28/06/2025
🤗🤗🌺
অতিথি আপ্যায়নে রইলো 3 টি মজাদার বিরিয়ানি রেসিপি -
------------
🔸কাচ্চি বিরিয়ানি🔸
🌼কাচ্চি বিরিয়ানি, মাংস, ভাত এবং মশলার মিশ্রণে এক অসাধারণ স্বাদ তৈরি হয় যা সবার মন জয় করে। বিশেষ দিবস, বিবাহ বা উৎসবে কাচ্চি বিরিয়ানি প্রায় সব বাড়িতেই তৈরি হয়। আজ আমরা শেয়ার করছি কাচ্চি বিরিয়ানি তৈরির সহজ এবং সুস্বাদু রেসিপি।
উপকরণঃ
-------------
▪️মাটন বা গরুর মাংস: ৫০০ গ্রাম
▪️বাসমতি চাল: ২ কাপ
▪️পেঁয়াজ কুচি: ১টি (ভাজা)
▪️রসুন বাটা: ১ টেবিল চামচ
▪️আদা বাটা: ১ টেবিল চামচ
▪️টমেটো কুচি: ১টি
▪️দই: ১/২ কাপ
▪️হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
▪️মরিচ গুঁড়ো: ১ চা চামচ
▪️গরম মশলা: ১ টেবিল চামচ
▪️দারুচিনি, এলাচ, তেজপাতা: কয়েকটি
▪️লবণ: স্বাদ অনুযায়ী
▪️তেল: ৩ টেবিল চামচ
▪️ঘি: ২ টেবিল চামচ
▪️সাফারন (জাফরান) বা কেশর: কয়েকটি (ঐচ্ছিক)
🧑🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
✅মাংস প্রস্তুতি:
▪️প্রথমে মাটন বা গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিন। একটি পাত্রে মাংসের সাথে দই, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা এবং লবণ ভালোভাবে মেশান। মাংসটি ২-৩ ঘণ্টা বা এক রাত ফ্রিজে ম্যারিনেট করতে দিন।
✅চাল রান্না:
▪️একটি প্যানে পানি গরম করুন। তাতে দারুচিনি, তেজপাতা, এলাচ, এবং একটু লবণ দিয়ে বাসমতি চাল সেদ্ধ করুন। চাল সেদ্ধ হলে, পানি ফেলে দিন।
✅কাচ্চি বিরিয়ানি তৈরি:
▪️একটি বড় প্যানে প্রথমে ম্যারিনেট করা মাংসটি দিন। তার ওপর সেদ্ধ করা চাল দিন। এরপর গরম মশলা, ঘি, এবং কিছু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন। উপরে সাফারন (যদি থাকে) দিন।
✅দমে রান্না:
▪️প্যানে ঢাকনা দিয়ে দমে রান্না করতে দিন। প্রথমে উচ্চ আঁচে ১০-১৫ মিনিট এবং পরে নিন্ম আঁচে ৩০-৪০ মিনিট রাখুন। এতে মাংসের গন্ধ এবং মশলার স্বাদ পুরোপুরি ভাতে মিশে যাবে।
👉পরিবেশন:
------------
▪️দমে রান্না হওয়ার পর, প্যানে থেকে কাচ্চি বিরিয়ানি বের করে, সালাদ বা শসা দিয়ে পরিবেশন করুন।
👉টিপস:
----------
▪️মাংসের কোষের স্বাদ যাতে ভালোভাবে আসে, সেটি ভালোভাবে ম্যারিনেট করা গুরুত্বপূর্ণ।
▪️সাফারন (কেশর) যোগ করলে বিরিয়ানির স্বাদ এবং রং আরও সুন্দর হবে।
▪️দমে রান্না করার সময় প্যানে পানি বা তেল দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে খুব বেশি নয়।
-------------------------------------------
🔸হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি🔸
🌼বিরিয়ানি নামটা শুনলেই ক্ষুধা পেটে নাড়াচাড়া দিয়ে ওঠে! মন চাইলেই যাতে নিজে তৈরি করে খেতে পারেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানির রেসিপি।চলুন দেখে নিই, হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি তৈরির পুরো প্রণালী।
-----------
উপকরণঃ
-------------
▪️বাসমতী চাল- ১ কেজি
▪️মুরগি -১ কেজি
▪️আদা বাটা-২ চা চামচ
▪️রসুন বাটা- ২ চা চামচ
▪️লবন-স্বাদ মত
▪️পিঁয়াজ বেরেস্তা- দেড় কাপ
▪️ধনিয়া-১ কাপ/গুঁড়া -১/২ চা চামচ
▪️হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
▪️জিরা গুঁড়া -১/২ চা চামচ
▪️লেবুর রস-২ চা চামচ
▪️টক দই-৪/৫ চা চামচ
▪️সাদা এলাচ-৩/৪ টি
▪️কালো এলাচ-২/৩টি
▪️দারুচিনি-৩/৪ টি ছোট সাইজ
▪️গোল মরিচ-৩/৪ টি
▪️লবঙ্গ-৩/৪ টি
▪️তেজপাতা-২ টি
▪️লাল মরিচ গুঁড়া – ২ চা চামচ
▪️কাঁচা মরিচ- ৪/৫ টি স্বাদ মত
▪️আস্ত জিরা-অল্প পরিমান
▪️তৈল-পরিমান মত
▪️রং-অল্প(লাল , সবুজ)
▪️আলু ভাজা দু ভাগ করে ৪-৫ টি
▪️কাজু বাদাম বা যে কোন বাদাম-কয়েকটি
▪️ঘি-পরিমান মত
🧑🍳প্রণালীঃ
----------
▪️১. প্রথমে মুরগি ভাল করে ধুয়ে একটি পাত্রে আদা,রসুন,মরিচ গুঁড়া ,হলুদ,লেবুর রস,টক দই,লবন ,জিরা গুঁড়া ,ধনিয়া,সাদা এলাজ,কালো এলাজ, দারুচিনি, লবণ, কাঁচা মরিচ দিয়ে ভালো করে মেখে রেখে দিন ৩০ মিনিটের মত রেখে দিন।
▪️২. এখন একটি বড় পাতিলে বেশি করে পানি দিয়ে একটু লবন, আস্ত জিরা, তেজপাতা, গোল মরিচ,দারুচিনি,একটু তৈল,লবঙ্গ দিতে হবে।
▪️৩. পানি হাল্কা গরম হলে চাল ধুয়ে পাতিলে দিতে হবে।
▪️৪. এরপর একটি বড় পাতিল বা ডিপ প্যানে অর্ধেক তৈল আর অর্ধেক ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে একই তেলে আলু ভেজে নিতে হবে (আলু ভাজার সময় একটু রং দিয়ে মাখিয়ে নিলে ভাল হয়)
▪️৫. এখন ম্যারিনেট করা মুরগি পাতিলে দিয়ে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে হাল্কা কষিয়ে নিতে হবে।
▪️৬. এরপর হাল্কা সিদ্ধ হওয়া ভাত কষানো মাংসে দিতে হবে এখন পিঁয়াজ বেরেস্তা,আলু ,ধনিয়া পাতা,বাদাম দিতে হবে।
▪️৭. এরপর আবার বাকি ভাত দিয়ে একটু পিঁয়াজ বেরেস্তা ,লাল,সবুজ রং ,ঘি দিয়ে ঢেকে দিতে হবে।৩০ মিনিট পর খুলে পরিবেশন করুন।
----------------------------------
🔸চিকেন ভেজিটেবল বিরিয়ানি🔸
উপকরণঃ
-----------
▪️মুরগি ১ টা ছোট পিস করে কাটা
▪️হাফ কাপ দই
▪️পেঁয়াজ কুচি ১ কাপ
▪️আদা বাটা ২ টেবিল চামুচ
▪️রসুন বাটা ১ চা চামচ
▪️পেঁয়াজ বাটা ১ চা চামচ
▪️এলাচি ৩ -৪ টা
▪️জয়ফল বাটা হাফ চা চামচ
▪️দারচিনি ২ -৩ টা
▪️লবঙ্গ কয়েকটা
▪️২ -৩ টা তেজপাতা
▪️তেল ৪ টেবিল চামচ
▪️লবণ স্বাদমত
🔹🔹🔹বিরিয়ানির জন্যঃ
▪️কালোজিরা পোলাও চাল / বাসমতি চাল ৩ কাপ
▪️১ কাপ সিদ্ধ সবজি ( গাজর,বরবটি,আলু,মটরশুঁটি )
▪️হাফ কাপ তেল
▪️লবণ স্বাদমত
▪️কাঁচা মরিচ ৯-১০ টা
▪️বেরেস্তা- ১/২ কাপ
🧑🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
▪️মুরগির সাথে উপরের সবকিছু মেখে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। তারপর একদম অল্প পানি দিয়ে এটাকে রান্না করুন ২৫ মিনিট। হালকা ঝোল থাকবে, তেল উপরে উঠে আসলেই বুঝবেন যে তৈরি।
▪️বড় একটা হাড়িতে তেল দিয়ে তাতে চাল আর লবণ দিয়ে দিন।
চালটা একটু ভেজে নিয়ে ৫ কাপ ফুটন্ত গরম পানি আর সাথে ১ কাপ সিদ্ধ সবজি ( গাজর,বরবটি, আলু, মটরশুঁটি)রান্না করা মুরগির পিসগুলো দিয়ে নেড়ে দিন। বেরেস্তা দিয়ে দিন।
▪️এবার চুলার আঁচটা বাড়িয়ে দিন। চালটা যখন ফুলে উঠবে আর পানি শুকাতে থাকবে তখন আঁচ একদম কমিয়ে উপরে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা আটকে দমে দিয়ে দিন ২০ মিনিট-এর জন্য। সরাসরি চুলায় দেবেন না, নিচে একটি তাওয়া দিয়ে দিন। তাওয়া না থাকলে একটা হাড়িতে গরম পানি দিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিন।
▪️ঢাকনা ভালোভাবে লাগিয়ে দেবেন। খেয়াল রাখবেন ভাপ যেন বের না হয়। আর বেশি নাড়াচাড়া করবেন না তাহলে চাল ভেঙে যাবে।
▪️নামিয়ে গরম গরম সালাদের সাথে পরিবেশন করুন।
🥰রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে।