Postbox Bristi

Postbox Bristi যদিদং ভোজনং তব,তদস্তু ডাইনিং মম

Homemade dinner isn’t just a meal..it’s love, warmth, and memories served on a plate....🍝
04/01/2025

Homemade dinner isn’t just a meal..
it’s love, warmth, and memories served on a plate....🍝

Tea and love are best when shared...🖤
15/12/2024

Tea and love are best when shared...🖤

good food...good mood🌚         Bristi Mandal
14/06/2024

good food...good mood🌚

Bristi Mandal

 সবাই তো আর আমার মতো স্পষ্টভাষী না। তাই নিজের ইচ্ছের কথা মন খুলে সবাই বলতেও পারেনা। অন্তর্যামী হয়ে তাঁর মনের কথা বুঝে নি...
21/01/2024


সবাই তো আর আমার মতো স্পষ্টভাষী না। তাই নিজের ইচ্ছের কথা মন খুলে সবাই বলতেও পারেনা।
অন্তর্যামী হয়ে তাঁর মনের কথা বুঝে নিতে হয়। শীত ঠিক করে পড়েও নি যখন, তখন থেকেই প্রায় রোজ ই একবার জিজ্ঞাসা করছে, আজকে কি রান্না হবে। মেনু শুনে চুপচাপ চলে যাচ্ছে। বুঝতে পারছিলাম কিছু একটা খেতে চাইছে।
স্কুলে গিয়ে খিচুড়ি র একটা রিলস ভিডিও পাঠিয়ে বলে...খিচুড়ি টা কি সুন্দর হয়েছে না? আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দিই...
তারপর যেদিনই ভাবছি খিচুড়ি করবো সেদিন আর ঠান্ডা থাকছে না। এইদিকে আমার পরীক্ষা শুরু হয়ে গেলো। পরীক্ষা শেষ হলে চলে গেলাম বেড়াতে। যেদিন বাড়ি ফিরলাম বেশ জাঁকিয়ে শীত পড়েছে, ও চলে গেলো স্কুলে।
কত দিন বাড়ি ছিলাম না, ফ্রিজ প্রায় ফাঁকা।
আর কি গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি। ফ্রিজে কিছু মটরশুঁটি গাজর আর বিনস ছিলো, ওইগুলোও সাথে দিয়ে দিলাম। নামাবার আগে ঘি দিতে গিয়ে দেখি ঘি বাড়ন্ত। তাতে বাবুর কিছু আসে যায় না। ওর চাল ডাল সেদ্ধ হলেই হয়ে যায়।
সাথে করলাম ডিম আর আমসত্ত্ব ও খেজুরের চাটনি।
স্কুল থেকে ফেরার পর যখন এক প্লেট খিচুড়ি মুখের সামনে ধরলাম বাপরে...মুখের চওড়া হাসিটাই সব কিছু বলে দিলো। সব কিছু খাবার পর চাটনি মুখে দিয়ে বলল খাবে না, ভালো হয়নি। আমি একটু অবাক ই হলাম...ও কোনও দিন ই মুখের ওপর এভাবে বলে না, খারাপ হলেও খেয়ে নেয়।
আমি একটু মুখে দিয়ে দেখি, সত্যিই লবণ পোড়া...একা একা রান্না করতে করতে আমার মাথায় যে কি কি চিন্তা আসে...ভুল করে যে কত বার লবণ দিয়ে দিয়েছিলাম ভগবান জানে।যাই হোক এটা ছিলো মাষ্টারবাবুর পারফেক্ট উইন্টার লাঞ্চ।

The most important time of the day....
07/01/2024

The most important time of the day....

ফেসবুক খুললেই শুধু খাবারের ছবি...আমার মতো অলস মানুষের জন্য এসব তো শাস্তি। বর কে বললে এক দৌড়ে সব এনেও দেবে কিন্তু এই শীতে...
31/12/2023

ফেসবুক খুললেই শুধু খাবারের ছবি...আমার মতো অলস মানুষের জন্য এসব তো শাস্তি। বর কে বললে এক দৌড়ে সব এনেও দেবে কিন্তু এই শীতে অতো কষ্ট করে নিজে খাবার জন্য রান্না করা পাব্লিক তো আমি না।
লোকে ভালোবাসে আমাকে নুন ভাত দিলেও তা আমার অমৃতসম লাগে।
সকালে ঘুম থেকে ওঠার আগেই কাকিমনি এসে আমায় যখন জিজ্ঞাসা করল,"কি রে মা আজ কি রান্না হবে,কি খাবি...?"
চোখের সামনে সব লোভনীয় খাবার দাবারের ছবি একে একে ভেসে উঠলো।
ভেবে চিন্তে বললাম ভেটকি মাছ। বাইরে বেরিয়ে দেখি সবজি কাকু ভ্যান নিয়ে উঠানে দাঁড়িয়ে আর সবুজ সবুজ কাচা টমাটো গুলো আমায় দেখে হাসছে। গত ১ বছর ধরে কাচা টমাটো খাবার জন্য আমার প্রাণ বের হয়ে যাবে যাবে করছিলো....সাথে সাথে কাকিমণিকে বললাম সরষে বাটা দিয়ে ঝাল খাবো।
তারপর ঘড়ির কাঁটা হুট করে যেনো থেমো গেলো...কিছুতেই লাঞ্চ টাইম আসে না।
স্নান সেরে ঘড়ির দিকে হাজার বার তাকানোর পর ও সময় আর কিছুতেই এগোচ্ছে না।
যাই হোক অবশেষে কাকিমনি যখন খেতে ডাকলো..এক থালা ভালোবাসা নিয়ে আমি ছাদে চলে গেলাম। পিঠে রোদ মাখতে মাখতে আমার কতদিন থেকে না পাওয়া ভেটকি, চুনোমাছ দিয়ে কাচা টমাটোর ঝাল,কাঁঠাল চিংড়ি দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নিলাম।।

নিরামিষ রান্না খুব বেশী পছন্দের না হলেও,কেউ যখন ভালোবেসে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়...তা অমৃত হয়ে যায়♥️
10/10/2023

নিরামিষ রান্না খুব বেশী পছন্দের না হলেও,কেউ যখন ভালোবেসে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়...তা অমৃত হয়ে যায়♥️

Address

Jalpaiguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Postbox Bristi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share