Kuchu Family

Kuchu Family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kuchu Family, Kitchen/Cooking, Virar.

09/05/2026

আমার শশুর বাড়ির কিছু মানুষ আমাকে পছন্দ করেনা😅🤪

01/05/2026








এক সময় আমি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। সবাই বলত, “এই মেয়েটা ভীষণ ভালো, নরম, চুপচাপ।” বাবার বাড়িতে আমি ছিলাম আদরের, সব...
06/03/2026

এক সময় আমি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। সবাই বলত, “এই মেয়েটা ভীষণ ভালো, নরম, চুপচাপ।” বাবার বাড়িতে আমি ছিলাম আদরের, সবার ভরসার। আত্মীয়—প্রতিবেশীরা বলতো-“মেয়েটাকে দেখো, কত নম্র!”
কিন্তু বিয়ে আমাকে বদলে দিয়েছে।
বিয়ের বহু বছর পর আজ আয়নায় তাকিয়ে সেই আগের আমিটাকে আর খুঁজে পাই না। শ্বশুরবাড়িতে এসে বুঝলাম, ভালো হওয়া সবসময় যথেষ্ট নয়। সেখানে ভালো মেয়ের মূল্য কম, চুপ থাকা মেয়েকে সবাই নিজের মতো করে ব্যবহার করতে চায়।
শাশুড়ির কথাগুলো প্রথম প্রথম বুকের ভেতর ছুরি হয়ে বিঁধত। কটু কথা শুনে চুপচাপ কান্না করতাম। কত রাত যে নির্ঘুম কেটেছে—বালিশ ভিজেছে, কেউ জানেনি। দিনের বেলা হাসতাম, রাত হলে ভেঙে পড়তাম। ভাবতাম, হয়তো আমারই ভুল। হয়তো আমি যথেষ্ট ভালো নই।
ধীরে ধীরে বুঝলাম, সমস্যাটা আমার ভদ্রতায় নয়—সমস্যাটা তাদের আচরণে।
একটা মেয়ে যখন বারবার অপমানিত হয়, যখন তার চুপ থাকাকে দুর্বলতা ভাবা হয়, যখন তার সহ্যশক্তিকে পরীক্ষা নেওয়া হয় প্রতিদিন—তখন সে বদলে যেতে বাধ্য হয়। সে আর আগের মতো নরম থাকে না। নিজের ভেতর জমে থাকা কান্না একসময় প্রতিবাদ হয়ে বেরিয়ে আসে।
আমি বদলেছি, হ্যাঁ।
এখন আর কোনো কথায় চোখ ভিজে না।
এখন চুপ করে সব সহ্য করি না।
এখন অন্যায় হলে জবাব দিই।
আজ যদি আমাকে বেয়াদব বলা হয়, তার বীজ কিন্তু আপনারাই বুনেছেন। যত্ন করে, দিনের পর দিন, কথার আঘাতে, অবহেলার আচরণে আপনারাই আমাকে এমন বানিয়েছেন।
মেয়েরা জন্মগতভাবে খারাপ হয় না।
তাদের আচরণ বদলায়, কারণ পরিবেশ বদলায়।
তাদের হাসি ম্লান হয়, কারণ বারবার তাদের ছোট করা হয়।
তাদের নরম স্বভাব শক্ত হয়ে যায়, কারণ তারা শিখে নেয়—নিজেকে না বাঁচালে কেউ বাঁচাবে না।
একটা মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে ধীরে ধীরে বদলে যায়—
কারণ তাকে বদলে দেওয়া হয়।
তার সহনশীলতা শেষ হয়ে গেলে সে নিজের ভেতর থেকে আরেকটা নতুন মানুষকে বের করে আনে—যে কাঁদে না, ভাঙে না, চুপ থাকে না।
এই বদলে যাওয়া মেয়েটা খারাপ না।
সে শুধু নিজের সম্মান রক্ষা করতে শিখেছে।
আর আজ, বহু বছর পর, আমি সেই পুরোনো শান্ত মেয়েটাকে খুঁজে না পেলেও—নতুন আমাকে খুঁজে পেয়েছি।
যে নিজের পাশে দাঁড়াতে পারে।
যে অন্যায় সহ্য করে না।
যে জানে, নিজের আত্মসম্মানটাই সবচেয়ে বড়।
যে মেয়েরা এই লেখাটা পড়ছো, মনে রেখো—
তোমার প্রতিবাদ তোমার দোষ নয়।
তোমার শক্ত হয়ে ওঠা তোমার অপরাধ নয়।
তুমি বদলাওনি, তুমি নিজেকে রক্ষা করতে শিখেছো।
আর নিজের সেই নতুন আমিটাকে ভালোবাসতে শেখো। ❤️✨

Kuchu Family 👨‍👩‍👦
Kuchu Family subscribers 👍❤️


মা আর বাচ্চা দুটো শব্দ, কিন্তু পুরো একটা পৃথিবীমা আর বাচ্চাএই সম্পর্কের কোনো শেষ নেই, কোনো শর্ত নেই, কোনো তুলনাই নেই।বাচ...
27/02/2026

মা আর বাচ্চা দুটো শব্দ, কিন্তু পুরো একটা পৃথিবী

মা আর বাচ্চা
এই সম্পর্কের কোনো শেষ নেই, কোনো শর্ত নেই, কোনো তুলনাই নেই।

বাচ্চা জন্মানোর পর মায়ের জীবন বদলে যায়।
রাতের ঘুম কমে যায়, নিজের জন্য সময় থাকে না, শরীর ক্লান্ত হয়ে পরে,
কিন্তু বাচ্চার একটি হাসি তার সব কষ্ট ভুলিয়ে দেয়।

বাচ্চার কাছে মা হচ্ছে পুরো দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা।
খিদে লাগলে, ভয় পেলে, ব্যথা করলে মায়ের বুকই তার প্রথম ঠিকানা।
মায়ের হাতের স্পর্শে সে সবচেয়ে শান্ত, সবচেয়ে নিশ্চিন্ত।

মা বাচ্চাকে বড় করে, আর বাচ্চা মাকে আরও বড় করে তোলে
ধৈর্য, ভালোবাসা, ত্যাগ সবকিছুই সে মা হয়ে শিখে।

মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ বাচ্চার জন্য ছায়া, আর বাচ্চার হাসি মায়ের জীবনের আলো।
এই বন্ধন টাকার নয়, সময়ের নয়, এটা হৃদয়ের।♥️

Kuchu Family 👨‍👩‍👦
Kuchu Family subscribers 👍♥️

এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে....কিছু স্বার্থপর চেহারা,কিছু আপন-জন দের আসল রং দেখিয়েছে।।এখন এই নতুন...
23/12/2025

এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে....
কিছু স্বার্থপর চেহারা,
কিছু আপন-জন দের আসল রং দেখিয়েছে।।
এখন এই নতুন বছরটা একটু সাবধানে চলতে হবে
হাসি মুখে সবার সাথে অবশ্যই চলতে হবে, তবে সবাইকে আর আপন ভাবলে চলবে না।🙂
Kuchu Family 👨‍👩‍👦
Kuchu Family subscribers 👍

টাকা জীবনের অনেক কিছু, টাকা হলে দেখবেন ফ্যামিলিতে একটা আলাদা গুরুত্ব পাওয়া যায়।।বন্ধুদের ভিড়ে একটু বেশি প্রায়োরিটি প...
13/12/2025

টাকা জীবনের অনেক কিছু,
টাকা হলে দেখবেন ফ্যামিলিতে একটা আলাদা গুরুত্ব পাওয়া যায়।।
বন্ধুদের ভিড়ে একটু বেশি প্রায়োরিটি পাওয়া যায়,
আত্মীয়-স্বজনদের কাছে আলাদা সন্মান পাওয়া যায়।
যে কোনো অনুষ্ঠানের প্রথম অতিথি হওয়া যায়।।
আপনার টাকা নেই!!
দেখবেন সব জায়গা থেকে অবহেলা পেতে শুরু করবেন।
খুব কাছের মানুষদের কাছেও মূল্যহীন হয়ে উঠবেন।🥺🙃🥀

Kuchu Family 👨‍👩‍👦
Kuchu Family subscribers 👍
゚viralシfypシ゚viralシalシ ゚

09/12/2025

07/12/2025
07/12/2025

Address

Virar
401303

Website

https://www.youtube.com/@Kuchufamily

Alerts

Be the first to know and let us send you an email when Kuchu Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share