11/07/2025
গবেষকরা সম্প্রতি মানব মস্তিষ্কে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এই প্লাস্টিক কণা বিশেষ করে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে, যেমন চিকেন নাগেটসের মতো খাবারে, পাওয়া যায় — যা সাধারণ খাবারের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক বহন করে।
গবেষণায় দেখা গেছে, এই কণাগুলো চর্বির অণুর সঙ্গে যুক্ত হয়ে মস্তিষ্কের সুরক্ষাবলয় অতিক্রম করতে পারে। একবার মস্তিষ্কে প্রবেশ করলে, এটি অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে এবং এমন কিছু রাসায়নিকের ভারসাম্য নষ্ট করে, যেগুলোর সঙ্গে ডিপ্রেশন, ডিমেনশিয়া, ঘুমের সমস্যা ও চিন্তার দুর্বলতা-র সম্পর্ক রয়েছে।
যদিও এই সম্পর্ক এখনো গবেষণার পর্যায়ে রয়েছে, তবে এটি ইঙ্গিত দিচ্ছে—মাইক্রোপ্লাস্টিক হতে পারে মানসিক সমস্যার এক অজানা কারণ।
ভবিষ্যতের আশার দিক হলো, extracorporeal apheresis নামে একটি চিকিৎসা পদ্ধতি রক্ত থেকে মাইক্রোপ্লাস্টিক বের করে দিতে পারে। প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফল মিললেও, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
সবচেয়ে ভালো প্রতিকার—প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন, ও মাইক্রোপ্লাস্টিক দূর করার উপায় খুঁজে মস্তিষ্ককে রক্ষা করুন, কারণ প্লাস্টিক দূষণ দিন দিন বাড়ছে।
Collected