Art & Calligraphy

Art & Calligraphy https://safacalligraphy.com/ It is a trusted artisan supplier house.
(1)

We want this effort with 100% fidelity to deliver the works of art among the art lovers all over the world.

আলহামদুলিল্লাহ। দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে আমার খত্বে সুলুসের যাত্রা।তিনপর্বে ইন্টারভিউ শেষে দুবাই এম্বাসীতে ফাই...
30/11/2025

আলহামদুলিল্লাহ।
দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে আমার খত্বে সুলুসের যাত্রা।
তিনপর্বে ইন্টারভিউ শেষে দুবাই এম্বাসীতে ফাইনাললী উত্তীর্ণ হয়েছি খত্বে সুলুসের বন্যার্ঢ্য আয়োজনে।

গত ২৭নভেম্বর রোজ,বৃহ: ২০২৫।
সারাদিন ছিলো ইউনাইটেড আরব আমিরাতের জাতীয় দিবস। এদিবস উপলক্ষে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে উদযাপিত হয়েছে এম্বাসেডর টুগেদারস অফ ইউনাইটেড আরব আমিরাটস।
উক্ত অনুষ্ঠানে আমি একজন মনোনীত ক্যালিগ্রাফি শিল্পী হিসেবে আমন্ত্রিত অতিথিদের নাম অলংকরণের জন্য আমন্ত্রিত হয়েছি।
এবং সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আরব গাল্ফসহ সকল দেশী-বিদেশী এম্বাসেডরদের নাম অলংকরণ করেছি কালি ও কলমে।

সবচেয়ে আনন্দ এবং প্রশান্তির বিষয় হলো,
এম্বাস্যাডর নিজ হাতে আমার গায়ে তাদের জাতীয় দিবসের সম্মানসূচক পোশাক ও পাগড়ী পরিয়ে আমাকে সম্মানিত করেছেন।
আমি একজন নগন্য ক্যালিগ্রাফি শিল্পী হিসিবে তাঁদের আতীথেয়তা ও বদান্যতায় মুগ্ধ হয়েছি।

03/10/2025
ক্যালিগ্রাফি শিল্পকলা বলতে আমরা কি বুঝি?ক্যালিগ্রাফি শিল্পকলা বলতে একটি সুন্দর, শৈল্পিক ও সুবিন্যস্ত পদ্ধতিতে অক্ষর বা ল...
15/09/2025

ক্যালিগ্রাফি শিল্পকলা
বলতে আমরা কি বুঝি?

ক্যালিগ্রাফি শিল্পকলা বলতে একটি সুন্দর, শৈল্পিক ও সুবিন্যস্ত পদ্ধতিতে অক্ষর বা লেখা উপস্থাপন করার শিল্পকে বোঝায়, যেখানে কেবল শব্দকে লেখা হয় না, বরং অক্ষরগুলোর নকশা ও বিন্যাসের মাধ্যমে দৃশ্যমান শিল্প তৈরি করা হয়। ক্যালিগ্রাফাররা ব্রাশ বা বিশেষ নিবের মাধ্যমে কালি ব্যবহার করে এই অক্ষরগুলোকে এমনভাবে সাজান, যেন তা দেখতে নান্দনিক ও রুচিশীল মনে হয়।
ক্যালিগ্রাফি চিত্রকর্মের মূল দিকগুলো হলো:
শৈল্পিক হাতের লেখা:
ক্যালিগ্রাফি শুধু ভালো হাতের লেখা নয়, বরং অক্ষরের মাধ্যমে একটি বিশেষ শিল্প তৈরি করা।
আলংকারিক বিন্যাস:
অক্ষর বা বর্ণগুলোকে এমনভাবে সাজানো হয়, যা একই সাথে সুগঠিত ও দৃষ্টি-নন্দন হয়।
নৈপুণ্য ও দক্ষতা:
এই শিল্পে অক্ষরের আকৃতি ও বিন্যাস ফুটিয়ে তোলার জন্য দক্ষ হাতের প্রয়োজন হয়।
দৃশ্যমান শিল্প:
এটি একটি দৃশ্যমান শিল্প যা শুধু লেখার চেয়েও বেশি কিছু, কারণ এটি অক্ষরকে একটি ছবির মতো করে তোলে।
বিভিন্ন সরঞ্জাম:
ক্যালিগ্রাফাররা সাধারণত বিশেষ ধরনের ব্রাশ বা কলম ব্যবহার করেন এবং এর জন্য কালি ও কাগজেরও বিশেষ ব্যবহার রয়েছে।
বিভিন্ন সংস্কৃতিতে প্রচলন:
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও পূর্ব এশিয়াসহ বিশ্বের অনেক সংস্কৃতিতে ক্যালিগ্রাফির দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
সংক্ষেপে, ক্যালিগ্রাফি চিত্রকর্ম হলো অক্ষর বা লেখার মাধ্যমে একটি সুন্দর ও শৈল্পিক দৃশ্য তৈরি করার একটি শিল্প, যা কেবল শব্দার্থের বাইরে গিয়ে অর্থের সাথে নান্দনিকতা যোগ করে।

01722-064352
Safa Calligraphy Institute of Bangladesh

সকল শ্রেণি পেশার শিল্পানুরাগীদের কাছে ক্যালিগ্রাফিকে সহজ  করে পৌঁছে দিতে আমরা,  রাজধানীজুড়ে অসংখ্য শাখা-প্রশাখা গড়ে তুলে...
14/08/2025

সকল শ্রেণি পেশার শিল্পানুরাগীদের কাছে ক্যালিগ্রাফিকে সহজ করে পৌঁছে দিতে আমরা, রাজধানীজুড়ে অসংখ্য শাখা-প্রশাখা গড়ে তুলেছি।

১-যাত্রাবাড়ি ,মীরহাজিরবাগ,
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সংলগ্ন।

২-ধানমন্ডি ১৫/এ, সংকর প্লাজার উল্টো পাশে মেইন রোড, উইসডম ইন্টারন্যাশনাল স্কুল।

৩-উত্তরা,১২/১৩র মোড়,ন্যাশনাল আইডিয়াল স্কুল।

৪-মিরপুর, সাড়ে এগারো পল্লবী (প্রস্তাবিত)।
যোগাযোগ:
+8801671-852595
+8801722064352

আমাদের কোর্স সমূহ:
➡️বেসিক ইন রেগুলার ক্যালিগ্রাফি কোর্স-১২মাস।
➡️এডভান্স ইন রেগুলার ক্যালিগ্রাফি কোর্স-১২মাড।
➡️প্রফেশনাল ইনরেগুলার ক্যালিগ্রাফি কোর্স-১২মাস।
➡️হায়ার প্রফেশনাল ইন ক্যালিগ্রাফি কোর্স-১২মাস।
আমাদের ওয়েব সাইট ভিজিট করুন:
www.safacalligraphy.com

20/01/2025

গুলশান,ধানমন্ডি,উত্তরা,বনশ্রী, যাত্রাবাড়ী মিরহাজীরবাগ, মিরপুর ১১.৫ পল্লবী, বেইলি রোডসহ অসংখ্য ক্যালিগ্রাফি সেন্টার রয়েছে পুরো রাজধানীজুড়ে।
শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকল শ্রেণী-পেশার নারী ও পুরুষদের জন্য ক্যালিগ্রাফি শেখার দারুণ সুযোগ।

⛔ ইংলিশ ক্যালিগ্রাফি কোর্স।
কোর্সের ধরনঃ ইংলিশ হ্যান্ড রাইটিং এন্ড ক্যালিগ্রাফি।
ফন্ট স্টাইল: কার্সিভ / গোথিক।
মাধ্যমঃ কালি ও কলম।
কোর্সের মেয়াদঃ ৬মাস।
কোর্স ফিঃ ১৫,০০০৳।
ক্লাস সপ্তাহে ১দিন, ১.৫ঘন্টা করে।
বি: দ্র: কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।

⛔: ব্যাসিক ইন রেগুলার এরাবিক ক্যালিগ্রাফি
কোর্সের ধরনঃ কাওয়াঈদুল খত্বুল আরবি।
ফন্ট স্টাইলঃ সুলুস।
মাধ্যমঃ কালি ও বাঁশের কলম।
এডমিশন ফিঃ ১০,০০০৳।
মাসিক বেতনঃ ২৫০০৳।
ক্লাসঃ দুই ঘন্টা করে সপ্তাহে দুই দিন শুক্র, শনি।
কোর্সের মেয়াদঃ ১২মাস।
বি: দ্র: কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন............
https://safacalligraphy.com/gallery/

20/01/2025
প্রেস বিজ্ঞপ্তি।পুরান ঢাকার লক্ষীবাজারে ক্যালিগ্রাফির শাখা উদ্বোধন। গত ২রা অক্টোবর ২০২৪, রোজ: বুধবার, বিকেল ৪ ঘটিকায় পুর...
03/10/2024

প্রেস বিজ্ঞপ্তি।

পুরান ঢাকার লক্ষীবাজারে ক্যালিগ্রাফির শাখা উদ্বোধন।

গত ২রা অক্টোবর ২০২৪, রোজ: বুধবার, বিকেল ৪ ঘটিকায় পুরান ঢাকার লক্ষীবাজারস্থ ১২নং শ্যামাপ্রসাদ লেন, মন্দিরের গলিতে সুস্থ সংস্কৃতি ও কোরআনিক সৌন্দর্য ক্যালিগ্রাফি চর্চার লক্ষ্যে
সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশ একটি নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সম্মানিত সভাপতি,
বরেণ্য ক্যালিগ্রাফি শিল্পী ও কার্টুনিস্ট ইব্রাহিম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিশিষ্ট ইসলামিক স্কলার ও ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট ও টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত প্রফেসর, মুফতি শায়েখ মুহাম্মদ উসমানগনী।

উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন,
ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত পরিচালক জনাব, মুফতি মাওলানা শাঈখ আফজাল হুসাইন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিজমের অন্য্যতম পথিকৃত ও সিনিয়র জার্নালিস্ট জনাব, আবু সুফিয়ান।

উপস্থিত ছিলেন আদর্শের বাতিঘর, দেশের অন্যতম ইসলামিক বিদ্যাপিট তা'মিরুল মিল্লাতের মহিলা শাখার সম্মানিতা শিক্ষিকাগণ।

উপস্থিত ছিলেন বাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্ল্যানেট প্রকাশনীর সম্মানিত প্রকাশক জনাব, মুহাম্মাদ জানে আলমসহ বাংলাবাজারের সম্মানিত প্রকাশক ও ব্যবসায়ীগণ।

অনুষ্ঠানের শুরুতে কুরআনে কারিম থেকে তিলাওয়াত করেন ক্যালিগ্রাফি শিল্পী জহিরুল ইসলাম।
সহকারী শিক্ষক, সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে কার্টুনিস্ট ইব্রাহিম মন্ডল ক্যালিগ্রাফির বিষদ ইতিহাস পর্যালোচনার এক পর্যায় বলেন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত সকল আধুনিক শিল্পের মুল উৎপত্তিস্থল ই হলো ইসলামিক ক্যালিগ্রাফি।

প্রধান অতিথি আরও বলেন, শিক্ষা সংস্কৃতি ও শিল্পের বিকাশ ছাড়া সুস্থ মননশীলতার বিকাশ সম্ভব নয়।

সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ক্যালিগ্রাফি শিল্পী জনাব, সাইফুল্লাহ সাফার সভাপতিত্বে প্রধান অতিথির শুভ উদ্বোধনী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

15/09/2024
07/07/2024

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Art & Calligraphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Art & Calligraphy:

Share