ভুঁড়িভোজ

ভুঁড়িভোজ খাদ্যরসিক

18/08/2025

চিকেনের খুব সুস্বাদু একটি পদ যা সহজেই তৈরী করা যায় সেটা হলো লেমন চিকেন আসুন জেনে নেই কিভাবে এই লেমন চিকেন তৈরি কর.....

18/08/2025

বিরিয়ানি নাম শুনলেই মনটা কেমন ভালো হয়ে যায় তাই না? তবে আজ মটন বা চিকেন নয় সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরী করব ভেজ বি....

জন্মাষ্টমী উপলক্ষে তালের তালের বড়া তালের লুচি  মালপোয়া এসব তো হয়েই থাকে। আরো একটি জিনিস খুব সহজেই তৈরি হয়ে যায় সেটা...
16/08/2025

জন্মাষ্টমী উপলক্ষে তালের তালের বড়া তালের লুচি মালপোয়া এসব তো হয়েই থাকে। আরো একটি জিনিস খুব সহজেই তৈরি হয়ে যায় সেটা হলো এই তালের ক্ষীর। তালের ক্ষীর তৈরী করতে আমাদের লাগবে -

পদ্ধতি:

১ টি তালের পিউরী
১ লিটার দুধ
১ কাপ নারকেল
১ কাপ চিনি
৩-৪ টি ছোট এলা
কাজু
কিসমিস
২ চামচ কনডেন্স মিল্ক।

তৈরীর পদ্ধতি জেনে নেওয়া যাক:

প্রথমে একটি পাত্রে দুধ গ্যাসে ফুটতে দিতে হবে।
এবার দুধ ফুটতে ফুটতে যখন অর্ধেক হয়ে যাবে তখন দুধ টা নামিয়ে নিয়ে একটা কড়াই গ্যাসে বসিয়ে ওর মধ্যে তালের পিউরী টা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে এরপর ওর মধ্যে নারকেল কোরানো আর চিনি মিশিয়ে দিয়ে আরও ২মিনিট ফুটতে দিতে হবে। এবার দুধ টা মিশিয়ে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম আচে ৫ মিনিট এর মতো।

এবার সবশেষে কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো, কাজু, কিসমিস মিশিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার কিছু খন ঠান্ডা করতে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে "তালের ক্ষীর"।

এবার একটা বাটিতে তালের ক্ষীর দিয়ে গোপাল ঠাকুর কে নিবেদন করুন।

সরষে পোস্ত নারকেল দিয়ে ইলিশ বা চিংড়ি ভাপা আমরা তো অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে ডিম ভাপা হয়তো অনেকের কাছেই নতুন।বাড়িত...
14/08/2025

সরষে পোস্ত নারকেল দিয়ে ইলিশ বা চিংড়ি ভাপা আমরা তো অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে ডিম ভাপা হয়তো অনেকের কাছেই নতুন।বাড়িতে শাকসবজি না থাকলেও ডিম থাকবেই আসুন দেখে নিই এই ডিম ভাপা বানাতে কি কি লাগবে।

উপকরণ
•সিদ্ধ ডিম ছটা।
সাদা সরষে দু'চামচ
কালো সর্ষে দুচাম
পোস্ত দু চামচ
নারকেলকোরা তিন চামচ
চেরা কাঁচা লঙ্কা দু তিনটে
সরষের তেল
হলুদ গুঁড়ো
নুন স্বাদ মতন


তৈরীর পদ্ধতি
সরষে পোস্ত জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এবার শিলনোরায় কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে অল্প নুন দিয়ে সরষে পোস্ত বেটে নেব। নুন দেওয়ার কারণে সরষে তেতো হবেনা ।
এবার একটা বড় বাটিতে সেদ্ধ ডিম নিয়ে তার গায়ে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে নেব তার সঙ্গে করানো নারকেল দিয় তাতে তেল ,নুন ,হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রাখব তারপর টিফিন বাক্সে ঢেলে টিফিন বক্সের ঢাকনা টাইট করে আটকে প্রেসার কুকারে টিফিন বক্সের অর্ধেক অব্দি, জল দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। প্রেসার কুকারে একটা সিটি পড়লে আজ কমিয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবো ।
শেষে ভাব চলে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ডিম ভাপা।

14/08/2025

সরষে পোস্ত নারকেল দিয়ে ইলিশ বা চিংড়ি ভাপা আমরা তো অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে ডিম ভাপাপ্রত্যেক বাড়িতেই শাকস....

চিকেনের অনেক রকম পদের মধ্যে এই কড়াই চিকেন অত্যন্ত প্রিয় একটি খাবার।আসুন জেনে নিই এটা তৈরীর পদ্ধতি। উপকরণ: মুরগির মাংস:...
11/08/2025

চিকেনের অনেক রকম পদের মধ্যে এই কড়াই চিকেন অত্যন্ত প্রিয় একটি খাবার।আসুন জেনে নিই এটা তৈরীর পদ্ধতি।

উপকরণ:
মুরগির মাংস: ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি: ২টি
টমেটো কুচি: ২টি
ক্যাপসিকাম কুচি: ১টি
আদা বাটা
রসুন বাটা
ধনে গুঁড়ো: ১ চা চামচ
জিরা গুঁড়ো: ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ (স্বাদমতো)
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
তেল: পরিমাণ মতো
নুন: স্বাদমতো

তৈরীর পদ্ধতি:
প্রথমে মুরগির মাংস ধুয়ে এতে আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দেবো।
একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বাদামি হওয়া পর্যন্ত ভেজে ম্যারিনেট করা মাংস দিয়ে ৫-৭ মিনিট ভেজে নেবো।
টমেটো কুচি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর ক্যাপসিকাম কুচি দিয়ে ২-৩ মিনিট ভেজে নেবো ।
স্বাদমতো নুন দিয়ে অল্প আঁচে ১০-১২ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত।

শেষে ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম কড়াই চিকেন নান, রুটি বা ভাতের সাথে পরিবেশন করব

11/08/2025

চিকেনের অনেক রকম পদের মধ্যে এই কড়াই চিকেন অত্যন্ত প্রিয় একটি খাবার।আসুন জেনে নিই এটা তৈরীর পদ্ধতি। উপকরণ: মুরগ.....

নিরামিষ খাবারের মধ্যে পনির হলো আমাদের  অত্যন্ত প্রিয় একটি খাবার । পনিরের নানান রকম পদের মধ্যে একটি হল শাহী পনির যা খুব ...
10/08/2025

নিরামিষ খাবারের মধ্যে পনির হলো আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার । পনিরের নানান রকম পদের মধ্যে একটি হল শাহী পনির যা খুব সহজেই তৈরি করা যায়। আসুন জেনে নেই এই পদটি তৈরি করতে আমাদের কি কি লাগবে।

উপকরণ: ২০০ গ্রাম পনির

এক টেবিল চামচ চাল মগজ ।

এক টেবিল চামচ সাদা তিল।

কিছুটা কাজু কিসমিস ।

লঙ্কার গুড়ো ।

হলুদ গুঁড়ো ।

গরম মসলা গুড়ো।

গোটা জিরে।

একটা তেজপাতা।

কিছুটা শুকনো লঙ্কা।

কিছুটা কাঁচালঙ্কা

লবঙ্গ ,ছোট এলাচ , দারচিনি।

স্বাদ মতন ও চিনি।

পরিমাণ মতো তেল ও ঘি।

এবার এটা তৈরীর পদ্ধতি জেনে নেওয়া যাক: প্রথমে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে টুকরো করে কেটে রাখা পনির নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলে ঘি দিয়ে জিরে তেজপাতা গোটা গরম মসলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কাজুবাদাম কিসমিস চালমগজ ও তিল একসাথে মিক্সিতে বা শীলনোরায় বেটে নেব। এরপর তেলে বেটে রাখা মসলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তার মধ্যে স্বাদমতো নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো এবং ভেজে রাখা পনির গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।

শেষে স্বাদ মতন চিনি এবং ঘি ও গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি শাহী পনির এরপর প্লেটে গরম গরম পরিবেশন করব।

Address

N Station Agarpara
Kolkata
700109

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভুঁড়িভোজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share