Pampas kitchen & vlog

Pampas kitchen & vlog Femel

17/04/2026

গঙ্গার নিচে কিভাবে মেট্রো রেল যাচ্ছে দ্যাখো

17/10/2025
🧠 “কনফিডেন্স আর কন্ট্রোল—দুটোই শেখাতে হয়”সম্প্রতি *কৌন বনেগা ক্রোড়পতি (KBC)*-এর এক পর্বে গুজরাটের ছোট্ট বাচ্চা **ঈশিত ভা...
14/10/2025

🧠 “কনফিডেন্স আর কন্ট্রোল—দুটোই শেখাতে হয়”

সম্প্রতি *কৌন বনেগা ক্রোড়পতি (KBC)*-এর এক পর্বে গুজরাটের ছোট্ট বাচ্চা **ঈশিত ভাট**-এর আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন “রূঢ়”, কেউ বলছেন “অতি আত্মবিশ্বাসী”, আবার অনেকে শিশুটিকে আক্রমণ না করার আহ্বান জানাচ্ছেন।

আমি একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে ঘটনাটিকে অন্যভাবে দেখি।
এই বাচ্চার মধ্যে আমরা যা দেখেছি, তা আসলে আজকের অনেক শিশুর প্রতিফলন—**আত্মবিশ্বাস আছে, জ্ঞান আছে, কিন্তু আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি।**

---

# # # 👶 শিশুরা শেখে অনুকরণে, নির্দেশে নয়

শিশুদের ভাষা, ভঙ্গি, আচরণ—সবই তারা শেখে আমাদের কাছ থেকে।
আমরা যেভাবে কথা বলি, তাদের সঙ্গে যেভাবে আচরণ করি, তারা ঠিক সেই রকমই ব্যবহার শেখে।
আজকের প্রজন্ম খুব স্মার্ট, দ্রুত চিন্তা করে, কিন্তু সবসময় বোঝে না কোথায় “confidence” শেষ আর “respect” শুরু।

---

# # # 💬 আত্মবিশ্বাস ভালো, কিন্তু বিনয় শেখাতে হবে

একজন শিশুর মধ্যে আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অহংকারে না পরিণত হয়—এই ভারসাম্য শেখানোই প্যারেন্টিং-এর বড় দায়িত্ব।
যখন আমরা বাচ্চাকে শুধুই “তুই তো সবচেয়ে বুদ্ধিমান!” বা “তুই যা বলবি তাই ঠিক”—এইভাবে প্রশংসা করি, তখন অজান্তেই তার মধ্যে “আমি সব জানি” মানসিকতা তৈরি হয়।
প্রশংসার সঙ্গে **শোনার, অপেক্ষা করার ও ভুল স্বীকার করার শিক্ষা**ও দিতে হবে।

---

# # # 🧩 ভুল করা শেখারই অংশ

ঈশিতের মতো শিশুরা ভুল করবেই। ভুল করেই শেখে। কিন্তু আমরা যদি তাদের ভুলকে উপহাস করি বা নিন্দা করি, তাহলে তারা আত্মরক্ষার জন্য আরও আক্রমণাত্মক হয়।
বরং বলা উচিত—“তুমি খুব আত্মবিশ্বাসী ছিলে, সেটা ভালো, কিন্তু কথা বলার ভঙ্গি একটু নরম হতে পারত।”
এই ধরণের ফিডব্যাকই শেখার সিঁড়ি।

---

# # # 📺 টিভি শো ও মিডিয়ার ভূমিকা

শিশুরা যখন টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় আসে, তখন তারা প্রায়ই প্রাপ্তবয়স্কদের মতো পরিস্থিতি সামলাতে পারে না। তাই প্রোডাকশন টিম ও অভিভাবকদের উচিত আগেভাগেই শিশুটিকে মানসিকভাবে প্রস্তুত করা—“সবার সামনে কীভাবে কথা বলতে হয়, কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়”—এগুলো শেখানো।

---

# # # ❤️ শেষ কথা

একজন শিশুর একটা মুহূর্তের কথা বা ভুল আচরণ দিয়ে তাকে বিচার করা অন্যায়।
বরং এই ঘটনাটিকে আমাদের সবার শেখার জায়গা হিসেবে দেখা উচিত—
👉 আত্মবিশ্বাস শেখাই, তবে সঙ্গে সঙ্গে **বিনয়, ধৈর্য আর শ্রদ্ধা**ও শেখাই।
👉 কারণ শিশুরা ভবিষ্যৎ, আর তাদের মনন গঠনের দায়িত্ব আমাদের।

---
সংগৃহীত

** #শিশুশিক্ষা

আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানেও আমরা অনেক বাবা , মা স্কুলের সময় বদলের জন্য চেষ্টা করে লিখিত জমা দিয়েছিলাম , কিন্তু কি...
14/10/2025

আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানেও আমরা অনেক বাবা , মা স্কুলের সময় বদলের জন্য চেষ্টা করে লিখিত জমা দিয়েছিলাম , কিন্তু কিছু বাবা মার , কাছে এগুলো কোনো সমস্যাই নয় , পারলে যদি স্কুল 365 দিন হয় ভালো সকাল6 থেকে রাত 9 টা পর্যন্ত সময় হলে আরো ভালো ,, এগুলোর ফল খুব খারাপ হতে চলেছে ,, ছোট ছোট বাচ্চা গুলোর ভুঁড়ি , ঘাড় গুলোতে কালো মোটা স্তর, একটু ছুটলে হাঁপিয়ে উঠছে , শুধু নম্বর পেতে হবে ,
তাতে জীবন গেলে যাক 😞

সংগ্রহীত

2 দিন আগে আমার বাড়ির কাছেরই এক নামী স্কুলে এক class IX এর ছেলে মারা যান।এই ঘটনাটি আমাকে খুবই ভাবিয়ে তুলেছিল। তাই আজ এই ভাবনা থেকেই কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো একজন বাচ্চার মা হিসেবে । তাই লিখছি। এই ঘটনা প্রথম নয় কিছুদিন আগেও রাজস্থান এ একটি মেয়ে স্কুল এই হঠাৎ হার্ট ফেইল করে স্পোর্ট ক্লাসেই। এছাড়া বাড়িতেও হচ্ছে হাজার হাজার এমন দুর্ঘটনা যেগুলো আমরা খোঁজ পায়না। এত অল্প বয়েসে কেনো এমন ভাবে প্রাণ চলে যাচ্ছে শিশুদের। এত অল্প বয়েসে কি আমরা বাচ্ছাদের উপর অতিরিক্ত চাপ দিয়ে ফেলছি ?

**খাবারের বিশাল ব্রেকআপ:: English medium স্কুলগুলো student বাড়ানোর জন্য সকাল 7 AM এর আগে morning shift স্টার্ট করে আর Day shift 12PM । ম্যাক্সিমাম বাচ্চা অত সকালে কিছু খেয়ে যায় না। খুব বেশি হলে 2 বিস্কুট বা 2 Bread খেয়ে দৌড় দেয় তার বাস মিস হয়ে যাবার ভয়ে কারণ বাস আসে মিনিমাম 1 hr আগে মানে 6 AM। তাদের lunch break 10 টা। ফলে পেটে ইদুর দৌড়াচ্ছে এদিকে তাকে বোর্ড ওয়ার্ক করতে হচ্ছে , maths বুঝতে হচ্ছে । 2nd class এর আগে Toilet পেলেও অনেক সময় চেপে থাকতে হচ্ছে টিচার বকা দিতে পারে বা বোর্ড ওয়ার্ক তোলা হবে না ভেবে। আর যারা Day shift তারা সকালে ভাত খেয়ে হয়তো আসছে কিন্তু তাদের 12 টা থেকে মাঝে লাঞ্চ এ হালকা খাবার খেয়ে 5 টা অব্দি স্কুল করে বাড়ি ফিরতে 6pm হয়ে যায়। সেই ভাতের শক্তি থাকে না। একটা বাড়ন্ত বাচ্ছাদের এই ভাবে ভুলভাল টাইমে school করানো কি কোনো ভাবে ঠিক ? স্কুল গুলির কি উচিৎ নয় হয় এমন টাইমে সেট করা যা বাচ্ছাদের শরীরের জন্য ঠিক। নইলে 7 টা ক্লাস এর জায়গায় 5 টা ক্লাস আর break করে দেওয়া হলে কি বাচ্চারা কম শিখবে। এত পরিয়ে কি হবে যদি একটা শিশু তার জীবনে মূল্য টাই না বোঝে , সারাদিন পড়ার চাপে তার শৈশবটাই হারিয়ে ফেলে। ভালো নম্বর তো একটা ভালো মানুষ তৈরি করে না , ভালো শরীর ও গঠন করে না। বাচ্ছাদের acidity , gas এই problem ও বাড়ছে।

**পড়ার চাপ সাথে ঘুমের ব্যাঘাত:: বর্তমানে যেরকম syllebus হয়েছে তা আগে প্রায় class VI এ যা পড়ানো হতো এখন সেই syllebus class IV এ শেষ। এগুলো কি বাচ্ছাদের brain এর উপরে extra চাপ দেওয়া নয় ? একটা ক্লাস VI এর বাচ্চাকে আজ Exam এর ভয়ে সারা বছর ভিত হয়ে থাকতে হয়। সে না কোনও বিয়ে বাড়ি যেতে পারে না পুজোর ছুটি শান্তিতে কাটাতে পারে , কারণ স্কুল খুললেই পরীক্ষা।কারণ প্রায় প্রতি মাসেই exam নামের আতঙ্ক ছড়িয়ে আছে। স্কুল , coching করে ফিরে নিজেকে পড়তে হলে রাত 1 টা অব্দি পড়তেই হবে। নইলে আগের দিনের পড়া শেষ হবে না নেক্সট দিনের পড়া শুরু হয়ে যাবে। আর স্কুল তো শুধু syllebus শেষ করানো টাকেই তাদের aim 🎯 বলে ভেবে নিয়েছে। তাতে বাচ্চা বুঝলে বুঝল , নইলে কোচিং সেন্টার এ যাও। আবার কোচিং সেন্টার গেলে নিজে পড়বে কখন ? মাঝরাতে! এবার ঘুমেরও ব্যাঘাত। Proper Growth 📈 এর জন্য 18 year পর্যন্ত বাচ্ছাদের 8 to 10 hours minimum প্রয়োজন রাত্রে ঘুমোনো । দিনের ঘুম নয় কিন্তু। ঘুম কম হলে শরীরে কি কি deficiency হয় সেটা আজ সবাই মোটামুটি জানেন , না জানলে google করে নিলেই জেনে যাবেন। হার্ট ভালো হবে কোথা থেকে ?

**ভারী ব্যাগ spine এর জন্য ক্ষতি করছে:: এখন এত গুলো ক্লাস তার প্রতিটা বই ভীষণ ভারী । পাতলা বই আর নেই বা থাকলেও আর চলে না। আর খাতার আবার অনেক ফ্যাশন। একটা subject তার CW, PW , HW , Project । তারমানে রোজ 7টা ক্লাস এর 7 টা বই আর 21 টা খাতা ব্যাগে করে নিয়ে যেতে হচ্ছে। সাথে অনেকে কোচিং করে ফিরে সেগুলো extra, 1 ltr এর জলের বোতল, লাঞ্চ বক্স , etc। স্কুল যাচ্ছে নাকি যুদ্ধ করতে সে নিজেই বোঝে না । এতে বাচ্চার পড়াশুনার লাভ যত হচ্ছে তার চেয়ে অনেক ক্ষতি হচ্ছে spine এর। Physically শেষ হচ্ছে না কি এক একটা বাচ্চা ?

এই জিনিস গুলো কি স্কুল চালাতে গেলে তাঁদের ভাবার প্রয়োজন পরে না? বললে বলবে আমাদের স্কুল এই admission নিয়েছিলেন কেন? সব স্কুলেরই এই একটাই কথা।

**পলিউশন :: 10 বছর আগেও আমরা যেরকম পরিবেশ দেখিনি last 5 বছরে তা পাল্টে গেছে। প্রচণ্ড গরম, pollution, environmental degradation, বৃষ্টি, , ব্যাকটেরিয়াল ইনফেকশন, সব বেড়েছে। সুস্থ থাকতে হলে শরীরে কি মিনিমাম রেস্ট তো দিতে হবে । কি করে দেবে একজন যদি স্কুল স্কুল করে সারাদিনের 8 টা ঘণ্টা শেষ করে দেয় । এগুলো ও বড়ো বিষয় ভাবার।

**Please বাচ্চাগুলোকে একটু ভালো ভাবে বাঁচতে দিন। পরীক্ষা থাকুক, পড়া থাকুক, গান বাজনা থাকুক, খেলা থাকুক তার সাথে খাওয়ার সময় থাকুক আর ঘুম টুকুও থাকুক। ওদের সারাদিন পড়া নিয়ে আতঙ্ক করার বয়েস না এটুকু স্কুল গুলো বোঝে না।জানে শুধু টিচার দের salary দেওয়া হচ্ছে তাই বেশি ক্লাস , বেশি পড়া, বেশী পরীক্ষা, বেশি খাতা দেখা এসব করাতে হবে। আসলে খাটিয়ে নিতে হবে। তাই indirectly যে বাচ্চাগুলোর সুন্দর জীবন টা ভয়ংকর বানিয়ে ফেলছে সেটা ভুলে যাচ্ছে।

** প্রতিটা স্কুল এর principal দের এই গুলো জানা উচিত। ইচ্ছে ছিল প্রতিটা স্কুল কে tag করার , সেটা সম্ভব নয় । তাই ইচ্ছে হলে Share বা Copy paste করুন। আমার তা নিয়ে কোনো অসুবিধা নেই। স্কুল কর্তৃপক্ষ গুলোর জানা উচিত, যদি কোনো একটা স্কুলের ও কেউ পড়ে আর ভাবেন স্কুলের schedule change করবেন তাহলেই আমার লেখাটা স্বার্থক হবে।তারা "আমাদের দোষ নয় " বলে সব দোষ ঝেড়ে ফেলতে পারে না। আজ এক মা তার সন্তান কে হারালো। আজ প্রতিটা বাচ্চা নানা অসুবিধার শিকার। স্কুলগুলো একটু বাচ্ছাদের বাঁচতে দিক syllebus শেষের নাম করে শোষণ করে ফেলছে।
সংগৃহীত পোস্ট ফেসবুক থেকে 🙏🙏




মা ও ফিরে গেলো বাড়ি আমি ফিরে এলাম নিজের বাড়ি
06/10/2025

মা ও ফিরে গেলো বাড়ি আমি ফিরে এলাম নিজের বাড়ি

Good morning❤️
10/06/2025

Good morning❤️

শুভ সন্ধ্যা ❤️
09/06/2025

শুভ সন্ধ্যা ❤️

Good morning🥰❤️
09/06/2025

Good morning🥰❤️

08/06/2025

শুভ রাত্রি 🙏❤️

আমার একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই সকলকে ❤️❤️
08/06/2025

আমার একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই সকলকে ❤️❤️


শুভ রাত্রি ❤️🙏
07/06/2025

শুভ রাত্রি ❤️🙏

Good afternoon
07/06/2025

Good afternoon

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when Pampas kitchen & vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pampas kitchen & vlog:

Share