08/03/2026
-: International Women's Day :-
নীরব তন্তুর ভেতর ধীরে ধীরে জন্ম নিচ্ছে জামদানি কুরুশের লেস।
একটি একটি করে গাঁথা সুতো, যেন ধৈর্যের গল্প বলছে।
কারিগরের আঙুলের ছোঁয়ায় সাদা সুতোয় ফুটে উঠছে সূক্ষ্ম নকশা—
যেন বাতাসের মতো হালকা, অথচ ঐতিহ্যের মতো গভীর।
এ শুধু লেস নয়,
এ সময়, সাধনা আর বাংলার বুননের উত্তরাধিকার।
- Sudeep Datta (Company Director)
আজকের আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র আলোকসজ্জা, ঝলমলে মঞ্চ বা বাহ্যিক আড়ম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দিনটির আসল তাৎপর্য লুকিয়ে আছে একজন নারীর আত্মসম্মান, সাহস এবং নিজের পরিচয়কে সম্মান করার মধ্যে। সোনা-গয়না, জুয়েলারি, দামি শাড়ি বা সুন্দর পোশাক অবশ্যই আনন্দের অংশ হতে পারে, কিন্তু একজন নারীর প্রকৃত সৌন্দর্য সেখানেই শেষ নয়।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—নারী তার নিজের শক্তিতে, তার চিন্তায়, তার শ্রমে এবং তার স্বপ্নে অনন্য। নিজেকে ছোট করে নয় বরং নিজের ভেতরের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে, নিজের সত্তাকে গর্বের সঙ্গে সামনে আনা—সেইটাই আসল উদযাপন।
তাই নারী দিবসের প্রকৃত অর্থ হলো নিজেকে শ্রদ্ধা করা, নিজের পথচলাকে সম্মান করা এবং নিজের শক্তিকে এমনভাবে প্রকাশ করা যাতে পৃথিবী বুঝতে পারে—একজন নারী তার নিজের মধ্যেই একটি সম্পূর্ণ মঞ্চ, যেখানে তার সাহস, সৃজনশীলতা এবং আত্মমর্যাদা প্রতিদিন নতুন করে আলোকিত হয়।
"International Women’s Day" is not only about glittering stages or grand celebrations. The true meaning of this day goes far beyond wearing gold jewellery, beautiful saree's, or elegant outfits and appearing in front of others. Those things may be a part of celebration, but they do not define the essence of a woman.
The real significance of this day lies in honouring a woman’s self-respect, courage, and identity. It is a reminder that a woman is extraordinary through her thoughts, her strength, her hard work, and the dreams she carries within herself.
International Women’s Day is about recognizing one’s own worth, embracing inner power, and presenting oneself with dignity and confidence. Because a woman herself is a complete stage of excellence—where her courage, creativity, and self-respect shine brightly every single day.
(More than 4-lakh women work in Bengal's Handloom Sector, everyday bringing her uniqueness to the dais, nurturing and transforming every project into a piece of art)
- নারী এবং শান্তি/Women and peace.
- নারী এবং মানবাধিকার/Women and human rights.
- শান্তি স্থাপনে একতাবদ্ধ নারী/Women united in establishing peace.
- সিদ্ধান্ত গ্রহণে নারী/Women in decision making.
- সমান অধিকার, সমান সুযোগ- সকলের অগ্রগতি/Equal rights, equal opportunities - progress for all.
- নারীর সমান অধিকার সকলের অগ্রগতির নিশ্চয়তা/Equal rights of women guarantee the progress of all.
- নারীর ক্ষমতায়ন ও মাবতার উন্নয়ন/Empowerment of women and development of motherhood.
- নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা/The journey of development in gender equality will change a new dimension in world action.
- সময় এখন নারী/The time is now for women.
- সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো/Think together, do something new, build a new world of gender equality.
Our New Instagram Page Link :-
https://www.instagram.com/sudeep_susmita/
Weaver's Loom - with love, from Bengal.
Art is not a handicraft, it is the transmission of feeling the artist has experienced.
"Patakaara Fashion & Textile Design Studio". — at Kolkata, Paschimbanga, India.