Ziyan's family vlogs

Call Directions Website Contact the business

Ziyan's family vlogs নাম না জানা হাজারও ফুল...!☺️🍂
পথের ধারে ফোটে...!🖤🌷
সব ফুলের কপালে কি আর...!😒💢
ফুলদানি জোটে....!❤️‍🩹🥀 01621767622
(18)

লাইফে কিছু মানুষকে এতটাই প্রায়োরিটি দিয়েছিলাম, যে মানুষ আমার প্রায়োরিটি "পাওয়ারটি" ভেবে খেয়ে নিয়েছিল তখন। মানে তখন...
27/10/2026

লাইফে কিছু মানুষকে এতটাই প্রায়োরিটি দিয়েছিলাম, যে মানুষ আমার প্রায়োরিটি "পাওয়ারটি" ভেবে খেয়ে নিয়েছিল তখন। মানে তখন সবার মনের মতো করে চলতাম বলে, তারা ভেবেই নিয়েছিল এটা আমার দায়িত্ব। যার কারণে সবার জন্য সবকিছু করেও অবহেলিত হয়ে থাকতে হতো।

কিন্তু যখন নিজের মূল্য বুঝে তাদের থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দিয়েছি, ঠিক তখন থেকে হয়ে গেছি সবচেয়ে বেশি খারাপ। যদিও এটার জন্য আমার কোনো আফসোস নেই। কারণ দেরিতে হলেও নিজের মূল্যটা তো বুঝতে পেরেছি।

দেখবেন আপনি যতদিন বিনা স্বার্থে মানুষের জন্য করে যাবেন, ততদিনই আপনি সবার কাছে ভালো থাকবেন আর যখন নিজেকে গুটিয়ে নিবেন ঠিক তখনই হুস ফিরবে। একসময় যারা আপনাকে ইগনোর করতো তারাই আপনার খোঁজ নেওয়া শুরু করবে। কারণ তখন তাদের কাছে আপনার অনুপস্থিতিটা অনুভব করবে। 🖤🥀

বিশেষ দ্রষ্টব্য :- এটা জাস্ট একটা ক্যাপশন!!
এই ক্যাপশনটা স্ক্রিনশট নিয়ে নিজের আবার বানিয়ে নাটক বানাইয়েন না দয়া করে 🙏

26/10/2026

Nayem Mahmud Babu আপনার জন্য এই ভিডিও 😅🫵

পাঞ্জর দখলকারী আবদার করছে..! 🥹❤️পাঞ্জরওয়ালা ভালোবাসা তাকে দিতেই হবে! 😌💗কি নিখুঁত অভিনেতা সে..! 🙈🤭ভাবা যায়..? দখলকৃত স্...
26/10/2026

পাঞ্জর দখলকারী আবদার করছে..! 🥹❤️
পাঞ্জরওয়ালা ভালোবাসা তাকে দিতেই হবে! 😌💗
কি নিখুঁত অভিনেতা সে..! 🙈🤭

ভাবা যায়..? দখলকৃত স্থানেই দলিল চাইছে..! 😂🫶❤️‍🩹

এই পাঞ্জর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও 🫶💙🫂🎀

🎂❤️ শুভ জন্মদিন আমার অনলাইন থেকে পাওয়া সবচেয়ে স্পেশাল মানুষ, আমার জানু!❤️🤗অনলাইন থেকে পাওয়া আমার সবচেয়ে স্পেশাল মানু...
25/10/2026

🎂❤️ শুভ জন্মদিন আমার অনলাইন থেকে পাওয়া সবচেয়ে স্পেশাল মানুষ, আমার জানু!❤️🤗

অনলাইন থেকে পাওয়া আমার সবচেয়ে স্পেশাল মানুষটার আজকে একটা স্পেশাল দিন। এই মানুষটাকে আমি সবার আগে পেয়েছি, আর এই মানুষটার হাত ধরেই জীবনে বাকি মানুষগুলোর সঙ্গে পরিচয় হয়েছে। তার মানে, আমার কাছে সে যে কতটা স্পেশাল, সেটা নিশ্চয়ই আর আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। 🥹💜

আপনি যখনই বিপদে পড়বেন, তখনই আপনার চারপাশের মানুষগুলোকে খুব ভালোভাবে চিনতে পারবেন। আমার মতে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু বিপদ আসা প্রয়োজন, কারণ বিপদে না পড়লে মানুষ চেনা সত্যিই অনেক কঠিন। তখনই বোঝা যায়, কে মুখোশের আড়ালে থাকে আর কে শত বাধা-বিপত্তি পেরিয়ে, হাজার মাইল দূরে থেকেও শক্ত করে আপনার হাতটা ধরে পাশে থাকে। 💜

ঠিক তেমনই একজন মানুষ আমার এই প্রিয় মানুষটা, আমার জানু। দূরত্ব কখনো আমাদের সম্পর্কের গভীরতা কমাতে পারেনি। বরং কঠিন সময়ে পাশে থেকে তুমি বারবার বুঝিয়ে দিয়েছ, দূরে থেকেও মনের কতটা কাছের হওয়া যায়। 🫂💜

তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। শুধু তোমার এই স্পেশাল দিনে মন থেকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সব সময় এমনই সহজ-সরল, প্রাণবন্ত আর হাসিখুশি রাখেন। তোমার জীবনের প্রতিটি দিন যেন সুন্দর হয়, প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয়। জীবনের সব দুঃখ-কষ্ট আর বিপদ-আপদ থেকে আল্লাহ যেন তোমাকে হেফাজত করেন। তোমার মুখের হাসিটা যেন কখনো মলিন না হয়। আমিন। 🤲💜

সব সময় ভালো থেকো, হাসিখুশি থেকো, আর এমনই সুন্দর মনের মানুষ হয়ে থেকো।
তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। 💜🫶

🎉🎂 শুভ জন্মদিন আমার জানু, আমার সবচেয়ে স্পেশাল মানুষ!🎂🎉

আল্লাহ তোমার জীবনটা সুখ, শান্তি, ভালোবাসা আর অফুরন্ত রহমতে ভরিয়ে দিন।

আমিন। 🤲💜🤟🫂

~আত্মসম্মান আছে বলেই নীরব থাকি, দুর্বল বলে নয়!জীবনে অনেক পরিস্থিতি আসে, যেখানে চাইলে প্রতিটি কথার জবাব দেওয়া যায়! নিজ...
25/10/2026

~আত্মসম্মান আছে বলেই নীরব থাকি, দুর্বল বলে নয়!
জীবনে অনেক পরিস্থিতি আসে, যেখানে চাইলে প্রতিটি কথার জবাব দেওয়া যায়! নিজের অবস্থান ব্যাখ্যা করা যায়, কে কোথায় ভুল করছে সেটাও বুঝিয়ে দেওয়া যায়! কিন্তু সব সত্য সবার সামনে প্রমাণ করার প্রয়োজন নেই ..!

~কিছু মানুষকে বোঝাতে গেলে শুধু নিজের সময় আর মানসিক শান্তি নষ্ট হয়! তাই কখনো কখনো চুপ করে সরে আসাটাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত! আমার নীরবতার অর্থ এই নয় যে, আমি কিছু বুঝি না; বরং অনেক কিছু বুঝেছি বলেই আর কথা বাড়াতে চাই না...! 🙂😊🤍🤟

কথাও আমানত.....,,,,আর আমানত ভুল হাতে পড়লে, অস্ত্র হয়ে ফিরে আসে..!!...
23/10/2026

কথাও আমানত.....,,,,

আর আমানত ভুল হাতে পড়লে, অস্ত্র হয়ে ফিরে আসে..!!...

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জন্মেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেনো এই জন্মেই হ...
23/10/2026

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জন্মেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেনো এই জন্মেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জন্মেই হয়। আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয়, সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এ জন্মেই। যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি।

যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, বিষণ্ণতার রোগ দিয়ে যায় তাদের যেনো বিষণ্ণতা যায়। সমস্ত শান্তি, সাহস নিঃশেষ এবং যা কিছু ভালো। ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকুক করে, তারা যেন কখনো একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়।

আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি বাঁচছে জীবন, তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে মৃত্যুযন্ত্রণাকেও আর কিছু না মনে হয়। অতঃপর আপনজনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে। প্রশান্তিচিত্তের দহনলে যেন প্রত্যেককে পুড়তে হয়।

অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ না রাখাই উত্তম! 🖤🌿নিজের আমল ঠিক করুন, নিজের চরিত্র সুন্দর করুন, নিজের ভুলগুলো...
23/10/2026

অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ না রাখাই উত্তম! 🖤🌿

নিজের আমল ঠিক করুন, নিজের চরিত্র সুন্দর করুন, নিজের ভুলগুলো শুধরে নিন। অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের আমলনামা যেন ভুলে না যাই। 🤲🏻

মনে রাখবেন, অন্যের জীবনের হিসাব নয়, নিজের হিসাবটাই একদিন দিতে হবে! 🥀

আল্লাহ আমাদের সবাইকে অন্যের দোষ খোঁজার আগে নিজের আত্মশুদ্ধির তাওফিক দান করুন।
আমিন। 🤲🏻🤍

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Ziyan's family vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ziyan's family vlogs:

Shortcuts

Share