03/08/2026
শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেব বন্দনা
শ্রাবণ আকাশ মেঘে ঢাকা, ঝিরিঝিরি নামে ধারা,
ভোলানাথের চরণে আজ মজেছে ভুবন সারা।
তৃতীয় সোমবারে জাগে ভক্তের আকুল প্রাণ,
শিব মন্দিরে বেজে ওঠে 'বম বম ভোলে' গান।
হাতে ঘটি নিয়ে ভক্তে ভরা শিবের ধাম,
‘ওঁ নমঃ শিবায়’ জপে মুখে কেবল ভোলা রাম।
গঙ্গা জল আর বেলপাতায় ভরে পূজার থালা,
মহাদেবের জটাজালের শোভা নাগিনী মালা।
বিহ্বল মন হরষে নাচে, কাশ ১ডমরুর ধ্বনিতে,
ত্রিশূল হাতে মুক্তি মেল ভবসংসার যন্ত্রণিতে।
ধূলায় ঢাকা ভোলানাথ, তবু ভুবনের স্বামী,
তাঁর করুণা বারিধারায় শান্ত হয় অন্তর্যামী।
ডমরু বাজে ধিকি ধিকি, ভক্তের অশ্রু ঝরে,
মহাদেব আজ বিরাজ করেন সবার মনের ঘরে।
শ্রাবণ মাস ধন্য হলো দেবাদিদেবের কৃপায়,
সুখের বর ছড়িয়ে দেন তিনি ভক্তের আশিস দয়ায়।