09/09/2026
চাকরির সুবর্ণ সুযোগ!
রূপকারু স্টুডিও (স্কিল স্টোন বাংলাদেশ-এর তত্ত্বাবধানে পরিচালিত)-তে সম্পূর্ণ নতুন শাখায় উদ্যমী ও পরিশ্রমী নারী কর্মী নিয়োগ করা হবে। হস্তশিল্প (হ্যান্ডিক্রাফট) ও সৃজনশীল কাজে আগ্রহীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এমনকি পূর্বে কাজের অভিজ্ঞতা না থাকলেও, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখিয়ে দক্ষ করে তারপর নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: ক্রাফট ট্রেইনি / ক্রাফট আর্টিস্ট
পদসংখ্যা: ২ জন
যোগ্যতা:
হস্তশিল্প ও সৃজনশীল কাজের প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে।
কাজের প্রতি সৎ, আন্তরিক এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
হাতে-কলমে পেশাদার ট্রেনিংয়ের সুব্যবস্থা।
ট্রেনিং শেষে দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ।
কর্মস্থল ও যোগাযোগের ঠিকানা:
রূপকারু স্টুডিও
(আশেকপুর চক্ষু হাসপাতাল-এর ৩য় তলা),
টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:
আগ্রহী প্রার্থীদের সরাসরি যোগাযোগ করতে বা নিচে দেওয়া নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে:
📞 01736760985