14/07/2026
🌸 জার্মান জীবনে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। ❤️
কারণ, এখানে এমন একজন মানুষ আছেন, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন, আবার প্রয়োজন হলে শাসনও করেন। 😊
সবচেয়ে বড় কথা জানেন? আমার ভুলগুলো তিনি কখনো অন্যের কাছে প্রকাশ করেন না। বরং আমাকে আলাদা করে বুঝিয়ে দেন, যাতে আমি নিজের ভুল শুধরে নিতে পারি।
আমার বিশ্বাস, যে মানুষ আপনার ভুল অন্যের কাছে লুকিয়ে রেখে আপনাকে শুধরে দেওয়ার চেষ্টা করে, সেই মানুষই আপনার সবচেয়ে আপন মানুষের মতো। 🤍
অনেকেই হয়তো ভাবছেন, তিনি কে?
তিনি আর কেউ নন—তিনি আমার বস। ❤️
আমি তাঁর অধীনে কাজ করি, আর তিনি আমার সবচেয়ে পছন্দের ও শ্রদ্ধার মানুষদের একজন। তাঁর এই স্নেহ, ভালোবাসা আর আন্তরিকতা আমি কখনো ভুলব না। 😊
সবাই ভালো থাকবেন। 🌿
সবসময় ভালো থাকবেন, আর অন্যদেরও ভালো রাখবেন। 🤲❤️