16/05/2026
আল্লাহর ডাকে সাড়া না পাওয়ার পরেও কেন যিকির করবেন
শয়তানের এই কথায় লোকটির মন ভেঙে গেল। সে ভাবল, “সত্যিই তো! আল্লাহ যদি আমাকে গ্রহণ করতেন, তবে কোনো একটা ইশারা তো অবশ্যই দিতেন।” দুঃখে সে যিকির বন্ধ করে দিল এবং মন খারাপ করে ঘুমিয়ে পড়ল।
স্বপ্নে সে হযরত খিজির (আ.)-কে সবুজ উদ্যানে দেখতে পেল। হযরত খিজির আ. তাকে জিজ্ঞেস করলেন:
“হে আল্লাহর বান্দা! তুমি হঠাৎ যিকির করা থামিয়ে দিলে কেন? তুমি কি আল্লাহকে ডাকতে অনুতপ্ত?”
লোকটি বলল, “আমি এত ডাকলাম, কিন্তু ওপাশ থেকে কোনো ‘লাব্বাইক’ (সাড়া) পেলাম না। তাই আমার ভয় হচ্ছে, আমি হয়তো আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত। তিনি হয়তো আমাকে চান না।”
হযরত খিজির (আ.) তাকে বললেন, “আল্লাহ তোমাকে এই কথাগুলো জানাতে বলেছেন,
‘তোমার এই 'আল্লাহ আল্লাহ' বলাটাই হলো আমার লাব্বাইক।তোমার মনের এই যে ব্যথা, আবেগ এবং জ্বালা এগুলো সব আমারই পাঠানো দূত। আমি তোমাকে তাওফিক দিয়েছি বলেই তুমি আমাকে ডাকতে পারছ।
‘তোমার এই ভয় এবং ভালোবাসা হলো আমার দয়ার রশি, যা দিয়ে আমি তোমাকে আমার কাছে ধরে রেখেছি।’
‘তুমি যতবার ‘ইয়া রব’ (হে প্রভু) বলো, প্রতিটি ডাকের ভেতরে আমার অসংখ্য ‘লাব্বাইক’ (আমি হাজির) লুকিয়ে থাকে।’
‘মূর্খ ও গাফেল মানুষদের আমি এই সুযোগ দিই না। তাদের মুখে ও হৃদয়ে আমি তালা লাগিয়ে দিই, যাতে তারা আমাকে ডাকতে না পারে। আমি ফেরাউনকে বিপুল ধন-সম্পদ ও রাজত্ব দিয়েছিলাম, কিন্তু তাকে কোনো দুঃখ-কষ্ট দিইনি। ফলে সে জীবনে একবারও ‘আল্লাহ’ বলে ডাকার প্রয়োজন অনুভব করেনি। সে নিজেকেই খোদা দাবি করেছিল।’
‘যে সম্পদ বা সুখ তোমাকে আমার কাছ থেকে ভুলিয়ে রাখে, তার চেয়ে সেই দুঃখ বা ব্যথা অনেক ভালো, যা তোমাকে গোপনে আমার কাছে নিয়ে আসে।’
কবিতার পরের অংশে আল্লামা রুমী (রহ.) আত্মসংযম ও শয়তানের ধোঁকা সম্পর্কে সতর্ক করে বলেন:
১. বিনা কষ্টে এবং ধৈর্য ছাড়া কোনো বিজয় আসে না।‘সবর’ হলো সুখের চাবি।
২. শয়তান এবং দুনিয়ার মোহ তোমাকে প্রতিনিয়ত ডাকছে, ‘এসো বন্ধু, আমি তোমাকে পথ দেখাই’। কিন্তু সাবধান! এরা ইউসুফ (আ.)-এর ভাইদের মতো, যারা নেকড়ে বাঘের স্বভাবে ভরা। এরা তোমাকে মিষ্টি কথা বলে ফাঁদে ফেলবে।
৩. শিকারি যেমন পাখির ডাক নকল করে অন্য পাখিকে ফাঁদে ফেলে, দুনিয়াও তেমন। সে তোমাকে ডাকে, “এসো, এটা তোমারই ঘর।” কিন্তু বুদ্ধিমান পাখি (মুমিন) সেই ডাকে সাড়া দেয় না।
ঘটনার শিক্ষনীয় দিক :
১. আমরা যে আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি, এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদের ডাক শুনছেন এবং পছন্দ করছেন। উত্তর না এলেও ডাক থামানো যাবে না।
২. বিপদ-আপদ মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে, তাই এটিও এক প্রকার রহমত।
৩. শয়তান মানুষকে নিরাশ করতে চায়। সে বলে, “তোমার ইবাদত কবুল হচ্ছে না।” এই চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।
📖 মাসনবী মা'নাবী
✒️ আল্লামা জালালুদ্দীন রূমী রহ.
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
☞ ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে-বুঝতে এবং মহা-জরুরী মাসয়ালাগুলো সহজে পেতে ইসলামিক অনুপ্রেরণা কে ফলো দিয়ে রাখুন!
এক ব্যক্তি প্রতি রাতে ‘আল্লাহ, আল্লাহ’ বলে যিকির করত।একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল, “তুমি তো সারারাত ধরে ‘আল্লাহ, আল্লাহ’ বলে চিৎকার করছ। কিন্তু কই? আল্লাহর পক্ষ থেকে তো একবারও ‘লাব্বাইক’ (আমি হাজির ) উত্তর এলো না। আল্লাহর দরবার থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তবুও তুমি কেন নির্লজ্জের মতো ডেকেই যাচ্ছ?”