13/02/2023
বসন্ত এসে গেছে.... 🌼🌼
বসন্তের ছোঁয়া আমার মিষ্টিতে ও লেগেছে!
"কমলাভোগ মিষ্টি "
দারুণ রিফ্রেশমেন্ট দিবে এটা আপনাকে! এই ফাল্গুনে প্রিয়জনকে বানিয়ে চমকে দিতে পারেন। চলুন রেসিপি দেখে নেওয়া যাক।
🍀যা যা লাগবে -
*দুধ ১ লিটার (ফুলক্রিম)
*ভিনেগার ১ টেবিল চামচ +১ টেবিল চামচ পানি
*ফ্রেশ অরেঞ্জ জুস ৪ টেবিল চামচ
*কমলার খোসা গ্রেট করা ১ চা চামচ
*সুজি ২ চা চামচ
*ময়দা বা আটা ২ চা চামচ
*চিনি ২ চা চামচ
*রান্নার তেল ১ চা চামচ
*অরেঞ্জ ফুড কালার বা ইয়োলো ফুড কালার সামান্য
সিরার জন্য লাগবে -
*চিনি ১,১/২ কাপ
*পানি ৪ কাপ
*ফুড কালার
🍀প্রস্তুত প্রণালী -
একটা হাড়িতে দুধ দিয়ে জ্বাল করে বলক আনতে হবে!বলক আসার পর চুলা বন্ধ করে দিতে হবে। তাতে ২ টেবিল চামচ ফ্রেশ অরেঞ্জ জুস দিতে হবে!তারপর পানির সাথে গুলানো ভিনেগার অল্প অল্প দিয়ে নাড়তে হবে ছানা কাটা শুরু করলে ভিনেগার দেওয়া বন্ধ করে দিতে হবে।দুধ পুরোপুরি ছানা কাটা হয়ে গেলে এবং সবুজ পানি বের হয়ে গেলে একটা ছাকনিতে সুতি কাপড় বিছিয়ে ছানা টা ঢেলে দিতে হবে! তারপর ঠান্ডা পানি দিয়ে আলতো হাতে ধুয়ে নিতে হবে যেন ছানা টা ভেঙে না যায়।তারপর ঘন্টা দুয়েক উঁচু কোন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যেন অতিরিক্ত পানি ঝরে যায়।
🍀মিষ্টি প্রস্তুত প্রণালী :
যখন ছানা থেকে পানি পরা বন্ধ হয়ে যাবে তখন একটা ছড়ানো পাত্রে ছানা টা হাতের তালুর সাহায্য আলতোভাবে মথে নিতে হবে যেন ছানার ভেতরে কোন প্রকার ছোট, বড় লাম্পস না থাকে। আমি ১০ মিনিট এর মত মথে নিয়েছি।তারপর উপরের শুকনো উপকরণ গুলো (তেল,সুজি,ময়দা,চিনি,ফুড কালার)দিয়ে আবার হাতের তালুর সাহায্যে ৪-৫ মিনিট মথে নিতে হবে।মথা হয়ে গেলে পছন্দ মত শেপ দিয়ে মিষ্টির বল গুলো বানিয়ে নিতে হবে। আমার ১১ টি মিষ্টির বল হয়েছে।
সবগুলো বল বানানো হয়ে গেলে একটা হাড়িতে ৪ কাপ পানি আর ১,১/২ কাপ চিনি, ফুড কালার আর এক চা চামচ কমলার খোসা দিয়ে জ্বাল করে বলক আনতে হবে।তারপর চুলার আঁচ কমিয়ে মিষ্টির বল গুলো এক সাথে দিয়ে দিতে হবে! ঢাকনা দিয়ে হাইহিটে ১০ মিনিট জ্বাল করতে হবে এসময় একবার ও ঢাকনা খোলা যাবে না।১০ মিনিট পর স্প্যাচুলা বা চামচ এর সাহায্যে মিষ্টি গুলো নাড়িয়ে দিতে হবে। এভাবে হাইহিটে ৩৫ মিনিট জ্বাল করতে হবে।মিষ্টি সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝার জন্য একটা ছোট বাটিতে ঠান্ডা পানি দিয়ে সেটাতে একটা মিষ্টি ছেড়ে দিলে যদি তলানি তে চলে যায় তাহলে বুজতে হবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি ভেসে ওঠে সেক্ষেত্রে আর ও অতিরিক্ত ১০ মিনিট জ্বাল করতে হবে!মিষ্টি জ্বাল করার সময় যদি মনে হয় সিরা ঘণ হয়ে গেছে তখন আধা কাপ ফুটন্ত গরম পানি এড করতে হবে। ৩৫ মিনিট পর চুলা বন্ধ করে ২ টেবিল চামচ কমলার জুস /রস দিয়ে মিষ্টি গুলো রেস্টে রেখে দিতে হবে ৮-১০ ঘন্টা। তারপর পরিবেশন করুন অসম্ভব মজার আর রিফ্রেশিং কমলাভোগ মিষ্টি।
নোট- ছানায় অতিরিক্ত পানি থাকলে অনেক সময় সিরায় ছাড়ার পর মিষ্টির বল ভেঙে যায় যেক্ষেত্র ছানা মথার আগে কিচেন টিস্যু দিয়ে অতিরিক্ত পানি শোষণ করে নিতে হবে।