Let's Serve

Let's Serve Made with love��
Email: [email protected]

জন্মাষ্টমী স্পেশাল তালের একটি মিষ্টি শেয়ার করব আজ। নাম: তালের ভাজা পুলি❤️প্রণালি: প্রথমে তালের গা থেকে খোসা ভালো করে ছা...
04/08/2025

জন্মাষ্টমী স্পেশাল তালের একটি মিষ্টি শেয়ার করব আজ। নাম: তালের ভাজা পুলি❤️
প্রণালি: প্রথমে তালের গা থেকে খোসা ভালো করে ছাড়িয়ে তালের আটি গুলোকে সামান্য জল দিয়ে মাখিয়ে নিন...এবার ঝুড়ি অথবা গ্রেটারের মধ্যে তাল টাকে ভালো করে ঘষে নিন, এতেই তালের পাল্প বেরিয়ে আসবে...পাল্পটাকে একটা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিন, যাতে কোনো আঁশ না থাকে...এবার বড়ো চামচের 4 চামচ তালের পাল্পে সামান্য লবণ, অনেকটা চিনি, আর অনেকটা ময়দা দিয়ে শক্ত করে মেখে নিন (প্রয়োজনে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিতে পারেন, কিন্তু জল দেবেন না)...তালের dough টি ছেড়ে একটা নারকেল কুড়িয়ে নিন...এবার কড়াইতে নারকেল কোড়া, অনেকটা চিনি, এলাচ দানা, বাদামকুচি, গুড়ো দুধ দিয়ে ভালো করে 4-5 মিনিট নাড়িয়ে চারিয়ে নিন...একটু লালচে রং ধরলে বুঝবেন পুর রেডি...এবার শক্ত dough থেকে বড় লেচি নিয়ে তাতে নারকেলের পুর ভরে সাইড থেকে মুরে পুলির মত বা বিনুনির মত ডিজাইন করে নিন... ব্যাস, কড়াইতে সাদা তেল ও ঘি হালকা গরম করে পুলিগুলোর গায়ে একটু ঘি মাখিয়ে তেলে ছেড়ে দিন...অল্প আচেই দুইপিঠ লাল করে ভেজে নিন...চাইলে, চিনির শিরায় মিষ্টি গুলি ফুটিয়েও সার্ভ করতে পারেন... জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা❤️
#জন্মাষ্টমী #2025

27/07/2025

Anyone can easily learn how to cook any recipes easily as this Page provides videos of many interesting & tasty recipes step by step... That's why I highly recommend this Page❤️

বৃষ্টির দিনে বাড়িতে সহজেই বানালাম গরম গরম ভেজ মোমো🤭❤️ আর রেসিপি রইলো আপনাদের জন্য!প্রণালি: প্রথমে একটা বড় বাটিতে প্রয়...
26/07/2025

বৃষ্টির দিনে বাড়িতে সহজেই বানালাম গরম গরম ভেজ মোমো🤭❤️ আর রেসিপি রইলো আপনাদের জন্য!
প্রণালি: প্রথমে একটা বড় বাটিতে প্রয়োজন মত ময়দা,লবণ ও সাদা তেল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিন...মাখা হয়ে গেলে সেটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন...অন্যদিকে পিঁয়াজ,আদা,রসুন, গাজর, বিনস, বাঁধাকপি, পিঁয়াজ পাতা ছোট ছোট করে কুচিয়ে নিন...এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে কুচানো পিঁয়াজ, আদা, রসুনের সাথে সাথে কুচানো সমস্ত সবজি দিয়ে দিন...এবার এতে স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করলেই জল ছাড়া শুরু করবে...4-5 মিনিট হাই ফ্লেমে নাড়িয়ে চারিয়ে জল মরে এলে তাতে দিয়ে দিন গোলমরিচ গুঁড়ো, সয়াসস, চিলি সস, টমেটো সস, ভিনিগার...সব আবারো ভালো করে মিক্স করে নিয়ে শেষে 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে মিশিয়ে 2 মিনিট রাখলেই পুর রেডি...এবার মেখে রাখা ময়দা থেকে ছোট লেচি কেটে, গোল করে বেলে তাতে অল্প করে (1 চামচ) পুর দিয়ে একটা সাইড ছোট ছোট করে প্লিট করে নিন আর অপর সাইড চিপকে দিন যাতে পুর বেরিয়ে না আসতে পারে (Otherwise, নিজেদের পছন্দমত ডিজাইনের মোমো বানিয়ে নিন)...এবার আর কি, স্টিমার প্যানে সাদা তেল মাখিয়ে মোমো ও কিছু বাঁধাকপির কুচানো পাতা বসিয়ে দিন ভাপে...6-7 মিনিটেই রেডি হয়ে যাবে...❤️
আমার মত কে কে মোমো লাভার আছেন জানাবেন কিন্তু!🥰

নিরামিষ দিনে এক সুস্বাদু নিরামিষ রেসিপি😋ঝিঙে ভাপা❣️প্রণালি: প্রথমে ঝিঙে ভালো করে ধুয়ে কেটে নিন...এবার কড়াইতে সরষের তেল...
19/07/2025

নিরামিষ দিনে এক সুস্বাদু নিরামিষ রেসিপি😋
ঝিঙে ভাপা❣️
প্রণালি: প্রথমে ঝিঙে ভালো করে ধুয়ে কেটে নিন...এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে কেটে রাখা ঝিঙে দিয়ে তাতে লবণ, চিনি, হলুদগুঁড়ো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে...এবার সেই ভাজা ঝিঙে একটা টিফিনকৌটোতে নিয়ে তাতে নারকেল বাটা, পোস্ত বাটা, সরষে-কাঁচা লঙ্কা বাটা, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিন...মাখা হয়ে গেলে উপর থেকে গোটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন...ব্যাস, এবার টিফিনকৌটের ঢাকনা আটকে গ্যাসে মিডিয়াম আঁচে স্টিমে বসিয়ে দিন 10-12 মিনিটের জন্য...10 মিনিট পর গ্যাস অফ করে ঢাকনা খুললেই দেখবেন চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়েছে😋...গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে🤭

#ঝিঙে

আমার কাছে চিকেন বিরিয়ানি খুবই স্পেশাল🤗কিন্তু সেটা যদি মায়ের হাতের হয়...আহা! অমৃত...🥺❣️ #বিরিয়ানি
13/07/2025

আমার কাছে চিকেন বিরিয়ানি খুবই স্পেশাল🤗
কিন্তু সেটা যদি মায়ের হাতের হয়...আহা! অমৃত...🥺❣️
#বিরিয়ানি

জন্মদিন বলে কথা!❤️😋(মেনু: ফ্রাইড রাইস, আলুর দম, সয়া কাবাব, চাটনি, পায়েস, পাঁচরকম মিষ্টি, চিপস, চকোলেট)।নিরামিষ দিন বলে...
05/07/2025

জন্মদিন বলে কথা!❤️😋
(মেনু: ফ্রাইড রাইস, আলুর দম, সয়া কাবাব, চাটনি, পায়েস, পাঁচরকম মিষ্টি, চিপস, চকোলেট)।
নিরামিষ দিন বলে নিরামিষ থালী, কিন্তু প্রতিটি আমার খুব পছন্দের খাবার❤️🥰

রথযাত্রার বিকেলে গরম গরম পাপড়ভাঁজা ও রসেভরা জিলিপি😋❤️
27/06/2025

রথযাত্রার বিকেলে গরম গরম পাপড়ভাঁজা ও রসেভরা জিলিপি😋❤️

রথের দিন বাড়িতেই সহজে নিকুতি মিষ্টি বানিয়ে পুজো দিতে পারেন, রেসিপিটা শেয়ার করে দিলাম।👇প্রণালী: প্রথমে 1 লিটার দুধ ফুট...
27/06/2025

রথের দিন বাড়িতেই সহজে নিকুতি মিষ্টি বানিয়ে পুজো দিতে পারেন, রেসিপিটা শেয়ার করে দিলাম।👇
প্রণালী: প্রথমে 1 লিটার দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উথলে আঁচ কমিয়ে দুইটুকরো লেবুর রস/ভিনিগার দিয়ে দিলেই ছানা কেটে যাবে। এবার ছানা থেকে জল ঝরিয়ে ঠান্ডা করে একটা পরিষ্কার সুতির কাপড়ে মুড়ে চিপে এক্সট্রা জলটাও ঝরিয়ে নেবেন। এবার চিনির রস বানাতে লেগে পড়ুন। প্রথমে কড়াইতে 4 কাপ জল দিয়ে তাতে এলাচ দিয়ে 2 কাপ চিনি দিয়ে দিন। এভাবে 4-5 মিনিট নাড়িয়ে চারিয়ে ফুটিয়ে রসের আঠালো ভাব এসেছে কিনা আঙুলের সাহায্যে চেক করে নিন। ব্যাস, রস রেডি হয়ে গেলে সেটা ঠান্ডা হতে দিয়ে এবার মিষ্টি গুলি চটপট রেডি করে নিন। তার জন্য একটা বড় বাটিতে ছানা নিয়ে খুব ভালোভাবে smooth করে মেখে নিন। এবার তাতে এক চামচ চিনি, এলাচের দানা, এক চামচ বেকিং পাউডার, দুই চামচ ময়দা, এক চামচ গুড়ো দুধ (optional) দিয়ে মেখে নিন। Dough নরম হলে আরেকটু ময়দা দিয়ে adjust করে নিতে পারেন। এবার রেডি হওয়া শক্ত dough থেকে সমান সাইজের ছোট ছোট বল গড়ে তার থেকে হাতের সাহায্যে একটু লম্বা + চ্যাপ্টা ছোট নিকুতি বানিয়ে নিন। সবকটা নিকুতি গড়া কমপ্লিট হলে কড়াইতে সাদা তেল বসিয়ে একদম অল্প আঁচে, কুসুম গরম তেলে (Mandatory) নিকুতি গুলি ছেড়ে ধৈর্য্য ধরে দুইপীঠ লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে direct চিনির রসে দিয়ে দিন। সবকটি মিষ্টি এভাবে চিনির রসে দেওয়ার পর আরো একবার মিস্টিসহ রস মিডিয়াম আঁচে বসিয়ে দিন গ্যাসে। ব্যাস 2 মিনিটেই রেডি হয়ে যাবে।
এত রসালো, নরম তুলতুলে মিষ্টি যে বাড়িতেই আপনি বানিয়ে ফেলেছেন ভাবতেই পারবেন না!
তাহলে try করবেন তো এই রথযাত্রায়??❤️

বাড়িতে ডাল আর ডিম থাকলে একঘেয়ে রান্নার বদলে করে নিন রুচিবদল, কিভাবে?...চলুন একটা রেসিপি share করি তাহলে!প্রনালী: প্রথম...
10/06/2025

বাড়িতে ডাল আর ডিম থাকলে একঘেয়ে রান্নার বদলে করে নিন রুচিবদল, কিভাবে?...চলুন একটা রেসিপি share করি তাহলে!
প্রনালী: প্রথমে মুসুর ডাল ভালো করে জলে ধুয়ে 3 ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন। 3 ঘণ্টা পর একদম জল ঝরিয়ে ব্লেন্ড করে ডালের পেস্ট বানিয়ে নিন। এবার একটা বড় বাটিতে ডালের পেস্ট, দুটো ডিম, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ফেটানো হয়ে গেলে কড়াইতে সরষের তেল গরম করে তাতে ব্যাটার থেকে বড়ার মত বানিয়ে তেলে ছেড়ে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিতে হবে। সবকটি বড়া এভাবে ভাঁজা হয়ে গেলে same তেলে মিডিয়াম স্কোয়ার সাইজ কেটে রাখা আলু লালচে করে ভেজে নিন হলুদ আর লবণ দিয়ে। আলু ভাজা হয়ে গেলে সেগুলি করাই থেকে তুলে সেই same তেলে(প্রয়োজনে আরেকটু তেল add করে নিতে পারেন) দিয়ে দেবেন গোটা জিরে, তেজপাতা ফোড়ন। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ-আদা-রসুন বাটা আর টমেটো কুচি।ভালো করে নাড়িয়ে চারিয়ে যখন কাচা গন্ধ মজে যাবে, তখন দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কার গুড়ো, কাশ্মীরি লঙ্কার গুড়ো, জিরে গুড়ো, ধনে গুঁড়ো। ব্যাস আবারো কষাতে থাকুন। কষাতে কষাতে তেল ছেড়ে গেলে ভাজা আলু গুলো দিয়ে দিন। আবারও 3-4 মিনিট কষিয়ে জল দিয়ে দিন। এর ঠিক 10 মিনিট পর গ্রেভি ফুটে উঠলে ও আলু সিদ্ধ হয়ে গেলে ভাজা বড়া গুলো এবার দিয়ে দিন। ব্যাস, আঁচ কমিয়ে বসিয়ে রাখুন। গ্রেভি অনেকটা কমে এলে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়ান আর serve করুন গরম ভাতের সাথে!
তাহলে বলুন কেমন লাগলো রেসিপিটি??😁

জামাইষষ্ঠীতে তো সকলেই রুই-কাতলা-খাসি রান্না করেই থাকে, কিন্তু আজকে আমি একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি..."জামাইষষ্ঠী স্প...
30/05/2025

জামাইষষ্ঠীতে তো সকলেই রুই-কাতলা-খাসি রান্না করেই থাকে, কিন্তু আজকে আমি একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি..."জামাইষষ্ঠী স্পেশাল বোয়াল কষা"😁
প্রণালী: প্রথমে বোয়াল মাছগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে তাতে লবণ, হলুদ, সরষের তেল, 1 টা লেবুর রস (গন্ধ দূর করার জন্য) দিয়ে মাখিয়ে নিয়েছি...মাছগুলোকে 30 মিনিটের জন্য সাইডে রেখে মিক্সিং জারে পিঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, রসুন কুচি, 3 চামচ দই দিয়ে পেস্ট করে নেব...এরপর জারটিকে ভালো করে ধুয়ে 2 টো বড় সাইজের টমেটো আলাদা ভাবে পেস্ট করে নেব...তাহলে দুইরকমের পেস্ট রেডি!...এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে এক চিমটে লবণ আর হলুদ দিয়ে নেব, যাতে মাছগুলো তেলে পড়ার পর না ছেটে🥲...এরপর একে একে মাছগুলো কড়াই ঢাকা দিয়ে লাল করে ভেজে নেবো...ভাজা হয়ে গেলে same তেলে দিয়ে দেবো তেজপাতা, পিঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট...এবার ভালো করে 3-4 মিনিট নাড়িয়ে চারিয়ে নেবো... কাচা গন্ধ কেটে গেলে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুড়ো, স্বাদমতো লবণ আর একটু মিষ্টি (টেস্ট ব্যালেন্স এর জন্য)...এবার ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়লেই দিয়ে দেবো অল্প জল...জল কিছুটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো...অল্প আঁচে যখন গ্রেভি কমে আসবে, মাখো মাখো হয়ে যাবে তখন দেবো গরম মসলা বাটা ও ঘি...এবার আরো 2 মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে নেবো "বোয়াল কষা"।
এবার বলুন কে কে বানাবেন???

#বোয়াল

শীতকাল বরাবরই আমার পছন্দের, গরমকালের প্রতি ভক্তি আমার আসেনা😝। তবে একটিমাত্র কারণে গরমকালের জন্য আমাকে অপেক্ষা করতে হয়। ...
24/05/2025

শীতকাল বরাবরই আমার পছন্দের, গরমকালের প্রতি ভক্তি আমার আসেনা😝। তবে একটিমাত্র কারণে গরমকালের জন্য আমাকে অপেক্ষা করতে হয়। কিসের জন্য আবার? ঠিকই ধরেছ! আমার পছন্দের ফল, 'Summer's Sweetest Treat'!!!🥭
আমি তো নিজেকে 'আম-পাগলু' মনে করি🤭। ফ্রিজে যখনই দেখি আম রাখা আছে, সময় নেই-অসময় নেই বসে যাই এক প্লেট কাটা আম নিয়ে। মাঝে-সাঝে আম দই, আম দিয়ে কুলফি, ম্যাংগো আইসক্রিম, সরবত দিয়েও মন ভরাই🤭। আর শুধু পাকা আম কেনো? তার পাশাপাশি কাঁচা আম মাখা, কাঁচা আমের টক, আম দিয়ে টকডাল, কাঁচা আমের স্যান্ডউইচ আহা! ভেবেই জিভে জল চলে আসছে🤤।
আচ্ছা, এবার বলো তোমাদের মধ্যে কারা কারা আমার মত 'আম-পাগলু' ???
Mango video: https://youtube.com/shorts/yec6p45PSTo?si=Kto37FKwl-QFObiO

একঘেয়ে পটল আলুর তরকারি ভুলে একদিন এরম নিরামিষ দই পটল বানিয়ে দেখো, দারুন লাগবে😋প্রণালী: প্রথমে পটল গুলোকে ভালো করে জলে ...
21/05/2025

একঘেয়ে পটল আলুর তরকারি ভুলে একদিন এরম নিরামিষ দই পটল বানিয়ে দেখো, দারুন লাগবে😋
প্রণালী: প্রথমে পটল গুলোকে ভালো করে জলে ধুয়ে পটলের গা থেকে হালকা হালকা খোসা রেখে ছাড়িয়ে নাও। আর পটলের উপর আর নিচ থেকে চিরেও নিতে হবে। এবার পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে লালচে করে চটপট সরষের তেলে ভেজে নাও। আর অন্যদিকে এক বাটি টকদই এর সাথে জিরে গুড়ো, লঙ্কার গুড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিক্স করে রেখে দাও সাইডে। এবার পটল ভাজার same তেলে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাও। এরপর একে একে তাতে আদা লঙ্কা বাটা, টমেটো কুচি, নুন, হলুদ দিয়ে ভালো করে 2 মিনিট নাড়িয়ে চারিয়ে দিয়ে দাও টক দইয়ের মাসালা মিশ্রণ। এরপর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে গ্রেভি ফুটে উঠেছে তখন ভাজা পটল গুলো দিয়ে দাও। মৃদু আঁচে রেখে যখন পটল গুলো সিদ্ধ ও গ্রেভি থেকে তেল ছাড়া শুরু করবে, তখন উপর থেকে চিনি আর ঘি ছড়িয়ে দাও। এরপর নাড়িয়ে চারিয়ে 2 মিনিট রেখে করে নাও Serve!

Video Link: https://youtube.com/shorts/a5mqcMW2cZg?si=0_zd6VMwjToDv4G1

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Serve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let's Serve:

Share