02/06/2026
মাফিন কেক বাচ্চাদের ও বড়দের সমানভাবেই ভীষন পছন্দের! তাই দিয়ে দিলাম কয়েকটি সুস্বাদু মাফিন কেকের রেসিপি!
(রেসিপি বাই রাতুল হায়দার রেসিপি)
🟩 ভ্যানিলা মাফিন
উপকরনঃ
ময়দা- ১ কাপ
কর্নস্টার্চ/পাউডার- ১ টেবিল চামচ
বেকিং পাউডার- ১ চা চামচ
বেকিং সোডা- ১/২ চা চামচ
বাটার- ১/২ কাপ
চিনি- ১/২ কাপ
ডিম- ২টি
তরল দুধ- ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স- দেড় চা চামচ
লবণ- ১/৮ চা চামচ
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ওভেন ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিন। চুলাতেও করতে পারবেন। চুলায় করলে মোটা তলযুক্ত উচু হাড়িতে স্ট্যান্ড বসিয়ে চুলার আচ লো তে রেখে প্রি-হিট করবেন। এরপর একটি পাত্রে ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেমন ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ একসঙ্গে নিয়ে চালুনিতে ২ থেকে ৩ বার করে চেলে নিন। আলাদা পাত্রে বাটার নিয়ে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে কিছুটা নরম হলে ইলেকট্রিক বিটারে বিট করে নিন। বিট করতে করতে বাটার মসৃণ হয়ে গেলে চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করুন যতক্ষণ না বাটার ও চিনির মিশ্রণ বেশ ফ্লাফি হয়ে যায়।
এবার এই মিশ্রণে প্রথমে ১টি ডিম দিয়ে কিছুক্ষণ বিট করুন। এরপর বাকি ১টি ডিম দিয়ে আবার কিছুক্ষণ বিট করুন। সবশেষে মিশ্রণটিতে দুধ দিয়ে সামান্য বিট করে আবার সব একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই তরল মিশ্রণে আগে থেকে চেলে রাখা ড্রাই উপাদানগুলো তিনবারে ঢেলে চামচ বা স্পাচুলার সাহায্যে সব একসঙ্গে হালকা হাতে মিশিয়ে নিন। কেকের ব্যাটার তৈরি।
এবার কাপকেকের মোল্ডে কাপকেক লাইনার বসিয়ে পরিমাণমতো কেকের ব্যাটার নিয়ে মোল্ডগুলোর দুই তৃতীয়াংশ পূরণ করুন। এরপর পুরো মোল্ডটি ধরে হালকা ট্যাপ করে নিন। এখন প্রিহিটেড ওভেনে মোট ২০ থেকে ২২ মিনিট কেক বেক করে নিন। এরপর টুথপিক দিয়ে কেক চেক করে নিন। টুথপিকের মাথা পরিষ্কার থাকলে বুঝবেন কেক হয়ে গেছে আর যদি টুথপিকের মাথা ক্লিন না থাকে তাহলে আরো কিছুক্ষণ বেক করুন। কেক বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে টাওয়েল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। এরপর পরিবেশন করুন মজাদার ভ্যানিলা মাফিন।
🟩 চকলেট চিপস মাফিন
উপকরনঃ
ময়দা- ৩/৪ কাপ
কোকো পাউডার- ১/৪ কাপ
চকলেট চিপস- ১/৪ কাপ
কর্নস্টার্চ/পাউডার- ১ টেবিল চামচ
বেকিং পাউডার- ১ চা চামচ
বেকিং সোডা- ১/২ চা চামচ
বাটার- ১/২ কাপ
চিনি- ১/২ কাপ
ডিম- ২টি
তরল দুধ- ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স- দেড় চা চামচ
লবণ- ১/৮ চা চামচ
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ওভেন ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিন। চুলাতেও করতে পারবেন। চুলায় করলে মোটা তলযুক্ত উচু হাড়িতে স্ট্যান্ড বসিয়ে চুলার আচ লো তে রেখে প্রি-হিট করবেন। এরপর একটি পাত্রে ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেমন ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার, কোকো পাউডার বেকিং সোডা এবং লবণ একসঙ্গে নিয়ে চালুনিতে ২ থেকে ৩ বার করে চেলে নিন। আলাদা পাত্রে বাটার নিয়ে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে কিছুটা নরম হলে ইলেকট্রিক বিটারে বিট করে নিন। বিট করতে করতে বাটার মসৃণ হয়ে গেলে চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করুন যতক্ষণ না বাটার ও চিনির মিশ্রণ বেশ ফ্লাফি হয়ে যায়।
এবার এই মিশ্রণে প্রথমে ১টি ডিম দিয়ে কিছুক্ষণ বিট করুন। এরপর বাকি ১টি ডিম দিয়ে আবার কিছুক্ষণ বিট করুন। সবশেষে মিশ্রণটিতে দুধ দিয়ে সামান্য বিট করে আবার সব একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই তরল মিশ্রণে আগে থেকে চেলে রাখা ড্রাই উপাদানগুলো তিনবারে ঢেলে চামচ বা স্পাচুলার সাহায্যে সব একসঙ্গে হালকা হাতে মিশিয়ে নিন। কেকের ব্যাটার তৈরি। এবারে চকলেট চিপস গুলো মিশিয়ে দিন।
এবার কাপকেকের মোল্ডে কাপকেক লাইনার বসিয়ে পরিমাণমতো কেকের ব্যাটার নিয়ে মোল্ডগুলোর দুই তৃতীয়াংশ পূরণ করুন। এরপর পুরো মোল্ডটি ধরে হালকা ট্যাপ করে নিন। এখন প্রিহিটেড ওভেনে মোট ২০ থেকে ২২ মিনিট কেক বেক করে নিন। এরপর টুথপিক দিয়ে কেক চেক করে নিন। টুথপিকের মাথা পরিষ্কার থাকলে বুঝবেন কেক হয়ে গেছে আর যদি টুথপিকের মাথা ক্লিন না থাকে তাহলে আরো কিছুক্ষণ বেক করুন। কেক বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে টাওয়েল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। এরপর পরিবেশন করুন মজাদার চকলেট চিপস মাফিন।
🟩 রেড ভেলভেট মাফিন
উপকরনঃ
ময়দা- ১ কাপ
ডিম- ২ টি
চিনি- ১ কাপ
বেকিং পাউডার- ১/২ চা চামচ
বেকিং সোডা- ১/২ চা চামচ
লবণ- ১ চিমটি
কোকো পাউডার- ২ টেবিল চামচ
বাটার মিল্ক- ১/২ কাপ
হোয়াইট চকলেট চিপস- ১/৪ কাপ
তেল- ১/৩ কাপ
রেড কালার- পরিমাণমতো
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
ফ্রস্টিং এর জন্যঃ
আইসিং সুগার- ২ কাপ
বাটার- ২০০ গ্রাম
ক্রীম চিজ- ১ কাপ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
প্রস্তুত প্রণালীঃ
একটি মিক্সিং বোলে ডিম ও চিনি নিয়ে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করতে হবে তারপর তেল দিয়ে আবার ভালোভাবে মেশাতে হবে। তারপর সব শুকনো উপকরণ একসাথে চেলে নিতে হবে। তারপর চামচ অথবা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে আর বাটার মিল্ক অল্প অল্প করে দিতে হবে। এবারে রেড কালার দিয়ে দিন আপনার কাংখিতকালার যতটুকু চান। এরপরে হোয়াইট চকলেট চিপস দিয়ে মেশাতে হবে। ভালোভাবে মেশানো হলে মোল্ডে তেল ব্রাশ করে মোল্ডে কাপকেক লাইনার পেপার দিয়ে কেক ব্যাটার দিয়ে ১৮০° প্রি হিটেট ওভেন এ ৩০ মিনিট বেক করতে হবে। অন্য একটি মিক্সিং বোলে বাটার ক্রীম চিজ এবং আইসিং সুগার নিয়ে হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে ফ্রস্টিং রেডি করতে হবে। তারপর পছন্দমতো ডেকোরেশন করে নিন। এরপর পরিবেশন করুন রেড ভেলভেট মাফিন।
🟩 ভেজ/এগলেস মাফিন
উপকরনঃ
ময়দা- ১ কাপ
গ্রেট করা গাজর- ১ কাপ
আইসিং সুগার- ১ কাপ
লিকুইড দুধ- ১/২ কাপ
লবন- ১ চমটি
বেকিং সোডা- ১/২ চা চামচ
বেকিং পাউডার- ১ চা চামচ
পানি ঝরানো টকদই- ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ
গলানো বাটার- ৪ চা চামচ
কিসমিস- ১ চা চামচ
চকোলেট চিপস- ২ চা চামচ
ট্রুটি ফ্রুটি- ১ চা চামচ
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে সব শুকনো উপকরন একসাথে মিশিয়ে চালুনিতে চেলে রাখতে হবে।
টকদই,বাটার,ভ্যানিলা,দুধ ভালোমত ফেটিয়ে নিতে হবে। এবার চেলে রাখা আটা তাতে মিশিয়ে কাট/ফোল্ড পদ্ধতিতে ৮/১০ মিনিট ফেটিয়ে মেশাতে হবে।
তারপর তাতে গ্রেট করা গাজর মিশিয়ে আবার ফেটিয়ে,কিসমিস,চকোলেট চিপস মেশাতে হবে।
মাফিন কাপে তেল/বাটার ব্রাশ করে ১/২ কাপ ঐ ব্যাটার ভরতে হবে। উপর দিয়ে আরো একটু করে চেরী,ট্রুটিফ্রুটি,চকোলেট চিপস ছড়িয়ে ২ বার টেপ করে নিতে হবে।
ওভেন ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিন। চুলাতেও করতে পারবেন। চুলায় করলে মোটা তলযুক্ত উচু হাড়িতে স্ট্যান্ড বসিয়ে চুলার আচ লো তে রেখে প্রি-হিট করবেন।
এখন প্রিহিটেড ওভেনে মোট ২০ থেকে ২২ মিনিট কেক বেক করে নিন। এরপর টুথপিক দিয়ে কেক চেক করে নিন। টুথপিকের মাথা পরিষ্কার থাকলে বুঝবেন কেক হয়ে গেছে আর যদি টুথপিকের মাথা ক্লিন না থাকে তাহলে আরো কিছুক্ষণ বেক করুন। ব্যাস হয়ে গেলো ভেজ/এগলেস মাফিন।