05/05/2026
গ্লাস পেইন্টিং কালার ও ক্রাফট ম্যাটেরিয়ালস বিক্রয়
বর্তমান ফলোয়ার লিস্টে গ্লাস পেইন্ট, রঙ বা ক্রাফট নিয়ে কাজ করেন এমন কেউ থাকলে একটু সাড়া দিবেন প্লিজ।
আপনারা জানেন আমি গ্লাস পেইন্টিং করতাম। কিন্তু প্রেগন্যান্সির শুরু থেকেই নিরাপত্তার খাতিরে কাজ একদম বন্ধ করে দিয়েছি। বর্তমানে ১ বছরের ছোট বাচ্চা সামলে এই রঙগুলো নিয়ে বসা বা কাজ করা আমার জন্য প্রায় অসম্ভব। রঙগুলো ড্রয়ারে পড়ে আছে, আর আমরা জানি বাতাসের সংস্পর্শে আসলে বা দীর্ঘদিন অব্যবহৃত থাকলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
অযথা নষ্ট হওয়ার চেয়ে কেউ যদি এগুলো নিয়ে কাজ করতে পারেন, তবেই সার্থকতা। আমি চাচ্ছি কালার-গ্লাস ফ্রেম- অন্যান্য জিনিসগুলো সাশ্রয়ী মূল্যে বিক্রি করে দিতে।
কেউ আগ্রহী থাকলে দয়া করে কমেন্ট বা ইনবক্স করুন। আপনারা আগ্রহ দেখালে আমি রঙগুলোর কন্ডিশন দেখিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করবো।
ধন্যবাদ!