Kitchen Of Mumu

Kitchen Of Mumu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kitchen Of Mumu, Kitchen/Cooking, Old Bus Stand Thakurgaon Sadar Thakurgaon, Thakurgaon.
(1)

হোয়াইট সস উপকরণঃবাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রসুন কুচি +গোল মরিচ গ...
29/02/2024

হোয়াইট সস

উপকরণঃ
বাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রসুন কুচি +গোল মরিচ গুঁড়া+লবন -১/৪ চা চামচ করে

প্রণালীঃ-
প্যানে বাটার গলে যাওয়ার পর ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যোগ করতে হবে রসুন কুচি, গোল মরিচ গুঁড়া,লবন, চিনি। এরপর তরল দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। ঘন ক্রিমের মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে।(চুলার আঁচ লো রাখতে হবে)

তেল,ডিম ছাড়া শর্মা সস

উপকরণঃ
টক দই(পানি ঝরানো) - ১/২ কাপ,রসুন বাটা -১/৪ চা চামচ,গুঁড়ো দুধ - ১ টেবিল চামচ,সরিষা বাটা -১/৪ চা চামচ ,গোল মরিচ গুঁড়া - ২ চিমটি পরিমাণ,চিনি - দেড় চা চামচ (স্বাদ মতো),লবণ - স্বাদ বুঝে,টমেটো সস -২ থেকে ৩ টেবিল চামচ
**ঝাল বাড়াতে চাইলে অল্প মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন।

প্রণালীঃ-
সব গুলো উপকরণ একত্রে চামচের সাহায্যে ভালো ভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই শর্মা সস তৈরি।

**ব্লেন্ডার ব্যবহার করতে চাইলে সবগুলো উপকরণ ৩০-৪০ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হবে, সেক্ষেত্রে রসুন আর সরিষা আস্ত দেওয়া যাবে।
**টমেটো সস, সরিষা বাটা বাদ দিয়ে একই ভাবে ব্লেন্ড করে মেয়োনিজ তৈরি করতে পারেন।

মেয়োনিজ

উপকরণঃ
ডিম(নরমাল টেম্পারেচার) -১ টি,সয়াবিন তেল -১ কাপের মতো (ডিমের সাইজের উপর নির্ভর করবে),গোল মরিচ গুঁড়া -আধা চা চামচ, চিনি -২ চা চামচ ,লবন - কোয়ার্টার (১/৪) চা চামচ,সিরকা অথবা লেবুর রস - ১ টেবিল চামচ

প্রণালীঃ-
ব্লেন্ডারে তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো ভাবে ৩০ সেকেন্ডের ব্লেন্ড করে, আস্তে আস্তে তেল ঢালতে হবে। তেল একবারে ঢালা যাবে না। থেমে থেমে ৪,৫ বারে ঢালতে হবে।২মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে মেয়োনিজ।

***মেয়োনিজ ১ সপ্তাহের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যায়।
***মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সি বোঝার উপায় হলো- ব্লেন্ডার উপুড় করে ধরলে সাথে সাথে গড়িয়ে পড়বে না, পড়লে আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

বার্গার/শর্মা সস

উপকরণঃ
ডিম -১ টি,চিনি - ১ টেবিল চামচ,লবন - আধা চা চামচ,সাদা সরিষা বাটা - আধা চা চামচ,তেল -১ কাপ বা কিছু টা কম,রসুন কুচি -১ চা চামচ,সিরকা -১টেবিল চামচ,গোল মরিচ গুঁড়া - আধা চা চামচ, গুঁড়া দুধ -১ টেবিল চামচ (অপশনাল),টমেটো সস - ৪ টেবিল চামচ

প্রণালীঃ-
মেয়োনিজ এর মতো একই পদ্ধতিতে ব্লেন্ড করে টমেটো সস এ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মা সস।

দানাদার গাজরের লাড্ডু.....উপকরণ... ১.গাজর ৪ পিচ (বড় সাইজ)২.ঘি ৩ টেবিলচামচ৩.চিনি ১ কাপ৪. লিকুইড দুধ ২ কাপ৫.গুঁড়ো দুধ ১/২ ...
22/02/2024

দানাদার গাজরের লাড্ডু.....

উপকরণ...
১.গাজর ৪ পিচ (বড় সাইজ)
২.ঘি ৩ টেবিলচামচ
৩.চিনি ১ কাপ
৪. লিকুইড দুধ ২ কাপ
৫.গুঁড়ো দুধ ১/২ কাপ
৬.লেবুর রস ১ টেবিল চামচ

প্রস্তুত প্রনালী....
১.প্রথমে গাজর পিলারের সাহায্য ছিলে নিতে হবে।
২ গাজর ধুয়ে গ্রেট করে নিতে হবে।
৩.প্যানে ২ টেবিল চামচ ঘি দিয়ে তাতে গাজর কুঁচি দিয়ে ১ মিনিট নেড়ে চেড়ে নিতে হবে।
৪.এরপর এতে দিতে হবে চিনি দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নিবো।
৫.মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে।
৬.চিনি গলে জ্বাল হয়ে আসলে, যখন চিনির পানিটা শুকিয়ে আসবে।
৭.তখন দিতে হবে ২ কাপ দুধ এবং হাফ কাপ গুড়ো দুধ।
৮.ভালো করে মিশিয়ে জ্বাল করে নিতে হবে।
৯. ঢেকে ঢেকে রান্না করতে হবে।এতে গাজরের রং সুন্দর থাকবে।
১০.কিছুক্ষণ জ্বাল হওয়ার পর দিবো ১ টে চা লেবুর রস।
১০.অনবরত নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিবো।
১১.এ পযার্য়ে ১ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিবো।
১২.পানি শুকিয়ে আঠালো দানাদার হয়ে আসলে নামিয়ে নিবো।
১৩.হাতে ঘি মাখিয়ে লাড্ডু শেইপ দিলেই রেডি দানাদার গাজরের লাড্ডু।
১৪.স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের বাদাম ঘিয়ে ভেজে লাড্ডুতে দেয়া যাবে।

🥰রেসিপি ভালো লাগলে পেইজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।

Allhamdulillah 🥰
11/02/2024

Allhamdulillah 🥰

08/02/2024

রেসিপি সমাহার
"রেড চিলি সস"

প্রয়োজনীয় উপকরনঃ
পানি - ১/৩ কাপ
চিনি - ১/৩ কাপ
রসুন কুচি - ১ টে. চামচ
লবণ - ১/৩ চা চামচ।
চিলি ফ্লেক্স - ১ টে. চামচ
ভিনিগার - ১/৩ কাপ
কর্নফ্লাওয়ার - ১ টে. চামচ

প্রস্তাব প্রণালীঃ
★রেড চিলি সস বানাতে প্রথমে কড়াইতে পানি, চিনি, রসুন কুচি, লবণ, চিলি ফ্লেক্স ও ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

★এরপর একটি বাটিতে কর্নফ্লাওয়ার ও পানি দিয়ে একটা পাতলা মিশ্রন বানিয়ে নিন।

★এখন এই মিশ্রন কড়াইতে অ্যাড করুন। এটি এখন ৫ মিনিট ফুটিয়ে নিন ভালো করে।

★তারপর ঠান্ডা করে সার্ভ করুন।

★আপনি চাইলে এই সস ৩ মাসের জন্য ফ্রীজে স্টোর করে রাখতে পারবেন।

শুভ সকাল 🧁
06/02/2024

শুভ সকাল 🧁

02/02/2024

আলহামদুলিল্লাহ ১.৫ পাউন্ড কেক ডেলিভারি ডানএক ভাইয়া অর্ডার করেছিলো বাসায় খাওয়ার জন্য ২ টি কেক :১.ম্যাংগো ফ্লেভারের ১/২ (হ...
01/02/2024

আলহামদুলিল্লাহ ১.৫ পাউন্ড কেক ডেলিভারি ডান

এক ভাইয়া অর্ডার করেছিলো বাসায় খাওয়ার জন্য ২ টি কেক :

১.ম্যাংগো ফ্লেভারের ১/২ (হাফ) পাউন্ডের
২.চকলেট ফ্লেভারের ১ (এক) পাউন্ডের

ম্যাংগো ফ্লেভার টা উনার নিজের জন্য আর চকলেটটা তার ভাগ্নির জন্য ।

24/01/2024

Chocolate sponge cake 🍰

 #আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের বয়স সবে মাত্র ৮ । সে আমার কেক এর ছবি ও ভিডিও দেখেছে তার মায়ের ফেইসবুকে । আর ঠিক তখনই তার মা...
22/01/2024

#আলহামদুলিল্লাহ
ক্লায়েন্টের বয়স সবে মাত্র ৮ । সে আমার কেক এর ছবি ও ভিডিও দেখেছে তার মায়ের ফেইসবুকে । আর ঠিক তখনই তার মাকে বলে আমার এ-ই কেক চাই ই চাই । বাবা-মায়ের একমাত্র ছেলে কি আর করার ।
যেই চাওয়া সেই কল আমার ফোনে -----

তারপর আর কি অর্ডার কনফার্ম করলো ৮ বছরের "আহনাফ" ।
আর কেক ডেলিভারি পাওয়ার পর ছবি দেখলেই বুঝবেন যে , কেক টা তার কতো পছন্দ হয়েছে ।
ছোট্ট ক্লায়েন্টের জন্য সবাই দোয়া করবেন ।

শুভ জন্মদিন "আহনাফ"

বি.দ্র : কেকটি ছিলো ২ পাউন্ডের "ময়েষ্ট" কেক

❤️রেসিপি ❤️-->>শর্মা সস মাস্টার্ড পেস্ট টা হলো সরিষা বাটা।-->> তেল হলো সয়াবিন,অলপারপাস অয়েল।-->> চিলি ফ্লেক্স হলো শুকনা ...
18/01/2024

❤️রেসিপি ❤️
-->>শর্মা সস মাস্টার্ড পেস্ট টা হলো সরিষা বাটা।
-->> তেল হলো সয়াবিন,অলপারপাস অয়েল।
-->> চিলি ফ্লেক্স হলো শুকনা মরিচের গুড়া।

রন্ধন প্রনালীঃ
★সবকিছু একসাথে ব্লেন্ড করতে হবে। আর তেলটা একবারে দেওয়া যাবেনা। ব্লেন্ডার বন্ধ করে অল্প করে তেল চার পাচ বারে দিতে হব। আস্তে আস্তে সস টা ফোমি আর সুন্দর একটা কালার আসবে।

★এটা দারুন মজার আর পারফেক্ট হয়। ১৫ দিন নরমাল ফ্রিজ এ স্টোর করে রাখতে পারবেন।

17/01/2024

আসসালামু আলাইকুম সবাইকে ।

Address

Old Bus Stand Thakurgaon Sadar Thakurgaon
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kitchen Of Mumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share