04/15/2026
শুভ নববর্ষ সবাইকে!!! খুব ইচ্ছা ছিল যতগুলা ক্যাফেতে এই পর্যন্ত গিয়েছি,সবগুলা নিয়ে কিছু না কিছু লিখব। কোন না কোন কাজ পড়ে যায় অথবা লিখতে ইচ্ছা করে না।
আমি আজকে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম।ছবি তোলা হয় নাই! একদম ডিরেক্ট করাই থেকে প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। হাহহাহা।
(কয়েকদিন আগে) গত বছরে আমি যেই ল্যাম্বটা কোরবানি দিয়েছিলাম ওটার রানের টুকরা টা আমার "মাথা ব্যথা" খুব সুন্দর করে রান্না করলো। তার কিছুদিন আগে আমি কয়েকটা শ্যাংক এর টুকরা রান্না করেছিলাম। মজার কথা ছবিগুলো পাচ্ছিনা।
আমার জন্মদিন ছিল। অবশ্যই আজকে না!!! এই যে দু-তিন দিন আগে। আমি জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড থাকি। একটা বছর শেষ হয়ে যাচ্ছে। চলে তো যে কোনদিনই যাইতে পারি,তাই না?! বয়স বাড়াটা আমার কাছে খুব কাব্যিক লাগে। গত বছরের রিয়েলাইজেশন ছিল ROMO, মানে হচ্ছে রিলিফ অফ মিসিং আউট। এটা নিয়ে পরে লিখতে হবে।
এইবার অনেক কিছু, যেমন একটা podcast এ শুনলাম যার উপদেশ এ আপনি বিশ্বাস করেন না তার কথা শুনে মাথা গরম করা ভুউউউউউউউউউউল! পাগল এর কথা শুনা যাবে নায়ায়ায়ায়ায়া! দেখি এইটা প্র্যাকটিস করা লাগবে। পারি কিনা কে জানে?!
এরপর, আরেকটা হচ্ছে "filling my own cup first"
এটা ও খুব সুন্দর। নিজের যত্ন নেওয়া তো খারাপ কিছু না। নিজের স্বস্তি নিজেকেই বেছে নিতে হবে। বলুক না মানুষ, আজকালকার মেয়েরা কষ্ট করতে চায় না?! ছেলে হোক মেয়ে হোক কে কষ্ট করতে চায়? যার নিজের থেকে কষ্ট করার ইচ্ছা সে নিজে করবে, আর যার করার ইচ্ছা না সে করবে না। জেলাস বা প্রতিহিংসাপরায়ণ মানুষরাই বলে
যে আজকাল মেয়ে মানুষ কষ্ট করতে চায় না। এদের থেকে ৩০০০০ ফিট দূরে থাকুন!
যেহেতু বয়স হচ্ছে, আপনারা সবাই জেনে খুশি ই হবেন আমি কাউকে খুউব একটা প্রস্ন করে বিব্রতকর অবস্থায় ফেলাইতে পারি না। অযথা উপদেশও দিতে পারি না।
কার কি হচ্ছে না হচ্ছে,আমার একটুও মাথা ব্যথা নাই, মানে আমি বয়স এ বড় তাই আমার অধিকার আছে একটা মানুষকে হাবিজাবি বলার "বা তোমার ভালোর জন্য বলছি, কিছু মনে নিও না টাইপ ফালতু কথা বলার" মানুষ ও আমি না। আমার অনেক বয়স হয়ে গেলেও আমি এসব করতে পারবো না।
এই বছরের জন্য আমি নিজের জন্য দোয়া করেছি যে আমি
নিজেকে নিয়ে, নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকি।
এই দোকানের অ্যাড্রেসটা কোনভাবে এখানে আসতেছে না। দেখি কমেন্টে করতে পারি কিনা। প্রত্যেকটা ছবির নিচে লেখাগুলা পেস্ট করার চেষ্টা করব।