বাহারি আহার

বাহারি আহার পেশা আর গৃহিণীপনার হাজার কাজের মাঝখানে যে পৃথিবী, সেখানে আমি রান্নার শখ মেটাই।

এখন মায়ের হাতের রান্না ৬ মাস খেতে পারবে না। শুরু মেসের খাবার।😔😔
10/08/2026

এখন মায়ের হাতের রান্না ৬ মাস খেতে পারবে না। শুরু মেসের খাবার।😔😔

চিকেন কোপ্তা। এখন একটু ব্যস্ত।তাই রেসিপি শেয়ার করার সময় নেই। কেউ চাইলে দেব।❤️❤️
30/07/2026

চিকেন কোপ্তা। এখন একটু ব্যস্ত।তাই রেসিপি শেয়ার করার সময় নেই। কেউ চাইলে দেব।❤️❤️

এখন পুত্রের পছন্দের ঘরোয়া খাবার বানানো চলছে।আর হাতে গোনা দুটি দিন মায়ের রান্না খেতে পারবে। তারপর আবার কবে সেই সুযোগ আস...
28/07/2026

এখন পুত্রের পছন্দের ঘরোয়া খাবার বানানো চলছে।আর হাতে গোনা দুটি দিন মায়ের রান্না খেতে পারবে। তারপর আবার কবে সেই সুযোগ আসবে জানি না।আজ মালপোয়া আর ধোঁকার ডালনা।😋

মোই সোই ভিয়েতনামী রাইস পেপার রোল। আগেও বানিয়েছিলাম। রেসিপি দেয়া আছে।❤️❤️
27/07/2026

মোই সোই ভিয়েতনামী রাইস পেপার রোল। আগেও বানিয়েছিলাম। রেসিপি দেয়া আছে।❤️❤️

ডিমের আকুরি। অনেক পুরনো একটি পদ। প্রথমে প্রয়োজন মতো ডিম সেদ্ধ করে নিন।খোসা ছাড়িয়ে রেখে দিন।আদা, পেঁয়াজ, রসুন কাঁচা ল...
24/07/2026

ডিমের আকুরি। অনেক পুরনো একটি পদ। প্রথমে প্রয়োজন মতো ডিম সেদ্ধ করে নিন।খোসা ছাড়িয়ে রেখে দিন।আদা, পেঁয়াজ, রসুন কাঁচা লঙ্কা চপারে দিয়ে কুচি করে নিন। টম্যাটো কেটে নিন। কড়াইতে তেল দিন।আদা রসুন কুচিগুলো দিয়ে ভাজতে থাকুন। হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি আর টম্যাটো দিয়ে কষান। কষানো হয়ে গেলে জল দিয়ে ফুটতে দিন। ডিমের সাদা অংশ আলাদা করে নিন।কুসুম আলাদা করে রেখে দিন। সাদা অংশ গ্রেট করে নিন। ওদিকে গ্রেভি যতটা প্রয়োজন রেখে একটা কুসুম দিয়ে পেস্ট করে দিন।ঘি,গরম মশলা দিন।গ্রেট করা সাদা অংশ দিন। তারপর একটা পাত্রে কুসুম গুলো সাজিয়ে তার উপর গ্রেভিটা ঢেলে দিন। তৈরি ডিমের আকুরি।❤️❤️

কাজু মশালা। প্রথমে প্রয়োজন মতো কাজুবাদাম আর পেঁয়াজ সেদ্ধ করে নিন। কড়াইতে ঘি বা সাদা তেল দিয়ে কিছুটা কাজুবাদাম ভেজে ন...
20/07/2026

কাজু মশালা। প্রথমে প্রয়োজন মতো কাজুবাদাম আর পেঁয়াজ সেদ্ধ করে নিন। কড়াইতে ঘি বা সাদা তেল দিয়ে কিছুটা কাজুবাদাম ভেজে নিন।তুলে রাখুন। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো দিয়ে কষিয়ে নিন। সেদ্ধ করা কাজু আর পেঁয়াজ পেস্ট করে নিন। কড়াইতে দিয়ে আর একটু কষান। নুন আর মিষ্টি দিন।ভাজা কাজুবাদাম গুলো দিয়ে একটু জল দিয়ে ফোটান।ঘন হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন।

বেল পেপার আর পেঁয়াজ দিয়ে বানানো পনির। খুব সাদামাটা রান্না। তবে খেতে ভালো হয়েছিল।
19/07/2026

বেল পেপার আর পেঁয়াজ দিয়ে বানানো পনির। খুব সাদামাটা রান্না। তবে খেতে ভালো হয়েছিল।

কাল বানিয়েছিলাম পেঁয়াজের পায়েস। পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিন। তারপর ফুটন্ত জলে বেশ কিছুক্ষণ ভ...
14/07/2026

কাল বানিয়েছিলাম পেঁয়াজের পায়েস। পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিন। তারপর ফুটন্ত জলে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিন।জল ফেলে দিন। যদি মনে হয় গন্ধ আছে আবার একটু ভাপিয়ে নিন। তারপর যেভাবে পায়েস বানান, সেইভাবে বানিয়ে নিন। অর্থাৎ চাল বা সেমাইয়ের বদলে পেঁয়াজ দিয়ে পায়েসটা বানানো হলো। খেয়ে কিন্তু কিছু বোঝার উপায় নেই।।😋😋😌😌

অনেক দিন পর আবার রান্নার পোস্ট। এতদিন কিছু ব্যক্তিগত কারনে ব্যস্ত ছিলাম।ফলে রান্না ঘরে ঢোকার সময় হয় নি। রান্নার দিদিই ...
11/07/2026

অনেক দিন পর আবার রান্নার পোস্ট। এতদিন কিছু ব্যক্তিগত কারনে ব্যস্ত ছিলাম।ফলে রান্না ঘরে ঢোকার সময় হয় নি। রান্নার দিদিই উদ্ধার করে দিয়েছেন দিনগুলো। যাইহোক, গত পরশু একটা নতুন রান্না করলাম।সেটার রেসিপি দিচ্ছি। পদটির নাম চিকেন ঘি রোস্ট।এটা পনির দিয়েও হয়।
কিছুটা বোনলেস চিকেন একটু আদা রসুন বাটা আর নুন দিয়ে মেখে রাখুন। একটা শুকনো কড়াইতে গোটা শুকনো লঙ্কা, কাশ্মিরী লঙ্কা, গোটা জিরে,ধনে, গোলমরিচ,মেথি দিয়ে ড্রাই রোস্ট করে নিন। ঠান্ডা হলে এই রোস্ট করা মশলা, তেঁতুল,আদা আর রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করুন।
কড়াইতে ঘি দিন।গরম হলে বোনলেস চিকেন গুলো দিয়ে একটু ভেজে নিন। তারপর মশলার পেস্টটা দিন।কষান।কষানো হয়ে গেলে যখন ঘি আলাদা হয়ে আসবে, তখন একটু ফেটানো দই, কারিপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে শুকনো করে নিন।আর স্বাদ মতো নুন আর একটু জ্যাগেরি পাউডার বা চিনি দিয়ে দেবেন।এটা বলতে ভুলে গেছি। খেতে খুব ভালো হয়েছিল। বানিয়ে দেখতে পারেন।😌😌😋😋

কাল বানিয়েছিলাম এক অদ্ভুত রান্না।বলা যায় ইন্ডিয়ান টাকো। আটা মেখে কয়েকটি পরোটা বানিয়ে নিন।আলু আর টমেটো পাতলা গোল গোল...
10/06/2026

কাল বানিয়েছিলাম এক অদ্ভুত রান্না।বলা যায় ইন্ডিয়ান টাকো। আটা মেখে কয়েকটি পরোটা বানিয়ে নিন।আলু আর টমেটো পাতলা গোল গোল করে কেটে নিন। একটা পাত্রে কিছুটা বেসন পাতলা করে গুলে নিন।ওর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো,চিলি ফ্লেক্স মেশান।প্যানে তেল ব্রাশ করে আলু আর টমেটো দিয়ে ভাজতে থাকুন। হয়ে গেলে বেসনের গোলা দিন।লো ফ্লেমে বেসন রান্না হতে দিন। তারপর পরোটা দিয়ে চাপা দিন। উল্টে দিয়ে আর একটু রাখুন। তারপর মোজারেলা চিজ দিয়ে গলতে দিন।গলে গেলে ফোল্ড করে সার্ভ করুন।

Address

Rabindra Palli, Ward Number-08 , Near Sreeshanga Club
Burdwan
713101

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাহারি আহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share