16/05/2026
আপনি কি কখনো রাস্তার কুকুরকে আদর করার পর হাত না ধুয়েই খাবার খেয়েছেন??
অথবা বাজার থেকে আনা শসা, গাজর, ধনেপাতা শুধু পানি দিয়ে ধুয়ে কাঁচাই খেয়ে ফেলেন??
গরু-ছাগল বা পশুর সংস্পর্শে কাজ করার পর কি সবসময় সাবান দিয়ে হাত না ধুয়েই খেতে বসে যান??
যদি উত্তর “হ্যাঁ” হয়…....
তাহলে এই লেখাটা আপনার জন্য।
কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ংকর কিছু পরজীবী মানুষের শরীরে ঢোকে এ বদ- অভ্যাস গুলোর মধ্য দিয়ে......
শরীরের ভিতরে ঢুকে বছরের পর বছর বেঁচে থাকে।
এই লোকটার পায়ের ফোলাটাও প্রথমে সাধারণ মনে হয়েছিল।
হালকা ফুলে ছিল, ব্যথা কম,জ্বর নেই।।
কেউ ভাবেনি তার পায়ের মাংসের ভিতরে জীবন্ত পরজীবীর বংশবিস্তার চলছে।।
MRI করার পর দেখা গেল,,
পুরো পায়ের ভিতরে অসংখ্য পানিভর্তি সিস্ট।
একটার ভিতরে আরেকটা।( Daughter Cyst)
রোগটার নাম Hydatid Disease।।
এটি হয় Echinococcus নামের টেপওয়ার্ম থেকে, যা সাধারণত কুকুর ও গবাদি পশুর শরীরে থাকে।।
পরজীবীর ডিম মল থেকে ছড়িয়ে পড়ে
মাটি, শাকসবজি
পানি
হাতের মাধ্যমে
তারপর অজান্তেই সেই ডিম মানুষের পেটে চলে যায়।
এই সিস্টগুলো সবচেয়ে বেশি হয়: লিভারে ও
ফুসফুসে
তবে কখনো কখনো তা চলে যায় পেশি, হাড়, এমনকি মস্তিষ্কেও।।।
সিস্ট ফেটে গেলে মুহূর্তেই পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।
হতে পারে মারাত্মক এলার্জিক শক।
মৃত্যুও হতে পারে........
তাই এখন থেকেই সতর্ক হোন।
১/কাঁচা সবজি খুব ভালোভাবে ধুয়ে খান
২/কুকুর বা পশু স্পর্শ করার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন
৩/পশুকে নিয়মিত deworming করান
৪/অস্বাভাবিক ফোলা বা গুটি অবহেলা করবেন না
৫ / নিয়মিত কৃমিনাশক ঔষধ খেতে ভুলবেন না
ডা.আব্দুর রহমান
゚