09/17/2026
আজ সেই বেদনাভরা দিন, যেদিন আমরা আমাদের প্রিয় বড় ভাইকে হারিয়েছিলাম। এই সেপ্টেম্বর মাসেই তিনি হঠাৎ আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। দেখতে দেখতে তাঁর চলে যাওয়ার আরও একটি বছর পেরিয়ে গেল। এই বছর নিয়ে তিন বছর হয়ে গেলো তার চলে যাওয়ার 😥
সময় চলে যায়, কিন্তু প্রিয় মানুষকে হারানোর কষ্ট কখনো কমে না।
আমার বড় ভাই খুব বড় মনের একজন মানুষ ছিলেন। এমন একজন ভাই পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার। তিনি শুধু নিজের জন্য বাঁচেননি, সবসময় চেষ্টা করেছেন অন্যের জন্য কিছু করতে। যার যতটুকু প্রয়োজন, তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছেন। কাউকে কিছু দেওয়ার পর বিনিময়ে তিনি কখনো কোনো কিছু আশা করেননি।
তাঁর মধ্যে লোভ ছিল না, হিংসা ছিল না। তাঁর মনটা ছিল একেবারেই সরল ও পরিষ্কার। মানুষের প্রতি ছিল ভালোবাসা, মায়া আর সাহায্য করার ইচ্ছা। তিনি সবাইকে দিয়ে গেছেন, কিন্তু নিজের জন্য কারও কাছে কিছু চাননি। এমন মানুষ সত্যিই খুব কম পাওয়া যায়।
আজ তাঁকে হারিয়ে আমরা বুঝতে পারছি, আসলে আমরা কী হারিয়েছি। মানুষ থাকতে আমরা অনেক সময় মানুষের মূল্য বুঝতে পারি না। প্রিয় মানুষটি যখন পাশে থাকে, তখন তাঁর উপস্থিতিটাকে স্বাভাবিক মনে হয়। কিন্তু যখন সে চিরদিনের জন্য চলে যায়, তখন তাঁর শূন্যতাটা প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। তখন বুঝতে পারি, মানুষটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল।
আমার বড় ভাই আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর ভালোবাসা, তাঁর ব্যবহার, তাঁর সরলতা আর মানুষের জন্য করে যাওয়া ভালো কাজগুলো আমাদের হৃদয়ে সারাজীবন বেঁচে থাকবে। তাঁর জায়গাটা কোনোদিন কেউ পূরণ করতে পারবে না।
আল্লাহ আমার প্রিয় বড় ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, তাঁর কবরের আজাব মাফ করে দিন, কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। আল্লাহ যেন তাঁকে শান্তিতে রাখেন এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দেন।
আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে দেন, তাঁর সকল নেক আমল কবুল করেন এবং তাঁকে চিরস্থায়ী জান্নাতবাসী করেন। আমিন। 🤲🖤