19/05/2022
⬛ || ডোনেশন ফর সিলেট...|| ⬛
⬛ || বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা পাঠান...|| ⬛
⬛ || সর্বনিম্ন ডোনেশন পরিমাণ মাত্র ২০ টাকা...||⬛
_______________________________________________
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছেই! প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা৷ শুধুমাত্র গতকালই (১৮/০৫/২২) আরও নতুন দুটি উপজেলা পুরোপুরি তলিয়ে গেছে৷ আক্রান্ত হয়েছে আরও চারটি।
পানির নেই অভাব, তারপরও চারিদিকে অল্প একটু বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার! সামান্য খাবার কেনার সামর্থ্য হারিয়ে ফেলেছে অধিকাংশ মানুষ!
পৈত্রিক সম্পদ, ভিটা-মাটি, ঘর-বাড়ি ভেসে গিয়ে এখন প্রায় নিঃস্ব হাজার হাজার লোক! রাতে শান্তিতে একটু ঘুমানোর জায়গা নেই, টিনের ঘরের ছাদে ঠেস দিয়ে কারো কারো সারাদিন টিকে থাকা!
পানিবাহিত রোগ ছড়িয়ে বৃহৎ সংখ্যক অসুস্থ ও মৃত্যুর সম্ভাবনা বাড়ছেই! সর্বশেষ আপডেট মোতাবেক বন্যা আপাতত কমার সম্ভাবনা নেই, নদীর পানি হু হু করে বাড়ছে প্রতিদিন! প্রতি ঘন্টায়!
______________এই অবস্থায় আমাদের করনীয় কি?
শুধু দু-চারটা পোস্ট-কমেন্ট আর মোনাজাতে একবার দুয়া করলেই দায়িত্ব শেষ? তাদের সহায়তায় সামান্য কিছু করারও ক্ষমতা কি নেই আমাদের?
যদি আসলেই আপনার কিছু করার ইচ্ছা থাকে, তাহলে সিলেটি বিপদগ্রস্ত ভাই-বোনদের সাহায্যে এগিয়ে আসুন ইনশাআল্লাহ...।
▎ বিশ্বস্ত সাদাকাহ প্রতিষ্ঠান আল-বারাকাহ ফাউন্ডেশন কর্তৃক সিলেটের বন্যা কবলিত পরিবারগুলোকে সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের টাকা দিয়ে সরাসরি সিলেটি বিপদগ্রস্ত ভাই-বোনদের খাবারসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হবে। সাথে দেওয়া হবে কিছু নগদ অর্থও।
▎ সর্বনিম্ন পরিমাণ ২০ টাকা ডোনেশন পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। তাই একবেলা বেহুদা চিপস-কোলড্রিংস না খেয়ে সেই ২০ টাকা বিকাশ করুন, কবুল হলে তা আপনার নাজাতের উসিলাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ!
▎ একদিন হেঁটে গিয়ে স্বল্প দূরত্বের রিকশাভাড়া বাঁচিয়ে, বন্ধুরা বন্ধুরা ১০ টাকা করে জমিয়ে, বা এলাকায় বা মসজিদে ছোটখাটো ঘোষণা-তহবিল করেও কি কিছু টাকা অনুদানের জন্য একত্রিত করতে পারবেন না? পারবেন অবশ্যই, শুধু সদাকার ইচ্ছেটা হয়তো নাই।
তাই যারাই সামর্থ্যবান আছেন, এগিয়ে আসুন। ২০ টাকা দিয়ে হলেও। একজন মানুষের এক বেলার খাবারও যদি আপনার ২০ টাকা দিয়ে হয়, তারও উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ।
—•—
আপনার ফোন থেকে ডিজিটাল ব্যাংকিং মাধ্যমেই যেকোনো পরিমাণ আর্থিক সহায়তা পাঠাতে পারবেন, তা সরাসরি পৌঁছে যাবে সিলেটে অবস্থানরত আমাদের দায়িত্বশীল ভাইদের কাছে।
▐ [ক] বিকাশ, নগদ, রকেট : 01580357441
সরাসরি সেন্ড মানি করতে হবে। বিকাশে চার্জ কাটবে প্রতি হাজারে ২০ টাকা, আর নগদ ও রকেট অ্যাপ থেকে দিলে চার্জ ফ্রি। তাই রকেট বা নগদ একাউন্ট থাকলে সেটার মাধ্যমেই দিবেন।
▐ [খ] ব্যাংক একাউন্ট :
1. Mohammad Zakaria Raihan.
Account number : 201-151-26430
Dutch Bangla Bank, Amborkhana, Sylhet.
2. CHOWDHURY MOHIUL MOSTOFA FARHAN.
Account number : 3487901001986
Pubali bank, Islamic Banking Window.
—•—
⬛ শেষে একটা বিনীত অনুরোধ, ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুই যদি করতে না পারেন, তবে লেখাটি কপি করে আরো কয়েকজন সামর্থ্যবান লোকের নিকট পৌঁছিয়ে দিন। সাদাকাহ করার সামর্থ্য না থাকলে এই সামান্য সদকায়ে জারিয়াহ টুকু অন্তত করে দিন। ⬛
আপনাদের দুআ, পরামর্শ এবং সাহায্য একান্ত কাম্য। জাযাকাল্লাহু খাইরান।
© মূল পোস্ট : মুহাম্মাদ নাফিস নাওয়ার 🌸