বলে দেবেন।তাহলেই হবে।🙂😃

24/09/2026

সবচেয়ে সুন্দর সোফা রানার সেট
হিট কালেকশন।

ঘর পরিপাটি রাখার সহজ টিপস:-১.অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন🌿২.ছোট ছোট জিনিস বক্সে রাখুন🌿৩.প্রতিদিন ব্যবহার শেষে গুছিয়ে রাখুন।🌿...
24/09/2026

ঘর পরিপাটি রাখার সহজ টিপস:-

১.অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন🌿

২.ছোট ছোট জিনিস বক্সে রাখুন🌿

৩.প্রতিদিন ব্যবহার শেষে গুছিয়ে রাখুন।🌿

৪.আলো এবং হালকা রঙ ব্যবহার করুন 🌿

৫.ইনডোর প্ল্যান্ট রাখুন🌿

৬. প্রতিদিন অন্তত ১০ মিনিট গুছান। যখনই ঘরের কোন কিছু এলোমেলো লাগবে তখনই সেটা গুছিয়ে নিবেন।

✅🌿আমাদের নতুন এপ্লিক এমব্রয়ডারি সোফা রানার সেট

কারো বেডরুমে নক না করে এ ঢুকে পড়া, কারো চিরুনী দিয়ে চুল আচরানো, কারো টাওয়েল ব্যবহার করা, কারো ব্যাগ খোলা - এগুলো যে 'অস*...
23/09/2026

কারো বেডরুমে নক না করে এ ঢুকে পড়া, কারো চিরুনী দিয়ে চুল আচরানো, কারো টাওয়েল ব্যবহার করা, কারো ব্যাগ খোলা - এগুলো যে 'অস**ভ্যতা' এইটা বেশির ভাগ মানুষ বোঝেইনা, তারা এটাকে কোন ব্যাপারই মনে করেনা।

আরেক গ্রুপ আছে দেখা হলেই জিজ্ঞেস করবে এই তুমি কি কালো হয়ে গেছো, শুকায় গেছো, মোটা হয়ে গেছো! এইটা বলে আমাকে খুব উদ্ধার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না বললে আমি জানতাম না, আমার বাসায় আয়না নাই।

আরেক জাতি আছে যারা, বেতন কত? বাড়ি, গাড়ি করতে পারছি কিনা? বাচ্চা নিবো কিনা!

মানুষের এতটুকু পারসোনাল স্পেস থাকা/রাখা জরুরী, আমি আমার কাছের লোকজনকেও এইসব কথা বলার আগে দ্বিতীয়বার ভেবে নিই।

এই সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু কার্টিসি বা ভদ্রতার এক বিন্দুও শিখেনি!

চাদরটা কি সুন্দর
পাবেন Shop Plus
এপ্লিক এমব্রয়ডারি

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারেনা। টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না।।পারিবারিক ভাবে পেয়ে আসা বিষয়...
23/09/2026

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারেনা। টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না।।

পারিবারিক ভাবে পেয়ে আসা বিষয় গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়।

মানুষের লাইফ স্টাইল কেমন হবে, সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয়, সেটা তার ভেতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়।

আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি, যাদের উপার্জন মাসে ২/৩ লক্ষ টাকা, কিন্ত থাকেন একেবারে ঘুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা উনাদের কাছে অপচয়, ভালো একটা বাসায় থাকলে যে মন-মানসিকতা ভালো থাকে- এইটা উনারা মানবেন না।
(আবার ঋণের টাকায় ইন্ডিয়া-নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কত জনকেও দেখেছি)

আবার এমন অনেক ফ্যামিলি আছে, যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন। তাদের ঘরদোর বলেন আর লাইফস্টাইল, সবকিছুই খুব টিপটপ। (উনাদের আমার খুব ভালো লাগে)

এক বিশাল বড় সরকারি চাকুরের স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাতে নাকি দুইটা ডিমেই সবার নাস্তা হয়ে যায়! জীবনে কোনদিন ঠিকভাবে দান ও করে না। কাপড় কাচার সাবান দুই ভাগ করে কেটে ইউজ করেন, কাজের মাসী নাকি বেশি ডলে ফেলে!

আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়েদের জন্য এক লিটার করে দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জ্বাল করে, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর দুই মেয়ে ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। কোনদিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইস্ক্রিম বসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা-গিলা জমিয়ে আমার কুকুরদের রান্নায় দিয়ে দেয়...

স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা, সেইটা তার লাইফস্টাইলেই বোঝা যায়। ওরা কোন বস্তিতেও থাকে না। আরো দুইটা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে ৩০ হাজার টাকা দিয়ে। ৩ ফ্যামিলির ৩ রুম! জিজ্ঞেস করলে হেসে বলে- "মেয়েটেয়ে মানুষ করতে গেলে ভালো জাইগায় থাকা লাগে আপা!"

লোকে ঠিকই বলে-
টাকা থাকলেই রুচি থাকে না।
টাকা থাকলেই সুখ থাকে না।
এবং, ব্যবহারে বংশের পরিচয়।

আমার নানী বলতেন- "ভালোমন্দ খাইতে আত্মা লাগে। অন্যের পাতে ভাত বাড়তে গুর্দা লাগে!"

ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন!

🚩নতুন সোফা রানার সেট। নিজস্ব ডিজাইন এ তৈরি।

23/09/2026

টিউলিপ সোফা রানার সেট
হাই কোয়ালিটি ওয়াফেল কটনে।

৩ টা কালার আছে
সাদা
অফ হোয়াইট ও
ধূসর সাদা

23/09/2026

ছোট হোক তবুও নিজের একটা ঘর হোক...কিন্তু জানেন কি যৌথ পরিবারে থাকাটাও একটা ব্লেসিং, যদি পরিবারের মানুষ ভালো হয়।যদি সবাই ভালো ভাবে থাকতে পারে তবেই ভালো, কিন্তু ক জনে আর ভালো থাকে?আমাদের সমাজের চিত্র দেখলেই দেখবেন যৌথ পরিবার মানেই অশান্তি, এ হলো সেই হলো, এটা পেলাম না, ওটা মিস হয়ে গেলো,প্রাইভেসি কম ইত্যাদি ইত্যাদি।।

তার থেকে তো আলাদা থাকা ভালো, কেউ কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজের মত বেচে থাকা ভালো।মানুষ বাঁচেই কয় দিন, তার মধ্যে এত ক্যাচাল।

ছোট হোক তবুও নিজের ঘর হোক।যে ঘরে রয়েছে শান্তি ও স্বাধীনতা।

Address

Rangpur City
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Shop Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shop Plus:

Shortcuts

Share

Category