Tasty Crowd

Tasty Crowd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tasty Crowd, Kitchen/Cooking, Chanditala.
(4)

Tasty crowd is a Bengali cooking page (with english subtitles) that brings you a variety of veg and non veg recipes from india and around the world for easy cooking.

26/03/2026

এই গরম মশলা দিলে যেকোনো রান্না হবে সুপার টেস্টি!Home made shahi Garam Masala Recipe



25/03/2026

পারফেক্ট গরম মশলার সিক্রেট রেশিও|Perfect Shahi Garam Masala Recipe #গরমমশলা

✨ শাহী ঝরঝরে শিমুই: প্রতিটি দানা থাকবে আলাদা আর স্বাদে ভরপুর! ✨অনেকেরই অভিযোগ থাকে যে শিমুই রান্না করলে দলা পাকিয়ে যায় ব...
21/03/2026

✨ শাহী ঝরঝরে শিমুই: প্রতিটি দানা থাকবে আলাদা আর স্বাদে ভরপুর! ✨

অনেকেরই অভিযোগ থাকে যে শিমুই রান্না করলে দলা পাকিয়ে যায় বা গলে যায়। কিন্তু আজকের এই নিখুঁত পরিমাপ আর স্পেশাল টিপস মানলে আপনার শিমুইও হবে একদম ঝরঝরে আর জিভে জল আনা স্বাদের।

📋 উপকরণ (১০০ গ্রাম শিমুই-এর জন্য):

রোস্টেড (Roasted) শিমুই: ১০০ গ্রাম (প্রায় ১ কাপ)

ঘি: ২০-২৫ গ্রাম (১.৫ বড় চামচ)

ফুটন্ত গরম জল: ১৮০-১৯০ মিলি

চিনি: ৬০-৭০ গ্রাম (স্বাদমতো)

গুঁড়ো দুধ: ২০ গ্রাম (২ বড় চামচ)

এলাচ গুঁড়ো: ½ চা চামচ

নারকেল কোরা: ২ টেবিল চামচ (ঐচ্ছিক)

নুন: ১ চিমটি (মিষ্টি ব্যালেন্স করতে)

কাজু ও কিসমিস: ইচ্ছেমতো

👨‍🍳 রান্নার সহজ ধাপ:

ঘি-এ ভাজা: কড়াইতে ঘি গরম করে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। এবার ১০০ গ্রাম শিমুই দিয়ে মাঝারি আঁচে ২ মিনিট হালকা নাড়াচাড়া করুন। রোস্টেড শিমুই হলেও ঘি-এর কোটিং শিমুইকে ঝরঝরে রাখতে সাহায্য করে।

জলের প্রয়োগ: এবার মেপে রাখা ১৮০-১৯০ মিলি ফুটন্ত গরম জল দিয়ে দিন। ১ চিমটি নুন দিয়ে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন যাশিমুই প্রায় সব জল টেনে নেয়।

মিষ্টি দেওয়া: শিমুই ৮০-৯০% সেদ্ধ হয়ে জল শুকিয়ে আসলে চিনি, এলাচ গুঁড়ো ও নারকেল কোরা দিন। চিনি গলে গিয়ে একটু জল বের হবে, চিন্তা করবেন না। মাঝারি আঁচে রান্না করুন যাতে চিনির রসটুকু শিমুইয়ের ভেতরে ঢোকে।

স্পেশাল ফিনিশ: চিনির জল প্রায় শুকিয়ে এলে ওপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিন। এতে শিমুই হবে দারুণ স্বাদের।

স্ট্যান্ডিং টাইম: গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন। এই দমে থাকাকালীন সময়েই আর একটু ঠান্ডা হলে শিমুইগুলো একে অপরের থেকে আলাদা হয়ে (কাঁটা চামচ বা হাতে করে একটু ছাড়িয়ে নিলেই পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে।

💡 পারফেক্ট শিমুইয়ের জন্য প্রো-টিপস:

জলের অনুপাত: ১০০ গ্রাম শিমুইয়ে ১৯০ মিলির বেশি জল একদম দেবেন না। বেশি জল দিলেই ওটা ঝরঝরে না হয়ে গলে যাবে।

তরল দুধ নয়: ঝরঝরে ভাব চাইলে তরল দুধের বদলে গুঁড়ো দুধই সেরা, কারণ তরল দুধ শিমুইকে আঠালো (Sticky) করে দেয়।

চিনি কখন: চিনি একদম শেষে দেবেন। শুরুতে চিনি দিলে শিমুই সেদ্ধ হতে চায় না এবং ভেতরটা শক্ত রয়ে যায়।

#ঝরঝরে_শিমুই #শিমুইরেসিপি

21/03/2026

ঝরঝরে ও নরম সিমুই বা সিমুইয়ের পোলাও রেসিপি পিন কমেন্টে| Shimui Recipe in pin comment

17/03/2026

রান্নার স্বাদ দ্বিগুণ করবে সঠিক পরিমাপে বানানো এই সুগন্ধি শাহী গরম মসলা গুঁড়ো|Perfect Homemade Garam Masala Powder Recipe|

🥙 মুখে দিলেই গলে যাবে! ভেজ গলৌটি কাবাবের সহজ ঘরোয়া রেসিপিউপকরণ: সিদ্ধ কাঁচকলা ২টো, ছোলার ছাতু ২ টেবিলচামচ, ঘি ১ চা-চামচ...
14/03/2026

🥙 মুখে দিলেই গলে যাবে! ভেজ গলৌটি কাবাবের সহজ ঘরোয়া রেসিপি

উপকরণ: সিদ্ধ কাঁচকলা ২টো, ছোলার ছাতু ২ টেবিলচামচ, ঘি ১ চা-চামচ, কাজুবাদাম গুঁড়ো ২ টেবিলচামচ, আদা কুচি ২ চা-চামচ, বেরেস্তা (গুঁড়ো করা) ১/৪ কাপ, ভাজা রসুনের কোয়া ৬টা, কাঁচালঙ্কা কুচি ২ চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিলচামচ, পুদিনাপাতা কুচি সামান্য, গরমমশলা গুঁড়ো ১ চা-চামচ, জিরে গুঁড়ো ১ চা-চামচ, কাশ্মীরিলঙ্কা গুঁড়ো ১ চা-চামচ, আতর সামান্য, নুন।

প্রণালী: কাঁচকলা একটা পাত্রে নিয়ে ভাল ভাবে মাখুন। তাতে একে একে যোগ করুন ছাতু, কাজুবাদাম গুঁড়ো, আদা কুচি, রসুনের কোয়া, বেরেস্তা, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি, গরমমশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরিলঙ্কা গুঁড়ো ও নুন। ভাল ভাবে মেখে ছোট টিকিয়ার আকার দিন। প্যানে ঘি গরম করুন। তাতে টিকিয়াগুলো এপিঠ ওপিঠ করে ভাজুন। যেন সোনালি রং ধরে। পাত্রে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।





















🍗🌰 মুরগির তিল বাহারিসহজ উপায়ে ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু মুরগির তিল বাহারি!মুরগির মাংস, তিল ও বাদামের দারুণ সংমিশ্রণে ...
10/03/2026

🍗🌰 মুরগির তিল বাহারি

সহজ উপায়ে ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু মুরগির তিল বাহারি!

মুরগির মাংস, তিল ও বাদামের দারুণ সংমিশ্রণে তৈরি এই পদটি খুবই সুস্বাদু ও সুগন্ধি। গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে।

🧾 উপকরণ (Ingredients)

মুরগির মাংস – ৫০০ গ্রাম
নুন – স্বাদমতো
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

সাদা তেল – ৩ টেবিল চামচ

ছোট এলাচ – ৩–৪টি
দারুচিনি – ১ টুকরো
লবঙ্গ – ৩–৪টি

পেঁয়াজ কুচি – ১ কাপ

সাদা তিল বাটা – ২ টেবিল চামচ
বাদাম বাটা – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো
চিনি – ১/২ চা চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

গরম জল – ১/২ কাপ

সাজানোর জন্য – সামান্য ভাজা বাদাম

👩‍🍳 প্রণালি (Method)

১️⃣ প্রথমে মুরগির মাংসে নুন ও হলুদ মাখিয়ে নিন।

২️⃣ একটি কড়াইয়ে সাদা তেল গরম করে মুরগির মাংস ভালো করে ভেজে তুলে রাখুন।

৩️⃣ এবার আরেকটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ছোট এলাচ, দারুচিনি ও লবঙ্গ ফোঁড়ন দিন।

৪️⃣ তারপর পেঁয়াজ কুচি ও সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিন।

৫️⃣ এবার এই পেঁয়াজের মিশ্রণটি ভাজা মুরগির কড়াইয়ে দিয়ে দিন।

৬️⃣ এরপর তিল বাটা, বাদাম বাটা, গরম জল, নুন, চিনি ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিন।

৭️⃣ মাংস ভালোভাবে কষা হয়ে এলে গ্যাস বন্ধ করে উপরে সামান্য ভাজা বাদাম ছড়িয়ে ঢেকে ২–৩ মিনিট রেখে দিন।

৮️⃣ ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু মুরগির তিল বাহারি।

🌿 পরিবেশন টিপস
গরম ভাত, পোলাও বা রুটির সাথে পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে।












10/03/2026

সত্যনারায়ণ পুজোর আসল প্রসাদ সিন্নি বানানোর সহজ পদ্ধতি|Satyanarayan Puja Prasad Bengali Sinni Recipe

🍤🌿গরম ভাত আর খাঁটি সরষের তেলের ঘ্রাণে পাট চিংড়ি 🍤🌿একেবারে ঘরোয়া স্বাদ, বাঙালির রান্নাঘরের চিরচেনা সুখ!পাটশাক আর চিংড়ি—...
09/03/2026

🍤🌿গরম ভাত আর খাঁটি সরষের তেলের ঘ্রাণে পাট চিংড়ি 🍤🌿
একেবারে ঘরোয়া স্বাদ, বাঙালির রান্নাঘরের চিরচেনা সুখ!

পাটশাক আর চিংড়ি—বাঙালির রান্নাঘরের এক অসাধারণ কম্বিনেশন। খাঁটি সরষের তেলের ঘ্রাণে এই পাট চিংড়ি হয়ে ওঠে আরও সুস্বাদু ও ঘরোয়া।

🛒 উপকরণ (৩–৪ জনের জন্য)

মাঝারি চিংড়ি মাছ – ২৫০ গ্রাম

পাটশাক পাতা – ৩০০ গ্রাম (পরিষ্কার করে কাটা)

পেঁয়াজ কুচি – ½ কাপ

রসুন – ৪–৫ কোয়া (হালকা থেঁতো)

কাঁচা লঙ্কা – ৩–৪টি

শুকনো লঙ্কা – ২টি

কালোজিরে – ½ চা চামচ

গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

নুন – স্বাদমতো

চিনি – ½ চা চামচ

জল – ¼ কাপ

খাঁটি সরষের তেল – ৩ টেবিল চামচ

👩‍🍳 প্রণালী

1️⃣ প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো ও সামান্য গোলমরিচ গুঁড়ো মেখে নিন।

2️⃣ কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছ হালকা ভেজে তুলে রাখুন।

3️⃣ একই তেলে কালোজিরে, শুকনো লঙ্কা ও থেঁতো রসুন ফোড়ন দিন।

4️⃣ এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

5️⃣ হলুদ গুঁড়ো, সামান্য চিনি ও পাটশাক দিয়ে ভালো করে নাড়ুন।

6️⃣ আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখুন, যাতে শাক নরম হয়ে যায়।

7️⃣ এবার ঢাকনা খুলে সামান্য জল, ভাজা চিংড়ি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ৩–৪ মিনিট ঢেকে রান্না করুন।

8️⃣ শাক মজে গেলে নামিয়ে নিন।

🌿 গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পাট চিংড়ি।









খরচ বাড়ালো LPG — গ্যাস বাঁচানোর ৬টি সহজ উপায়  ১️⃣ রান্নার সময় আঁচ মাঝারি রাখুন। বেশি আঁচে গ্যাস অপচয় হয়। ২️⃣ সম্ভব ...
08/03/2026

খরচ বাড়ালো LPG — গ্যাস বাঁচানোর ৬টি সহজ উপায় ১️⃣ রান্নার সময় আঁচ মাঝারি রাখুন। বেশি আঁচে গ্যাস অপচয় হয়।

২️⃣ সম্ভব হলে হাঁড়ি বা কড়াই ঢেকে রান্না করুন। এতে গ্যাস কম লাগে।

৩️⃣ প্রেসার কুকার ব্যবহার করলে গ্যাস অনেকটাই সাশ্রয় হয়।

৪️⃣ চাল, ডাল রান্নার আগে ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাস বাঁচে।

৫️⃣ ফ্রিজ থেকে খাবার বের করে সরাসরি গরম না করে কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রাখুন। এতে কম গ্যাস লাগে।

৬️⃣ বার্নার পরিষ্কার রাখুন। নোংরা বার্নারে গ্যাস বেশি খরচ হয়।

💡 এই ছোট ছোট অভ্যাসগুলো মানলে মাসে অনেকটাই গ্যাস সাশ্রয় করা সম্ভব।












🥘এক হাঁড়িতে রাজকীয় স্বাদ – নবরত্ন খিচুড়ি(Navratna Khichuri)ঘি-এর সুগন্ধ, চাল, মুগ ডাল আর নানা সবজির মিশেলে তৈরি এই নব...
06/03/2026

🥘এক হাঁড়িতে রাজকীয় স্বাদ – নবরত্ন খিচুড়ি(Navratna Khichuri)

ঘি-এর সুগন্ধ, চাল, মুগ ডাল আর নানা সবজির মিশেলে তৈরি এই নবরত্ন খিচুড়ি খুবই সুস্বাদু ও পুষ্টিকর। বিশেষ দিনে বা ছুটির দুপুরে এই রেসিপি একবার ট্রাই করতেই হবে! 😋

🛒 উপকরণ (৩–৪ জনের জন্য)

সিদ্ধ চাল – ১ কাপ

মুগ ডাল (শুকনো খোলায় ভাজা) – ½ কাপ

অড়হর ডাল – ¼ কাপ

রিফাইন্ড সানফ্লাওয়ার তেল – ২ টেবিল চামচ

ঘি – ২ টেবিল চামচ + শেষে ১ চা চামচ

নারকেল কুচি – ৩ টেবিল চামচ

গোটা জিরে – ১ চা চামচ

তেজপাতা – ২টি

গোটা শুকনো লঙ্কা – ২টি

আদা বাটা – ১ চা চামচ

হলুদ গুঁড়ো – ½ চা চামচ

জিরে গুঁড়ো – ১ চা চামচ

টমেটো (কিউব করে কাটা) – ১টি

গাজর (ভাজা টুকরো) – ½ কাপ

ফুলকপি (ভাজা টুকরো) – ½ কাপ

আলু (সেদ্ধ করে ভাজা টুকরো) – ১টি বড়

সেদ্ধ কাঁঠাল দানা – ¼ কাপ

কড়াইশুটি (ভাপানো) – ½ কাপ

কাঁচা লঙ্কা চেরা – ২–৩টি

নুন – স্বাদমতো

চিনি – ½ চা চামচ (ঐচ্ছিক)

গরম মশলা গুঁড়ো – ½ চা চামচ

গরম জল – প্রায় ৪ কাপ

👩‍🍳 প্রণালি

1️⃣ প্রথমে কড়াইতে সানফ্লাওয়ার তেল ও ২ টেবিল চামচ ঘি গরম করুন।

2️⃣ এরপর তাতে নারকেল কুচি হালকা লাল করে ভেজে, গোটা জিরে, তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ফোড়ন দিন।

3️⃣ এবার আদা বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে টমেটোর টুকরো দিন এবং একটু নরম হওয়া পর্যন্ত ভাজুন।

4️⃣ তারপর ভাজা গাজর, ভাজা ফুলকপি, সেদ্ধ করে ভাজা আলু ও সেদ্ধ কাঁঠাল দানা দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।

5️⃣ এবার জিরে গুঁড়ো, ভাজা মুগ ডাল, ভিজায়ে নরম করে জল ঝরানো অড়হর ডাল এবং জল ঝরানো চাল দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিন।

6️⃣ কষানো হয়ে গেলে গরম জল, ভাপানো কড়াইশুটি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দিন।

7️⃣ ঢেকে মাঝারি আঁচে রান্না হতে দিন। প্রয়োজনে আরও একটু গরম জল দিতে পারেন।

8️⃣ শেষে চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

9️⃣ চুলা বন্ধ করার পর উপর থেকে ১ চা চামচ ঘি ছড়িয়ে দিন।

🍲 এবার গরম গরম পরিবেশন করুন সুগন্ধি নবরত্ন খিচুড়ি।






























🥟🍖 ঘরোয়া মাংসের সিঙ্গারা  বাইরে খাস্তা, ভেতরে মশলাদার নরম মাংসের পুর—চা টাইমে একদম জমে যাবে!  🛒 উপকরণ (১২–১৪টি সিঙ্গারার...
05/03/2026

🥟🍖 ঘরোয়া মাংসের সিঙ্গারা বাইরে খাস্তা, ভেতরে মশলাদার নরম মাংসের পুর—চা টাইমে একদম জমে যাবে!

🛒 উপকরণ (১২–১৪টি সিঙ্গারার জন্য) 🍖

পুরের জন্য:

বোনলেস মাংস (সেদ্ধ ও কুচি করা) – ২৫০ গ্রাম

আলু (ছোট কিউব করে ভাপানো) – ১ কাপ

করাইশুঁটি (ভাপানো) – ½ কাপ

কিসমিস – ১ টেবিল চামচ

স্লাইস করা আমদা – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)

শুকনো লঙ্কা – ২টি

তেজপাতা – ১টি

হলুদ গুঁড়ো – ½ চা চামচ

শুকনো লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

নুন – স্বাদমতো

চিনি – ½ চা চামচ

সাদা তেল – ২ টেবিল চামচ

🫓 খোলার জন্য:

ময়দা – ২ কাপ

নুন – ½ চা চামচ

সাদা তেল/ঘি (ময়ান) – ৪ টেবিল চামচ

জল – প্রয়োজনমতো (টাইট ডো বানাতে)

👩‍🍳 প্রণালী

🥘 পুর তৈরি:

1️⃣ ফ্রাইং প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন।

2️⃣ সেদ্ধ কুচি মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

3️⃣ আলু, করাইশুঁটি, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি মিশিয়ে কষুন।

4️⃣ শেষে কিসমিস ও আমদা দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করুন।

🫓 খোলা তৈরি ও শেপ:

1️⃣ ময়দায় নুন ও ময়ান ভালোভাবে মিশিয়ে নিন।

2️⃣ অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করুন।

3️⃣ ২০ মিনিট ঢেকে রেখে দিন।

4️⃣ লেচি কেটে লম্বা লুচির মতো বেলে নিন।

5️⃣ অর্ধেক কেটে কোণ আকারে (শালপাতার ঠোঙা স্টাইল) গড়ে পুর ভরে মুখ বন্ধ করুন।

🍳 ভাজা: কড়াইতে হালকা গরম তেলে কম আঁচে ধীরে ধীরে ভাজুন। সোনালি খাস্তা হলে তুলে নিন।

👉 মনে রাখবেন:

তেল খুব গরম হলে সিঙ্গারা ফুলে উঠবে কিন্তু খাস্তা হবে না। মাঝারি-নিম্ন আঁচে ভাজলে পারফেক্ট টেক্সচার পাবেন।









Address

Chanditala
712702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasty Crowd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share