A Piece Of My Peace

A Piece Of My Peace Cooking and gardening

“বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনাএকটি রঙ্গিন চাদর,সেই চাদরের ভাঁজে ভাঁজে উষ্ণতার ছোঁয়া আছে ভালবাসা আদর॥”ছোটবেল...
12/14/2025

“বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর,
সেই চাদরের ভাঁজে ভাঁজে উষ্ণতার ছোঁয়া
আছে ভালবাসা আদর॥”

ছোটবেলায় দেখেছি টিভিতে প্রায়ই শিল্পী আবিদা সুলতানার গাওয়া এই গানটি প্রচারিত হত, গানের কথাগুলো তেমন বুঝতাম না তবে এই গানের সুর আর সাদা শাড়ি পরা নায়িকার দৃশ‍্যায়ন দেখে কেমন যেন একটু ভৌতিক গা ছমছমে ভয় লাগতো, এখন ভয় কেটে গিয়ে গানটা অনেক ভাল লাগে।
শীত নিবারণে আমরা যা ই পরি না কেন একটা চাদর বা শাল গায়ে জড়ালে যে আরাম হয় তা আর কিছুতেই আসে না, এখানে আমার বানানো কুশিকাটার কিছু ত্রিকোনা ও লম্বা শালের ছবি শেয়ার করলাম, ঐ গানের কথাগুলির মতোই মৌনতার সুতোয় বোনা প্রতিটি ফোঁড়ের মধ্যে মিশে আছে সুখ-দুঃখ, মান-অভিমান, আশা-ভালোবাসা সহ সকল অনুভূতি, যা শুধু একান্তই আমার।
কুশিকাটার কাজ একটা নেশার মতো, এগুলো ছাড়াও ব‍্যাগ, ব্লান্কেট, প্লেস ম‍্যাট, স্কার্ফসহ অনেক কিছুই বানিয়েছি, বান্ডিল বান্ডিল ইয়ার্ন কিনে ক্লোজিট ভরে রেখেছি, কিন্তু এখন প্রায় একবছরের বেশি সময় ধরে কিছুই বানাতে ইচ্ছে করে না, আবার যখন শুরু করব থামতে ইচ্ছে করবে না। চোখে প্রেশার পরে, মাথা ব‍্যাথা হয় তবুও সখের কোন শেষ নাই।

Homemade Butter bun Childhood memories
12/13/2025

Homemade Butter bun
Childhood memories

Chicago, Illinois
11/09/2025

Chicago, Illinois

‼️ছোটমাছ দিয়ে কাঁচা আঙ্গুরের টকরেসিপি লিংক👉 https://youtu.be/gQXhNDAt8BM?si=d7W_xfWec_AkQ89dছোটবেলায় কমবেশি আমরা সবাই এই...
02/10/2025

‼️ছোটমাছ দিয়ে কাঁচা আঙ্গুরের টক
রেসিপি লিংক👉 https://youtu.be/gQXhNDAt8BM?si=d7W_xfWec_AkQ89d

ছোটবেলায় কমবেশি আমরা সবাই এই গল্পটি পড়েছি বা শুনেছি যে একটা শিয়াল আঙ্গুর খাবার জন‍্য আঙ্গুর গাছের নিচে গেল, কিন্তু আঙ্গুরের মাঁচা অনেক উঁচুতে থাকার জন‍্য অনেক চেষ্টা করেও শিয়ালটি কোন আঙ্গুর খেতে পারেনি, তাই শেষ পর্যন্ত নিজের মনকে এই বলে সান্ত্বনা দিল যে আঙ্গুর ফল টক, আমাদের সমাজে এই শিয়ালের মতো এমন অনেক মানুষ আছে যারা নিজের কাংখিত লক্ষ‍্যে পৌছুতে না পেরে অন‍্যের কষ্টের সফলতাকেই ছোট করে দেখে।
কাঁচা আঙ্গুর অনেক টক হয়, যারা কাচা টক খেতে খুব পছন্দ করেন তারা লবন মরিচ মেখে এটা খেতে পারেন, অবশ‍্য আমাদের বাঙ্গালী ঘরে কিছুই ফেলনা নয়, এই জন্মের টক কাঁচা আঙ্গুর মাছ দিয়ে টক রান্না করেও খাওয়া যায়, আমি এটা রান্না করেছি পাঁচ মিশালী ছোটমাছ দিয়ে কেউ চাইলে যে কোন বড় মাছ দিয়েও এটা রান্না করতে পারেন।যারা এই কাঁচা আঙ্গুরের টক খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন আর যারা এটা কখনও খাননি একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, স্বাদে আমাদের দেশীও টক ফল গুলো থেকে কোন অংশেই কম নয়। রেসিপির ভিডিও লিংক পোস্টের উপরে দিয়েছি, আশা করি আপনাদের ভাল লাগবে।

‼️শুটকি দিয়ে সীমের বিচি রান্নারেসিপি লিংক 👉 https://youtu.be/C8JUW0MXO2E?si=OvgZOzlSnSMqhDHD সীমের বিচি আর বেগুন দিয়ে শ...
01/24/2025

‼️শুটকি দিয়ে সীমের বিচি রান্না
রেসিপি লিংক 👉 https://youtu.be/C8JUW0MXO2E?si=OvgZOzlSnSMqhDHD

সীমের বিচি আর বেগুন দিয়ে শুটকি রান্না নোয়াখালী অঞ্চলের একটি জনপ্রিয় খাবার, যদিও আমি সিলেটের মেয়ে কিন্তু দেশের বিভিন্ন আঞ্চলিক রান্না খাবার এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, সীমের বিচি বেগুন আর শুঁটকির কম্বিনেশন টা খুবই ভালো হয়, একটু ঝাল করে রান্না এই এক তরকারিতেই তৃপ্তি করে খাওয়া যায়।
নোয়াখালী অঞ্চলে এটা প্রধানত ছুরি শুঁটকি দিয়ে রান্না করা হয়, আমি কম কাটা ওয়ালা শুঁটকি পছন্দ করি তাই বোয়াল মাছের শুঁটকি দিয়ে এটি রান্না করেছি, এতে স্বাদের কোন পরিবর্তন হয়নি, মজাদার আর সহজ এই রান্নার রেসিপি লিংক পোস্টের উপরে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when A Piece Of My Peace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share