Zee Tripura

Call Directions Website Contact the business

Zee Tripura Connected Ze Tripura TV channel. (8794971603 Only WhatsApp)

20/10/2026

উদয়পুরে উন্নয়নের নামে মরণফাঁদ,,নিরাপত্তা ছাড়াই চলছে ড্রেনের কাজ, একই দিনে তিনটি দুর্ঘটনা।রাতের অন্ধকারে ব্যারিকেডহীন ড্রেনে পড়ে আহত বাইক চালক, চরম ক্ষোভ এলাকাবাসীর।প্রশাসনের নেই কোনো নজরদারি,

19/10/2026

নিউ আলিপুর,,কর্তব্যরত মহিলা ভলান্টিয়ার কে #অশালীন স্পর্শ। সাসপেন্ড কলকাতা পুলিসের সশস্ত্র বাহিনীর অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর।

18/10/2026

চোরবাগান দুর্ঘটনা কাণ্ডে 7 অভিযুক্ত দের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাংকশাল আদালতের। রবিবার দুপুরে এই 7 জন কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। গ্রেফতার অভিযুক্ত দের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে গিরিশ পার্ক থানা পুলিশ। সরকারি আইনজীবী নিজের আবেদনে এই অভিযুক্ত দের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার জন্য বিচারকের কাছে দাবি জানান। তার আপিল ছিল যে এই অভিযুক্ত দের জন্য 19 জনের প্রাণ হারিয়েছে। যার ফলে অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে দুই অভিযুক্ত দের আইনজিবি ইয়াসিন রেহমান তার দুই মুক্কিল পিন্টু দে এবং কৌশিক সাহা কে সমাজ সেবা এবং প্রাণ বাঁচানোর জন্য পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করলেন এই দুই অভিযুক্তের আইনজীবী ইয়াসিন রেহমান। দুই পক্ষের সাওয়াল জবাবের পর বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুনানির পর দুই অভিযুক্তের আইনজিবি জানান যে তার মুক্কিল কোন ভাবে আয়োজকদের সঙ্গে যুক্ত নেই। ঘটনার সময় এই দুজনই উদ্ধারের কাজ করতে গিয়ে ছিল। তার পরেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 105, 110 এবং 3(5) নম্বর ধারায় মামলা রুজু করে গিরিশ পার্ক থানা পুলিশ বলে জানান অভিযুক্ত দের আইনজীবী। একই ভাবে আর এক অভিযুক্ত রাজকুমার শেওড়া উরফে রাজার আইনজীবী জানান যে তার মুক্কিল কোন ভাবেই এই ঘটনা সঙ্গে যুক্ত ছিল না। তারা পূজা দেখতে গিয়ে ছিল। তার পরে তাদের কে গ্রেফতার করে আগামী 28 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অভিযুক্ত রাজকুমার শেওড়া উরফে রাজার আইনজীবী নাফিস ফাতিমা। এদিন শুনানির শেষে অভিযুক্ত দের গিরিশ পার্ক থানা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আরো কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে অভিযুক্ত দের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে গিরিশ পার্ক থানা তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

17/10/2026

*সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে প্যান্ডেল ভেঙে পড়ে দুর্ঘটনা!* ভিড়ের চাপে গুরুতর জখম একাধিক, আহতদের মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

15/10/2026

বিলোনীয়ার পাইখোলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিলস ভিডিও ।
পড়াশোনায় আসুক নতুন গতি, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে বাড়ুক সম্প্রীতি।
শ্রেণীকক্ষ হোক শুধু শিক্ষার আলো, রিলসের মোহে যেন না হারায় নৈতিকতা ও মনসংযোগ

19/09/2026

কমলপুরে নাকা চেকিংয়ে ৪০ লক্ষ টাকা উদ্ধার, আটক ৫।
শনিবার রাত আনুমানিক ৮টা নাগাদ কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং কমলপুর থানার অফিসার ইনচার্জ সুমন আচার্যের যৌথ নেতৃত্বে দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি প্রাইভেট বোলেরো গাড়ি, যার নম্বর TR 01 CD 0692, সন্দেহ হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। ঘটনায় আটক পাঁচজন হলেন—মুক্তার হোসেন, পিতা চাঁদ মিয়া, বাড়ি তেলিয়ামুড়া; জসিম মিয়া, পিতা হাবিল মিয়া, বাড়ি মেলাঘর; কবির মিয়া, পিতা জলিল মিয়া, বাড়ি আগরতলার শচীন্দ্রলাল এলাকায়; লিটন মিয়া, পিতা নূর মোহাম্মদ মিয়া, বাড়ি খোয়াই এবং রবীন্দ্র দাস, পিতা গৌড় দাস, বাড়ি তেলিয়ামুড়া। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা সুপারি ব্যবসার লেনদেনের টাকা। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে কিছু অসংগতি লক্ষ্য করা গেছে বলে জানা যায়। পাঁচজনের বাড়ি রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়ায় এবং টাকার উৎস সম্পর্কে তাদের বক্তব্যে অসামঞ্জস্য থাকায় বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার ডিসিএম অদিতি দাস, কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ দাস, কমলপুর থানার পুলিশ অফিসার কপিল পাল-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সাব-ইন্সপেক্টররা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস কোথায়, কোন ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা এসেছে এবং এর পেছনে কোনো চক্র জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই টাকার প্রকৃত উৎস এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা এবং আটক পাঁচজনকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

18/09/2026

Udaipur বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু: পরিবার হাসপাতালে স্বজনদের বুকফাটা কান্না!

18/09/2026

উদয়পুর হাউজিং বোর্ডের সামনে জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: আহত ৩ এর মধ্যে আশঙ্কাজনক ১ একজনের মৃত্যু হয়েছে বলে জানায় যায়

18/09/2026

উদয়পুরে একটি বাচ্চা ছেলে চারজন আরোহী নিয়ে বাইক চালাচ্ছে—এই ধরনের ঘটনা বা ভিডিও মূলত বিপজ্জনক ট্রাফিক আইন লঙ্ঘন এবং নাবালক চালকদের বেপরোয়া আচরণ।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই এই ধরনের ট্রিপল বা ফোর-রাইডিং (একই বাইকে ৪ জন বসা) এবং ছোট বাচ্চাদের দিয়ে গাড়ি চালানো সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়।উদয়পুর এবং দেশের অন্যান্য প্রান্তের পুলিশ প্রশাসন এই ধরণের ঘটনা রুখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে:
অভিভাবকদের জবাবদিহিতা,দেশের ট্রাফিক আইন অনুযায়ী, কোনো নাবালক (১৮ বছরের নিচে) যদি বাইক বা স্কুটি চালায়, তবে তার জন্য সরাসরি বাবা-মা বা বাইকের মালিককে দায়ী করা হয় এবং তাদের ট্রাফিক অফিসে ডেকে এনে মোটা অঙ্কের জরিমানা বা আইনি কাউন্সিলিং করা ... প্রয়োজন

১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার হয় ধানের জমি থেকে। শুক্রবার সকালে রাজনগর বিধানসভা কেন্দ্রের জলাপাথর এলাকার ধান...
18/09/2026

১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার হয় ধানের জমি থেকে। শুক্রবার সকালে রাজনগর বিধানসভা কেন্দ্রের জলাপাথর এলাকার ধানের জমি থেকে এই সাপটি উদ্ধার করে বন দফতরের কর্মীরা।
জলাপাথর এলাকার বাসিন্দা বিক্রম দাস নিজের ধানের জমিতে ঔষধ দিতে গিয়ে হঠাৎ পায়ের নিচে সাপটি পরে। হতচকিত হয়ে পরে, আশপাশের লোকজন এই খবর পেয়ে ছুটে আসে ধানের জমিতে। সাপটিকে দেখে কেউ বা আতঙ্কিত হয়ে পড়ছে আবার কেউ বা দেখার জন্য সাপটির কাছাকাছি চলে যাচ্ছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষণ বনকর্তাদের। ধানের জমিতে অজগর সাপ বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার সহ অন্যান্য বনকর্মীরা এই খবর পেয়ে ছুটে আসে জলাপাথর ধানের জমিতে। এরপর সাপটিকে ধানের জমি থেকে উদ্ধার করে বাইসন ন্যাশনাল পার্কে ছেড়ে দেয় বলে জানা যায়।
ধানের জমিতে অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনগর জুড়ে।

Address

Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when Zee Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zee Tripura:

Shortcuts

Share