23/09/2026
সয়াবিন আলু পটল
🌿উপকরণ:
সয়াবিন, আলু, পটল, পেঁয়াজ, টমেটো, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন ও সর্ষের তেল।
🧑🍳প্রণালী:
সয়াবিন গরম জলে ভিজিয়ে ভালো করে চেপে জল ঝরিয়ে নিন। আলু ও পটল নুন-হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। পেঁয়াজ, আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে কষিয়ে হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো দিন। এবার সয়াবিন, আলু ও পটল দিয়ে ভালো করে কষিয়ে জল দিন। ঢেকে রান্না করে শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। 😋