Rannar Sohoj Path

Rannar Sohoj Path আমি একজন ফুড ব্লগার।নতুন নতুন রেসিপি তৈরি করতে ভালোবাসি। রেসিপির জন্য পেজ টা ফলো করে রাখুন
(1)

চিংড়ি ভাপা রেসিপি ২০০ গ্ৰাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ১ টেবিল চামচ সাদা সরষে ১ টেবিল চামচ কালো সরষে ১...
10/09/2026

চিংড়ি ভাপা রেসিপি

২০০ গ্ৰাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ১ টেবিল চামচ সাদা সরষে ১ টেবিল চামচ কালো সরষে ১ টেবিল চামচ পোস্ত জলে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। ‌এরপর মিক্সার জারে সরষে পোস্ত, ৪-৫ টা কাঁচালঙ্কা সামান্য নুন দিয়ে ভালো করে বেটে নিন।
একটা টিফিন বক্সে সরষে পোস্ত বাটা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ৪ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ সরষের তেল ভালো করে মিশিয়ে নিন ‌। এরপর তাতে চিংড়ি মাছ দিয়ে, চেরা কাঁচালঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে ওপরে আরো একটু সরষের তেল দিয়ে ঢাকা বন্ধ করে ২০ মিনিট এইভাবে রেখে দিন।
কড়াইয়ে জল দিয়ে স্ট্যান্ডে টিফিন বক্স দিয়ে ১০ মিঃ ভাপিয়ে নিলেই তৈরি চিংড়ি ভাপা
গরম ভাতের সঙ্গে দারুন লাগে।

Chingari Bhapa




09/09/2026

শাপলা চিংড়ি
চিংড়ি মাছের রেসিপি




চিংড়ি দোপেঁয়াজা  Prawn Do Pyaza  Recipe দোপেঁয়াজা অর্থাৎ যেখানে পেঁয়াজ দু'বার বা দু'রকমভাবে ব্যবহার করা হয়। চলুন দে...
08/09/2026

চিংড়ি দোপেঁয়াজা Prawn Do Pyaza Recipe

দোপেঁয়াজা অর্থাৎ যেখানে পেঁয়াজ দু'বার বা দু'রকমভাবে ব্যবহার করা হয়। চলুন দেখে নিই পুরো রেসিপি।

উপকরণঃ

চিংড়ি মাছ: ৫০০ গ্রাম (মাথা ও খোসা ছাড়ানো, পরিষ্কার করা)
নুন ও হলুদ গুঁড়ো: সামান্য (মাছ মাখানোর জন্য)
সর্ষের তেল: ৩-৪ টেবিল চামচ

পেঁয়াজ: ৩টি বড় (২টি মিহি করে কুচানো এবং ১টি চৌকো করে কেটে পাপড়ি ছাড়ানো)
টমেটো: ১টি মাঝারি (কুচানো বা বাটা)
আদা-রসুন বাটা: দেড় চা চামচ
কাঁচা লঙ্কা: ৩-৪টি (চেরা)
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ (সুন্দর রঙের জন্য)
জিরে গুঁড়ো: ১/২ চা চামচ
ধনে গুঁড়ো: ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো: ১/৪ চা চামচ
চিনি: ১/২ চা চামচ (স্বাদ ব্যালেন্স করার জন্য)
নুন: স্বাদমতো
ধনেপাতা কুচি: সাজানোর জন্য

প্রণালীঃ

প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
কড়াইতে সর্ষের তেল গরম করে চৌকো করে কাটা পেঁয়াজের টুকরোগুলো হালকা করে (১ মিনিট) ভেজে তুলে নিন। খেয়াল রাখবেন পেঁয়াজের ক্রাঞ্চিনেস যেন বজায় থাকে।
এবার ওই তেলেই ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। (চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই ১-২ মিনিট ভাজাই যথেষ্ট)।

কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিন। সোনালী রং ধরা পর্যন্ত মাঝারি আঁচে ভাজতে থাকুন।পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষান, যাতে কাঁচা গন্ধ চলে যায়।
এরপর টমেটো কুচি বা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিন। মশলা যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন।
এবার পরিমাণমতো উষ্ণ গরম জল দিন (দোপেঁয়াজা একটু মাখা-মাখা হয়, তাই খুব বেশি জল দেবেন না)।
ঝোল ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা চৌকো পেঁয়াজের টুকরো এবং চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে ছড়িয়ে দিন।ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না হতে দিন।
ঢাকা খুলে ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন।
আঁচ বন্ধ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি ‍- " চিংড়ি দোপেঁয়াজা "

গরম ভাত, পোলাও এর সাথে পরিবেশনের করুন #চিংড়িদোপেঁয়াজা







#চিংড়ি
#চিংড়িরেসিপি

এবার চিংড়ি সিরিজ ইলিশ মাছের নানা রকম রেসিপি এর পর এবার চিংড়ির পালা 😊আগামীকাল থেকে শুরু হচ্ছে চোখ রাখুন Rannar Sohoj Pa...
07/09/2026

এবার চিংড়ি সিরিজ
ইলিশ মাছের নানা রকম রেসিপি এর পর এবার চিংড়ির পালা 😊
আগামীকাল থেকে শুরু হচ্ছে
চোখ রাখুন Rannar Sohoj Path এ

07/09/2026

দুপুরের আয়োজন



গাঁঠিকচু দিয়ে ইলিশ মাছ বৃষ্টির মরশুমে ইলিশ মাছ এবং গাঁঠিকচু দুটোই বাজার ভরে আছে।গাঁঠিকচু দিয়ে ইলিশ মাছ কিন্ত বেশ ভালো ...
26/08/2026

গাঁঠিকচু দিয়ে ইলিশ মাছ

বৃষ্টির মরশুমে ইলিশ মাছ এবং গাঁঠিকচু দুটোই বাজার ভরে আছে।

গাঁঠিকচু দিয়ে ইলিশ মাছ কিন্ত বেশ ভালো লাগে।
রেসিপিটা বলে দিচ্ছি

ইলিশ মাছ চার থেকে পাঁচ টুকরো নুন হলুদ মেখে রেখে দিতে হবে।
গাঁঠিকচু ২৫০ গ্ৰাম ভালো করে খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে কেটে নিয়ে ভাপিয়ে নিতে হবে।
৪-৫টা কাঁচালঙ্কা, সামান্য আদা আর ১টা টমেটো বেটে নিতে হবে।
কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে মেখে রাখা ইলিশ মাছ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।
এবার তেলে কালোজিরা কাঁচালঙ্কা ফোঁড়ন দিয়ে তাতে ভাপিয়ে রাখা গাঁঠিকচু দিয়ে ৩-৪ মিঃ ভেজে নিয়ে তাতে বেটে রাখা মশলা দিয়ে কষাতে হবে। এরপর তাতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সামন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (ঐচ্ছিক) অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে।
এরপর তাতে জল দিয়ে ফুটতে দিন, ফুটে এলে তাতে ভেজে রাখা মাছ স্বাদমতো লবণ ও চেঁরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার " গাঁঠিকচু দিয়ে ইলিশ মাছের ঝোল "।

Gathi Kochu Diye Ilish Macher Jhol
Ilisher Jhol
Ilish Macher Jhol Recipe




ইলিশের আরো একটি জনপ্রিয় পদ হলো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু 😊ছোট করে রেসেপি ...
12/08/2026

ইলিশের আরো একটি জনপ্রিয় পদ হলো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু 😊
ছোট করে রেসেপি টা লিখে দিলাম
ইলিশ মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখুন।কড়াইতে সরষের তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে নিন।ওই তেলে কালো জিরে ফোড়ন দিন। কেটে রাখা বেগুন ও নুন-হলুদ দিয়ে ভাজুন।পরিমাণমতো জল ও কাঁচা লঙ্কা দিন। একটু হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো (ঐচ্ছিক) ও স্বাদমতো নুন দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটলে মাছগুলি দিন। ঢাকা দিয়ে রান্না করুন। বেগুন সেদ্ধ হলে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে দারুন লাগে।
Begun Diye Ilish Macher Jhol





ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক ইলিশ মাছের মাথা - ১টাপুঁইশাক - ২৫০ গ্ৰামকুমড়ো - ১০০ গ্রামআলু - ১টাবেগুন - ১টা ছোটো আকারের...
10/08/2026

ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক

ইলিশ মাছের মাথা - ১টা
পুঁইশাক - ২৫০ গ্ৰাম
কুমড়ো - ১০০ গ্রাম
আলু - ১টা
বেগুন - ১টা ছোটো আকারের
১/২চা চামচ জিরে গুঁড়া
১/২ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
৩ টে কাঁচা লঙ্কা চেরা
১ চা চামচ আদা বাটা
১চা চামচ চিনি
স্বাদমতো নুন

ফোঁড়নের জন্য
২ টো শুকনা লঙ্কা
২ টো তেজ পাতা
১/২ চা চামচ পাঁচ ফোড়ন
৩ চা চামচ সর্ষে তেল
১চা চামচ জিরে বাটা

প্রথমে সব সবজি গুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
পুঁইশাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিতে হবে ‌
মাছের মাথা নুন হলুদ মেখে রেখে দিতে হবে।
এবার কড়াই তে সর্ষের তেল গরম করে মাছের মাথা ভেজে নিতে হবে।
কড়াই তে আর একটু তেল দিয়ে একে একে সব সবজি গুলো ভেজে নিতে হবে।
এবার কড়াই তে পাঁচফোড়ন ,তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মসলা ও নুন হলুদ, জিরে গুঁড়া ও ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে।
মসলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা সবজি, পুঁইশাক ও নুন দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখতে হবে।
৫ মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়তে হবে। আঁচ করতে রান্না করে নিতে হবে এরপর মাছের মাথা হাত দিয়ে ভেঙে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
৫ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রান্না করতে হবে। সবজি গুলো নরম হবে হলে ভালো করে নেড়ে দিতে হবে।
৫ মিনিট পরে ঢাকনা খুলে একটা চামচ দিয়ে সবজি গুলো একটু নেড়ে মাখো মাখো হলে চিনি ও চেঁরা কাচা লঙ্কা দিয়ে আঁচ বন্ধ করে ২ মিঃ ঢেকে রাখলেই তৈরি "ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক"
গরম গরম ভাতের সঙ্গে দারুন লাগে




#ইলিশ

07/08/2026

মালাই ইলিশ Malai Ilish Recipe


06/08/2026

কালোজিরা কাঁচালঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল Ilish Macher Jhol


Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rannar Sohoj Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rannar Sohoj Path:

Shortcuts

Share