The ART SCAPE

The ART SCAPE Hobbyist
&crafts
Welcome to The Art Scape, where creativity meets passion! Stay tuned for updates......

Join me on this artistic journey and discover one-of-a-kind treasures that will add a personal touch to your life.

বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতি 🙏🏻🙏🏻
23/01/2026

বিশ্বরূপে বিশালাক্ষী
বিদ্যাং দেহি নমস্তুতি 🙏🏻🙏🏻

ইচ্ছে গাড়ি, যে গাড়ি মনের ইচ্ছেতে চলতে থাকে তার যখন যেখানে মন যেতে চায়....কিন্তু মনের বেখেয়ালে সে কখনো কখনো দিক‌্ভ্রা...
13/01/2026

ইচ্ছে গাড়ি, যে গাড়ি মনের ইচ্ছেতে চলতে থাকে তার যখন যেখানে মন যেতে চায়....

কিন্তু মনের বেখেয়ালে সে কখনো কখনো দিক‌্ভ্রান্ত ও হয়ে পড়ে, তখন সে জাগতিক বিষয়ে সম্পূর্ণভাবে নিরাসক্ত ও বিচ্ছিন্ন হয়ে যায়....
যার ফলস্বরূপ হঠাৎ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া আর উদাসীনতা কাটলে পুনরায় গতি ফিরে পাওয়া....

বছরের প্রথম দিনেই কার্ডগুলো বানিয়েছিলাম বন্ধুবান্ধবদের শুভেচ্ছা জানানোর জন্য, সেই কার্য সমাধা হলেও মুখপুস্তিকায় তা সংযোজিত হয়নি ....

অতঃপর.......... 💌💌


২০২৫ শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি , মনে পড়ে ছোটবেলায় রাত বারোটা অবধি জেগে অপেক্ষা করতাম পরের বছরের সেই প্রথম মুহূ...
31/12/2025

২০২৫ শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি , মনে পড়ে ছোটবেলায় রাত বারোটা অবধি জেগে অপেক্ষা করতাম পরের বছরের সেই প্রথম মুহূর্তটা র জন্য যে সময়টাতে চারিদিকে একটা হই হই রব, আকাশে আতশবাজির ছটা ....
শীতের রাতে ঠান্ডার মধ্যেও তা উপভোগ করবো বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতাম।
জীবনের অনেকটা সময় পার হয়ে গেলেও এই মুহূর্তটা মনের মধ্যে আগের মতই যেন রয়ে গেল , সেই ছোট্ট আমিটার মনের অন্তরালে এখনো সেই নতুন বছরের অপেক্ষার উচ্ছ্বাস চিরাচরিত প্রথায় ক্রমবর্ধমান ।
একটা নতুন চিন্তাভাবনা দিয়ে আগামী বছর শুরু করতে হবে এরকম একটা মনস্কামনা নিয়ে প্রতিবছরের প্রথম দিনটা শুরু করি, অপেক্ষার ফল আজ না হোক কোনো না কোনোদিন তো মিষ্টি হবে ই ....

প্রায় দু-তিন বছর আগে আমার এক ছাত্রীর আবদারে তার বন্ধুদের জন্য নতুন বছরের গ্রিটিংস কার্ড গুলো বানিয়েছিলাম আমরা দুজনে মিলে । রঙিন স্মৃতির সঞ্চয় গুলো আজ বছরের শেষ দিনে তাই ভাগ করে নিলাম সকলের সাথে।



২০২৫ এর শেষ সপ্তাহ চলছে , সময় এসে গেছে নতুন বছরকে স্বাগত জানানোর ....কিভাবে পেরিয়ে যায় না - এক একটা বছর মানে ৩৬৫ দিন ...
27/12/2025

২০২৫ এর শেষ সপ্তাহ চলছে , সময় এসে গেছে নতুন বছরকে স্বাগত জানানোর ....
কিভাবে পেরিয়ে যায় না - এক একটা বছর মানে ৩৬৫ দিন অথবা ১২ টি মাস কিংবা ৫২ টা সপ্তাহ, যখন বছরটা শুরু হয় তখন কত কিছু মনে মনে ভাবনা চিন্তা করি যে কিভাবে কাটাবো এই নতুন বছর, কি কি করব এই নতুন বছরে.... সেই একঘেয়েমি গতানুগতিক জীবন ই কি কাটিয়ে যেতে হবে নাকি নতুন কোন অ্যাডভেঞ্চারের স্বাদ জীবনের মাঝপথে তৈরি করবে নতুন কোনো অভিজ্ঞতা, নাকি মুখোমুখি দাঁড় করাবে কোনো রূঢ় কঠিন বাস্তবের....

এই ইংরাজি নববর্ষের ক্যালেন্ডার টা যে সময় বানিয়েছিলাম তখন জীবন ছিল আপন বেগে ধাবিত হওয়া কোনো এক উচ্ছল ঝরনা থেকে বয়ে আসা সমতলের শান্ত নদীর গতিপথের মতো। জীবনের অশান্ত মুহূর্তগুলোতে ও সেই শান্ত জীবনের ছোট ছোট খুশির ছোঁয়া সত্যিই আবার নতুন ভাবে পথ চলার ইচ্ছে গুলোকে মসৃণ করার চেষ্টা করে, তাই স্মৃতির বইয়ের পাতা থেকে ভাগ করে নিলাম আমার হাতে বানানো পুরনো বছরের কিছু টুকরো কাজ .......



শুরু হয়েছে পাতা ঝরার মরসুম, পর্ণমোচী বৃক্ষরাজি দলে দলে পাতা খসানোর উৎসবে দিয়েছে সাড়া....হেমন্তের পড়ন্ত বিকেলে আমার স...
07/11/2025

শুরু হয়েছে পাতা ঝরার মরসুম, পর্ণমোচী বৃক্ষরাজি দলে দলে পাতা খসানোর উৎসবে দিয়েছে সাড়া....
হেমন্তের পড়ন্ত বিকেলে আমার সাধের এই পাতাবিহীন কন্টকাকীর্ণ ক্যাকটাসের দল আমার সারা বছরের সঙ্গী, তারা না চায় কোনো যত্ন আর আমারও না থাকে কোনো প্রত্যাশা, তাদের এই পেলব রুক্ষতাই সবরকম কঠিন পরিস্থিতির জন্য মনকে তৈরি করে, কিন্তু তারা ও বছরের একটা সময় রুক্ষতার বেড়া ভেঙে প্রস্ফুটিত করে এক মায়াবী কোমল কুসুম, যেমন করে অপেক্ষার বাতাবরণ ধীরে-সুস্থে সারিয়ে তোলে জমে থাকা পুরোনো ক্ষতগুলো কে....


Warli Painting মানেই প্রকৃতি ও মানুষের পারস্পরিক সখ্যতা যা আমাদের মনে করিয়ে দেয় প্রায় ২০০০-২৫০০ বছরের ইতিহাস....এটি ম...
06/11/2025

Warli Painting মানেই প্রকৃতি ও মানুষের পারস্পরিক সখ্যতা যা আমাদের মনে করিয়ে দেয় প্রায় ২০০০-২৫০০ বছরের ইতিহাস....
এটি মহারাষ্ট্রের পালঘর জেলার এক আদিবাসী শিল্পরীতি যা মূলত “Warli Tribe” এর মানুষেরা শুরু করেন।

মানুষের দৈনন্দিন জীবন ও শিল্পচর্চার গভীর গল্প বলা হয় – এই শিল্পের মাধ্যমে।



04/11/2025

রাজকুমারী আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো—
বলতো কে বেশি সুন্দর?
আয়না হেসে বলল —
যার মন সুন্দর, তার রূপই সবচেয়ে বড় সৌন্দর্য। 💫 🪞🪮





আমার অত্যন্ত ভালোলাগার একটি কাজ এই  Sea Themed Mirror টি....গত বছরের শেষের দিকে নানা ব্যস্ততার কারণে বহুদিন কাজকর্ম থেকে...
02/11/2025

আমার অত্যন্ত ভালোলাগার একটি কাজ এই Sea Themed Mirror টি....
গত বছরের শেষের দিকে নানা ব্যস্ততার কারণে বহুদিন কাজকর্ম থেকে বিরত ছিলাম আর এটি ছিল পুনরায় কাজে ফিরে আসার প্রথম পদক্ষেপ....
অনেকদিন থেকেই এমন একটি জিনিস বানানোর বাসনা মনের মত পোষণ করলেও করে ওঠা হতো না নানাবিধ কারণে কিন্তু তার মধ্যেও সময় বের করে প্রিয় বন্ধুর জন্য যখন মনের সমস্ত ইচ্ছা দিয়ে মনের ভেতরে জমে থাকা কাজটা সম্পূর্ণ করেছিলাম নিজেও যেমন খুব আনন্দ পেয়েছিলাম আমার বন্ধুটি ও উপহার পেয়ে খুব খুশি হয়েছিল , যে কারণে মনে হয়েছিল আমার কাজটা সত্যিই সার্থক হয়েছে....



অক্ষর জ্ঞান হ‌ওয়ার পরে যখন অল্পসল্প ব‌ই পড়তে শিখলাম, বাবা নিয়ে গিয়ে পাঠাগারের শিশু বিভাগের সদস্য করে দেন। বড়ো বড়ো ...
30/10/2025

অক্ষর জ্ঞান হ‌ওয়ার পরে যখন অল্পসল্প ব‌ই পড়তে শিখলাম, বাবা নিয়ে গিয়ে পাঠাগারের শিশু বিভাগের সদস্য করে দেন।
বড়ো বড়ো হরফে লেখা ছোটদের নানা রকম মজার গল্প আর কমিক্স বেশ লাগতো পড়তে।

অতঃপর শিক্ষা জীবনের প্রথম পুরস্কার পেলাম একটি ব‌ই ।
সুকুমার রায়ের লেখা হযবরল ....
খুব মজা পেতাম এই ব‌ই টি পড়তে, তখন জীবন ছিল সরল সাদামাটা আর হাসি-মজা-হুল্লোড়ে ভরা দিনগুলো কেটে যেতো দেখতে দেখতে....
আজ ও হঠাৎ যখন খুব হাসতে ইচ্ছে করে, বইয়ের তাক থেকে বই টা পেড়ে একবার চোখ বুলিয়ে নিই, তারপর চোখ বুজলেই ছোটবেলা টা কেমন যেন ভেসে ওঠে মনের মধ্যে 📚🪶

শ্রদ্ধেয় সুকুমার রায়ের জন্ম বার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম 🙏🏻


Address

Serampore, Hooghly
Kolkata
712201

Telephone

+917595879980

Website

https://whatsapp.com/channel/0029Vaoho0L77qVKj1bS9s0f

Alerts

Be the first to know and let us send you an email when The ART SCAPE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The ART SCAPE:

Share